এক্সপ্লোর

Bank Locker New Rule : ব্যাঙ্কের লকারে রাখেন গয়না? আজ থেকেই চালু এই নিয়ম! না জানলে ক্ষতি আপনারই

Banking Laws (Amendment) Act, 2025 অনুসারে ১ নভেম্বর থেকে লকার রাখার নিয়মে কী কী বদল আসছে দেখে নিন। 

লকারে সোনার গয়না রেখে অনেকেই নিশ্চিন্ত থাকেন। কিন্তু হঠাৎ আপনার কিছু ঘটে গেলে, আপনার গয়নাগাটির কী হবে, সেই ব্যবস্থা করে রেখেছেন কি? অনেকেই হয়ত সেই বিষয়টা মাথায় রাখেন না। কিংবা একজন নমিনি রেখেও দেন। কিন্তু তাঁরও যদি একই সঙ্গে কোনও বিপদ আপদ ঘটে, তাহলে কে আপনার গয়নাগাটির দাবিদার হবে?সেটাই আপনি এবার ঠিক করে রাখতে পারবেন। লকার হোল্ডারের অবর্তমানে , গচ্ছিত জিনিসপত্র কার হাতে যাবে , তা নিয়ে আইনি জটিলতা এড়াতে এবার আরও বড় ব্যবস্থা নিচ্ছে আইন। Banking Laws (Amendment) Act, 2025 অনুসারে ১ নভেম্বর থেকে লকার রাখার নিয়মে কী কী বদল আসছে দেখে নিন। 

বাধ্যতামূলকভাবে নমিনি রাখতেই হবে: ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের মনোনয়ন সুবিধা সম্পর্কে অবহিত করতে হবে এবং একটি মনোনয়নের বদলে লকারের ক্ষেত্রে ৪ জন নমিনি রাখতে হবে।  গ্রাহক কাউকে যদি নমিনি রাখবেন না মনে করেন, তাহলে ব্যাঙ্ককে বিষয়টা লিখিত ভাবে জানাতে হবে। তবে শুধুমাত্র নমিনি রাখতে যদি কেউ না চান, তাহলে তাকে  লকারের সুবিধা দিতে অস্বীকার করতে পারবে না ব্যাঙ্ক।

দ্রুত দাবি নিষ্পত্তি: বৈধ নথিপত্র পাওয়ার ৩০ দিনের মধ্যে ব্যাঙ্কগুলিকে দাবি নিষ্পত্তি করতে এবং মনোনীত ব্যক্তি বা আইনি উত্তরাধিকারীকে লকারের জিনিসপত্র প্রদান করতে হবে। 

স্বচ্ছতা: ব্যাংকগুলিকে পাসবই বা বিবৃতিতে নমিনি সম্পর্কে স্পষ্ট উল্লেখ করতে হবে।  

একাধিক নমিনি: গ্রাহকরা এখন একটি ব্যাঙ্ক লকারের জন্য সর্বোচ্চ চারজনকে মনোনীত করতে পারবেন, আগের  একজনই মনোনীত ব্যক্তি রাখা যেত। এখন আপনার পছন্দ অনুসারে ৪ জনকে রাখা যাবে তালিকায়। 

শুধুমাত্র ধারাবাহিক মনোনয়ন: লকার এবং নিরাপদ হেফাজতের জিনিসপত্রের জন্য, শুধুমাত্র যে ধারাবাহিকতা মেনে গ্রাহক নমিনি রেখেছেন, সেই অনুসারেই গ্রাহকের মৃত্যুর পর নমিনির হাতে সম্পত্তি যাবে। ১ নম্বরে থাকা ব্যক্তিই হবেন প্রথম দাবিদার।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক  ১ নভেম্বর থেকে অনেকগুলি নিয়মেই বড় পরিবর্তন আনতে চলেছে। ডিপোজিট অ্যাকাউন্ট , লকার এবং নিরাপদ হেফাজতে রাখা জিনিসপত্রের (safe deposit lockers and articles kept in safe custody)এর নমিনেশন ফেসিলিটির ক্ষেত্রে এই পরিবর্তন করা হচ্ছে। এখন থেকে ব্যাঙ্কগুলিকে যে কোনও ডিপোজিট অ্যাকাউন্ট খোলানোর সময় গ্রাহকদের মনোনয়নের সুবিধা সম্পর্কে স্পষ্টভাবে জানাতে হবে। অর্থাৎ নতুন কী নিয়ম লাগু হচ্ছে, তা জানাতে হবে।              

সেরা শিরোনাম

Loan Or Credit Card: হঠাৎ টাকার দরকার হলে ব্যাঙ্কের প্রি-অ্যাপ্রুভড লোন নাকি ক্রেডিট কার্ড, কোনটা আপনার জন্য ভাল?
হঠাৎ টাকার দরকার হলে ব্যাঙ্কের প্রি-অ্যাপ্রুভড লোন নাকি ক্রেডিট কার্ড, কোনটা আপনার জন্য ভাল?
Salesforce Layoffs : ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়
ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়
BSNL Recharge Plan : ২০০ টাকার মধ্যে ৩টি প্ল্যান আনল BSNL, কম দামে বেশি সুবিধা
২০০ টাকার মধ্যে ৩টি প্ল্যান আনল BSNL, কম দামে বেশি সুবিধা
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget