এক্সপ্লোর

Amazon Academy: ভারতে 'অনলাইন লার্নিং অ্যাকাডেমি' বন্ধ করতে চলেছে অ্যামাজন

Online Learning: ভারতে অনলাইন পড়াশোনার জন্য অ্যামাজন অ্যাকাডেমি চালু হয়েছিল। সেই ব্যবস্থাই এবার বন্ধ হত চলেছে।

Amazon India: ভারতে অ্যামাজন কর্তৃপক্ষ তাদের পঠনপাঠনের বিভাগ অর্থাৎ অনলাইন লার্নিং (Online Learning) প্ল্যাটফর্ম বন্ধ করতে চলেছে। অ্যামাজন অ্যাকাডেমি (Amazon Academy) প্ল্যাটফর্ম চালু হয়েছিল গত বছরের শুরুর দিকে। সেই সময়ে করোনার প্রভাবে জনপ্রিয় হয়েছিল অনলাইন পঠনপাঠন। আর তাই জন্যই অ্যামাজন কর্তৃপক্ষ প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন- Joint Entrance Examination (JEE)- র জন্য কোচিং দেওয়া শুরু করেছিল অনলাইনে। এখনও দু'বছর পার হয়নি অ্যামাজনের এই লার্নিং প্ল্যাটফর্মের। তার আগেই এবার ভারতে হাই-স্কুলের পড়ুয়াদের জন্য অ্যামাজন অ্যাকাডেমি বন্ধ করতে চলেছে কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কোনও সঠিক কারণ জানানো হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, করোনাকালে এবং তার পরবর্তী সময়ে সাময়িক ভাবে অনলাইনে পড়াশোনা করার বিষয়টি জনপ্রিয় হলেও, বর্তমানে তার ব্যবহার কিছুটা হলেও কমছে। কারণ বর্তমানে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক ভাবেই তাদের পঠনপাঠন প্রক্রিয়া শুরু করেছে। আর সেই জন্যই ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে অনলাইন লার্নিং। সেইজন্য বিভিন্ন এডু-টেক সংস্থায় কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি বন্ধ হচ্ছে পরিষেবাও। 

২০২২ সালের শেষ পর্যায়ে এসে ব্যাপকহারে কর্মী ছাঁটাই হয়েছে অ্যামাজনে। একধাক্কায় প্রায় ১০ হাজার কর্মী চাকরি খুইয়েছেন। বিভিন্ন বিভাগ থেকে চলছে কর্মী ছাঁটাই। শুধু তাই নয়, আগামী বছরেও কর্মী ছাঁটাই অব্যাহত থাকবে বলে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে অ্যামাজনের তরফে। শোনা গিয়েছে, ইতিমধেই অ্যামাজন সংস্থা তাদের বিভিন্ন উচ্চ পর্যায়ের বিভাগ থেকে কর্মী ছাঁটাই করছে। অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্ট ডিভিশন থেকেও হয়েছে কর্মী ছাঁটাই। এর পাশাপাশি এইচআর বিভাগে কর্মরতদের voluntary buyout offers- ও পাঠানো হয়েছে অ্যামাজনের তরফে। কত জন কর্মীকে ছাঁটাই করা হবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। যেসব কর্মীকে ছাঁটাই করা হচ্ছে তাঁদের দু’মাসের মধ্যে নতুন চাকরি খুঁজে নিতে বলা হয়েছে।

সম্প্রতি একটি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। অন্তত ৮৫৩টি কোম্পানি বিশ্বজুড়ে কমপক্ষে ১,৩৭,৪৯২ জন কর্মীকে ছাঁটাই করেছেন। এখানেই শেষ নয়। আগামী দিনে আরও কর্মী ছাঁটাই হবে বলে জানানো হয়েছে বিভিন্ন সংস্থার তরফে। layoffs.fyi (a crowdsourced database of tech layoffs) - এর ডেটা থেকে জানা গিয়েছে, কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকে সেই আবহে ১৩৮৮টি টেক কোম্পানি মোট ২,৩৩,৪৮৩ জন কর্মীকে ছাঁটাই করেছেন। তবে ২০২২ সালে টেক ইন্ডস্ট্রির জন্য সবচেয়ে খারাপ সময়কাল। নভেম্বরের মাঝামাঝি সময়েই দেখা গিয়েছে মার্কিন টেক সেক্টরে ৭৩ হাজারের বেশি কর্মী চাকরি খুইয়েছেন। যেসব সংস্থা ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে সেই তালিকায় নাম রয়েছে মেটা, ট্যুইটার, সেলস ফোর্স, নেটফ্লিক্স, Cisco, Roku এবং আরও অনেক পরিচিত সংস্থার। শোনা যাচ্ছে, গুগলের পেরেন্ট অর্গানাজেশন Alphabet- ও প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে এগোচ্ছে। শুধুমাত্র বিদেশে নয়, কর্মী ছাঁটাইয়ের আঁচ পাওয়া যাচ্ছে ভারতেও। 

আরও পড়ুন- অ্যাপেল-গুগল ট্যুইটারকে নিষিদ্ধ করলে নিজেই ফোন তৈরি করবেন ইলন মাস্ক! হুঁশিয়ারি ট্যুইটার সিইও-র

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget