এক্সপ্লোর

Apple Layoffs: বহু বছর পরে ফের কর্মী ছাঁটাই এই জনপ্রিয় টেক সংস্থায়, কাজ হারালেন কারা ?

Apple Employees: ব্লুমবার্গ রিপোর্ট অনুযায়ী বিগত কয়েক বছরের মধ্যে কোনও কর্মী ছাঁটাই করেনি অ্যাপল। রিপোর্টে বলা হয়েছে মূলত সংস্থার সার্ভিসেস বিভাগ থেকেই এই কর্মীদের ছাঁটাই করেছে সংস্থা।

Layoff News: আন্তর্জাতিক স্তরের অন্যতম বড় সংস্থা অ্যাপল এবার কর্মী ছাঁটাই করতে চলেছে। অ্যাপল বুকস অ্যাপ ও অ্যাপল বুকস্টোর অ্যাপের কর্মীদের (Apple Layoffs) ইতিমধ্যেই ছাঁটাই করেছে অ্যাপল। সংস্থার কাছে এই অ্যাপল বুকসের আর সেভাবে কোনও প্রাধান্য নেই। এই অ্যাপটিকে আর চালাতেও চায় না এই সংস্থা। বর্তমানে অ্যাপল বুকসে (Apple Books) নিরন্তর আপডেট দিয়ে চলেছে অ্যাপল। তথ্য বলছে, এই কর্মী ছাঁটাইয়ের কারণে ১০০ জন কর্মী কাজ হারিয়েছেন।

আগে সেভাবে কোনও কর্মী ছাঁটাই হয়নি অ্যাপলে

ব্লুমবার্গ রিপোর্ট অনুযায়ী বিগত কয়েক বছরের মধ্যে কোনও কর্মী ছাঁটাই করেনি অ্যাপল। রিপোর্টে বলা হয়েছে মূলত সংস্থার সার্ভিসেস বিভাগ থেকেই এই কর্মীদের ছাঁটাই করেছে সংস্থা। এই ছাঁটাইয়ের কারণে কাজ হারিয়েছেন বহু সিনিয়র অফিসাররাও। আর সবথেকে বেশি ছাঁটাই হয়েছে অ্যাপল বুকস ও অ্যাপল বুকস্টোরে।

অ্যাপল বুক ও অ্যাপল বুকস্টোর নিয়ে বেশি চিন্তা করতে চায় না সংস্থা

এই প্রতিবেদনে জানা যাচ্ছে সংস্থার এক কর্মী জানিয়েছেন যে অ্যাপল বুকস ও অ্যাপল বুকস্টোর নিয়ে সংস্থার খুব বেশি চাহিদা বা আশা নেই। তবে এখন এই অ্যাপগুলি চালাবে সংস্থা। যদিও এই কর্মী ছাঁটাই নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি অ্যাপল। এর আগে অ্যাপল তাঁর সেলফ-ড্রাইভিং গাড়ির প্রজেক্ট শুরু করেছিল। সেই প্রকল্প ব্যর্থ হওয়ায় বহু কর্মীকে ছাঁটাই করা হয়।

সম্প্রতি এয়ারটেলের সঙ্গে চুক্তি হয়েছে

সম্প্রতি একটি তথ্য প্রকাশ পেয়েছে যে অ্যাপল সম্ভবত ভারতে ৬ লক্ষ চাকরির সন্ধান দেবে। এর মধ্যে আইফোন উৎপাদনকারীরাই দেবে ২ লক্ষ চাকরি। এছাড়াও অ্যাপল কিছুদিন আগেই ভারতী এয়ারটেলের সঙ্গে চুক্তি করেছে মিউজিক ব্যবসা নিয়ে। এয়ারটেলের গ্রাহকরা এখন থেকে অ্যাপল টিভি ও অ্যাপল মিউজিকের পরিষেবা পাবে। আর এয়ারটেল তাঁর নিজস্ব উইঙ্ক মিউজিক অ্যাপ বন্ধ করে দিতে চলেছে।

এরই পাশাপাশি জানা গিয়েছে অ্যাপল দেশে ৬ লক্ষ চাকরিও দিতে চলেছে। ২০২৫ সালের মার্চের মধ্যে ভারতে ৬ লক্ষ লোক নেওয়া হবে এই সংস্থায়। আইফোন উৎপাদনের ক্ষেত্রে সম্পূর্ণরূপে ভারতকে স্বাবলম্বী করে তুলতে চাইছে এই সংস্থা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Job News: দেশে ৬ লক্ষ চাকরির সুযোগ! বড় পরিকল্পনা এই MNC-এর

সেরা শিরোনাম

Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
Reserve Bank Of India: রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?
রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget