এক্সপ্লোর

Bank Strike: ৩০ জানুয়ারি দেশজুড়ে হচ্ছে ব্যাঙ্ক ধর্মঘট ? বৈঠকে কী সিদ্ধান্ত হল ?

Bank News: আপাতত হচ্ছে না  ৩০, ৩১ জানুয়ারির ব্যাঙ্ক ধর্মঘট। মুম্বইয়ে লেবার কমিশনের সঙ্গে বৈঠকের পরে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike) স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কের ৯টি সংগঠন।

Bank News: আপাতত হচ্ছে না  ৩০, ৩১ জানুয়ারির ব্যাঙ্ক ধর্মঘট। মুম্বইয়ে লেবার কমিশনের সঙ্গে বৈঠকের পরে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike) স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কের ৯টি সংগঠন। ফলে চলতি মাসের শেষে ব্যাঙ্ক ধর্মঘটের জেরে বেতনে দেরি হওয়ার আশঙ্কা থাকল না।

এদিন সকাল থেকেই ৩০ জানুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগে ছিল সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি। নতুন করে বৈঠকে রফাসূত্র বেরবে কিনা তা চিন্তায় ফেলেছিল ব্যাঙ্ক সংগঠনগুলিকে। সপ্তাহে ৫দিন কর্ম দিবস, পুরনো পেনশন স্কিম-সহ একাধিক দাবিতে আন্দোলন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ডাকে ধর্মঘট হওয়ার কথা ছিল ৩০ ও ৩১ জানুয়ারি। যদিও মুম্বইয়ে লেবার কমিশনের সঙ্গে বৈঠকের পরে স্থগিত ঘোষণা করে দেওয়া হয় এই ধর্মঘট।

Bank Strike: আগের বৈঠকে সমাধান হয়নি
 ২৪ জানুয়ারি মুম্বইতে ব্যাঙ্ক সংগঠনগুলির দাবিদাওয়া নিয়ে একটি বৈঠক হয়েছিল। যদিও সেই বৈঠক থেকে কোনও সমাধানসূত্র পাওয়া যায়নি। তাই আজ ফের আলোচনায় বসেছিল ব্যাঙ্ক সংগঠনগুলি। 

Bank News: কী বলছে ব্যাঙ্ক সংগঠন ? 
এর আগে দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘট নিয়ে ইউএফবিইউ বলেছিল, ৩০-৩১ জানুয়ারি দুই দিনের ধর্মঘটের সিদ্ধান্ত এখনও বহাল আছে। মঙ্গলবার মুম্বাইয়ে ডেপুটি চিফ লেবার কমিশনারের অফিসে সমঝোতা বৈঠক বসে। সেখানে ব্যাঙ্ক ইউনিয়নগুলির দাবি মেটাতে কোনও দৃঢ় আশ্বাস পাওয়া যায়নি। অন্যদিকে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) বলে, তারা ১৫ দিনের মধ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের (UFBU) সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

SBI Bank Strike: স্টেট ব্যাঙ্ক কোন দিকে ? 
এদিকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ২৪ জানুয়ারি স্টক এক্সচেঞ্জকে জানিয়ে দেয় ৩০-৩১ জানুয়ারি ইউনিয়ন ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নগুলির ডাকা দুই দিনের সর্বভারতীয় ধর্মঘটের কারণে সংস্থার শাখাগুলিতে স্বাভাবিক কাজকর্ম প্রভাবিত হতে পারে। ব্যাঙ্ক বলেছে, "আমাদের ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন(IBA)-কে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) ধর্মঘটের নোটিশ দিয়েছে। ইউএফবিইউ-এর সাংবিধানিক ইউনিয়নগুলির সদস্যরা যেমন AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF ও INBOC তাদের দাবির সমর্থনে ৩০ ও ৩১ জানুয়ারি দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটে যাওয়ার প্রস্তাব করেছে।"

Bank Strike: কীসের দাবিতে ধর্মঘট ?
"ওইদিন ব্যাঙ্ক তার শাখা ও অফিসগুলিতে ধর্মঘটের দিনগুলিতে স্বাভাবিক কাজকর্ম নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছে, তবে ধর্মঘটের ঘটনা ঘটলে আমাদের ব্যাঙ্কের কাজগুলি প্রভাবিত হতে পারে।" ব্যাঙ্ক ইউনিয়নগুলির ছাতা সংগঠন, UFBU ১৫ জানুয়ারি জানিয়েছিল, তাদের ইউনিয়নগুলির সঙ্গে যুক্ত কর্মীরা ব্যাঙ্ক কর্মীদের জন্য ১১ তম মজুরি নিষ্পত্তি সংক্রান্ত উদ্বেগের কারণে ৩০-৩১ জানুয়ারি ধর্মঘটে যাবে৷

বেতন ও পরিষেবার শর্তগুলির সংশোধনের জন্য গত পাঁচ বছরের নিষ্পত্তি (2017-22) এখন শেষ। ব্যাঙ্ক ইউনিয়নগুলি একটি নতুন পাঁচ বছরের দাবি নিষ্পত্তি নিয়ে আলোচনা শুরু করতে চায়। ব্যাঙ্ক ইউনিয়নগুলোও সরকারের কাছে ২ লক্ষ শূন্য পদ পূরণের দাবি জানিয়েছে।তারা সরকারকে পেনশন আপডেট, জাতীয় পেনশন সিস্টেম (NPS) বাতিল করা ও মজুরি সংশোধনের দাবিতে অবিলম্বে আলোচনা শুরু করা সহ কয়েকটি অমীমাংসিত সমস্যার সমাধান করতে চায়।

আরও পড়ুন: Google Layoffs: আজব ছাঁটাই ! চাকরিপ্রার্থীর সঙ্গে কথার সময় কাজ হারালেন গুগলের নিয়োগকারী

 

সেরা শিরোনাম

Gold Price Hike: পুজোর আগেই ১ হাজার ৫০০ টাকার বেশি দাম বাড়ল সোনার, পিছিয়ে নেই রুপোও!
পুজোর আগেই ১ হাজার ৫০০ টাকার বেশি দাম বাড়ল সোনার, পিছিয়ে নেই রুপোও!
Reserve Bank Of India: মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পেতে কীভাবে দাবি জানাবেন? রিজার্ভ ব্যাঙ্ক বলছে ১৫ দিনেই হবে কাজ
মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পেতে কীভাবে দাবি জানাবেন? রিজার্ভ ব্যাঙ্ক বলছে ১৫ দিনেই হবে কাজ
Gold, Silver Price: সোনা, রুপোর দামে বিরাট ধস! ক্রেতাদের জন্য সুখবর, আজ কত কমে কিনতে পারবেন?
সোনা, রুপোর দামে বিরাট ধস! ক্রেতাদের জন্য সুখবর, আজ কত কমে কিনতে পারবেন?
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?

ভিডিও

South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget