এক্সপ্লোর

Elon Musk: অ্যাপেল-গুগল ট্যুইটারকে নিষিদ্ধ করলে নিজেই ফোন তৈরি করবেন ইলন মাস্ক! হুঁশিয়ারি ট্যুইটার সিইও-র

Twitter: ইলন মাস্কের এই হুঁশিয়ারির পর একটা প্রশ্ন উঠছে অনেকের মনে, তাহলে কি অ্যাপেল স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে নিষিদ্ধ হতে চলেছে ট্যুইটার অ্যাপ?

Elon Musk: ট্যুইটারের (Twitter) দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দিয়ে চলেছেন ইলন মাস্ক (Elon Musk)। এবার রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন যে, যদি অ্যাপেল স্টোর (Apple Store) এবং গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে ট্যুইটার অ্যাপ সরিয়ে দেওয়া হয় তাহলে তিনি নিজেই বিকল্প স্মার্ট ফোন তৈরি করবেন। ইলন মাস্কের এই হুঁশিয়ারির পর একটা প্রশ্ন উঠছে অনেকের মনে, তাহলে কি অ্যাপেল স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে নিষিদ্ধ হতে চলেছে ট্যুইটার অ্যাপ? টেক বিশেষজ্ঞদের একাংশের মতে এমনটা অসম্ভব নয়। এ জাতীয় কড়া সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বরাবরই যথেষ্ট কঠোর হয়েছে অ্যাপেল এবং গুগল কর্তৃপক্ষ। যদি তাদের গাইডলাইন অর্থাৎ নিয়মনীতি মানা না হয় তাহলে অ্যাপেল স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে ট্যুইটার অ্যাপ সরিয়ে দেওয়া হতে পারে। যদিও এ ব্যাপারে নিশ্চিত ভাবে কিছুই প্রকাশ্যে আসেনি। এর পাশাপাশি ইলন মাস্ক কী ফোন লঞ্চের পরিকল্পনা করছেন সে ব্যাপারেও স্পষ্ট ভাব কিছু জানা যায়নি।  

Twitter Blue: ডিসেম্বরের ২ তারিখ লঞ্চ হতে চলেছে ট্যুইটারের ব্লু টিক প্রিমিয়াম সাবস্ক্রিপশন (Twitter Blue Premium Subscription)। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের নতুন মালিক ইলন মাস্ক (Elon Musk) ট্যুইট করে একথা ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে ট্যুইটার ব্লু আসতে চলেছে গোল্ড, গ্রে এবং ব্লু চেক মার্ক সমেত। গোল্ড চেক মার্ক দেওয়া হবে বিভিন্ন কোম্পানির জন্য। গ্রে চেক মার্ক থাকবে সরকারি অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর ব্লু চেক মার্ক থাকবে সাধারণ ইউজারদের জন্য। সেই দলে তারকাও থাকতে পারেন। এইসব চেক মার্ক অ্যাক্টিভেট হওয়ার আগে সমস্ত ভেরিফায়েড অ্যাকাউন্টকে ম্যানুয়ালি অথেনটিকেটেড করা হবে। প্রতি মাসে ৮ ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫০ টাকা) বিনিময়ে ট্যুইটারের ব্লু প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন। ভারতে কবে ট্যুইটারের এই সার্ভিস চালু হবে এবং তার খরচ কত, নিশ্চিত ভাবে সেকথা জানা যায়নি। 

ট্যুইটারে নতুন কর্মী নিয়োগ: সম্প্রতি ইলন মাস্ক জানিয়েছেন যে ট্যুইটার থেকে আর কর্মী ছাঁটাই করা হবে না। বরং নতুন করে কর্মী নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিং এবং সেলস বিভাগে। এর পাশাপাশি জানা গিয়েছে, প্রায় ৫০০০ কর্মী ছাঁটাইয়ের পর এবার জাপান, ভারত, ইন্দোনেশিয়া এবং ব্রাজিল থেকে নতুন ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চলেছে ইলন মাস্কের সংস্থা ট্যুইটার। ইলন মাস্ক ট্যুইটারের নতুন সিইও হওয়ার পর প্রায় ৯০ শতাংশ ওয়ার্ক ফোর্স কমিয়ে দিয়েছেন। অর্থাৎ দেখা গিয়েছে, ২০০ জনের মধ্যে হয়তো হাতেগুনে ২০ জনের চাকরি বহাল রয়েছে। ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কর্মীদের রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, এখন থেকে আরও বেশি সময় ধরে মনযোগ দিয়ে চাপ নিয়ে কাজ করতে হবে। নয়তো প্রতিযোগিতায় সমসাময়িক অন্যান্য সংস্থাকে পাল্লা দেওয়া যাবে না। আর যেসব কর্মী এমনটা করতে পারবেন না, তাঁরা ট্যুইটার থেকে বিদায় নিতে পারেন। পরিসংখ্যান অনুসারে, ইলন মাস্কের এই হুঁশিয়ারির পর অন্তত এক হাজার কর্মী ইস্তফা জমা দিয়েছেন। ভারতেও ট্যুইটারের ওয়ার্ক ফোর্স ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারফোন, রয়েছে ট্রান্সপারেন্ট চার্জিং কেস, দাম কত?

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget