এক্সপ্লোর

Google Layoffs: আজব ছাঁটাই ! চাকরিপ্রার্থীর সঙ্গে কথার সময় কাজ হারালেন গুগলের নিয়োগকারী

Tech News: গুগলের ভাবমূর্তি নিয়ে কস্মিনকালেও এই ধরনের কিছু ভাবতে পারেননি কর্মচারীরা। যদিও ঠেলায় পড়ে সেরকমই দিন দেখতে হল গুগলের এক নিয়োগকারীকে।

Tech News: গুগলের ভাবমূর্তি নিয়ে কস্মিনকালেও এই ধরনের কিছু ভাবতে পারেননি কর্মচারীরা। যদিও ঠেলায় পড়ে সেরকমই দিন দেখতে হল গুগলের এক নিয়োগকারীকে। রিপোর্ট বলছে, চাকরিপ্রার্থীর সঙ্গে ফোনে কথা বলার সময় চাকরি চলে যায় খোদ গুগল রিক্রুটারের। যা হতবাক করেছে চাকরিপ্রার্থীদের।

সম্প্রতি মিডিয়া রিপোর্টে এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে।  যা সোশ্যাল মিডিয়াতেও খুব দ্রুত ভাইরাল হচ্ছে। গুগলের মতো কোম্পানি এই কাজ করতে পারে ভেবে হতবাক হয়েছেন চাকরিপ্রার্থীরা। 

Google Layoffs: ১২,০০০ কর্মী ছাঁটাই করেছে গুগল
সম্প্রতি ১২০০০ কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে গুগল।  গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট-এর সিইও সুন্দর পিচাই জানিয়েছেন,কোম্পানির ভবিষ্যতের কথা ভেবে এই ধরনের কঠোর সিদ্ধান্তের পথে হাঁটতে হয়েছে তাদের। তবে আমেরিকায় ছাঁটাই কর্মীদের ৬০ দিনের বেতনের ব্যবস্থা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tech News: এই ঘটনায় অবাক গুগলের কর্মীরা ! 
এই ছাঁটাই নিয়ে প্রকাশ্যে চলে এসেছে কিছু রিপোর্ট। যেখানে গুগলের এক নিয়োগকারী জানিয়েছেন, একজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে কলের মাঝখানে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর। পরে তিনি জানতে পারেন, তাঁকে বরখাস্ত করা হয়েছে। প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে গুগলের বেশকিছু কর্মীর সঙ্গে। যেখনে হঠাৎই গুগলের সেই কর্মীরা দেখেন তাঁদের লগইন কাজ করছে না। প্রথমে বিষয়টি প্রযুক্তিগত ত্রুটি ভাবেন ছাঁটাই কর্মীরা। পরে অবশ্য বরখাস্তের বিষয়টি বুঝতে পারেন তাঁরা।

Google Layoffs: ছাটাইয়ের বিষয়টি গোপন রাখা হয়েছে
টেক ব্লগারদের রিপের্ট বলছে, গুগল তার কর্মচারীদের ছাঁটাইয়ের বিষয়ে খুবই সতর্ক ছিল। এই ছাঁটাই প্রক্রিয়া যে কোম্পানির জন্য জঘন্য পদক্ষেপ হতে চলেছে , তা আগেই উপলব্ধি করেছিলেন গুগলের বসরা। এমনকী এই বিষয়ে কোম্পানির নিয়োগ বিভাগের লোকজনকেও জানতে দেয়নি কোম্পানি। 

Tech News: ঠিক কী হয়েছিল ওই  কর্মীর সঙ্গে ?
মিডিয়া রিপোর্ট বলছে, ছাঁটাই ওই ব্যক্তির নাম ড্যান ল্যানিগান-রায়ান। উনি গুগলে নিয়োগকারী হিসাবে কাজ করছিলেন। রায়ান জানিয়েছেন, যে তিনি যখন একজন সম্ভাব্য প্রার্থীর সাথে কলে ছিলেন, তখন তার কলটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে একটি কলের সময় তিনি কোম্পানির ওয়েবসাইটে লগ ইন করার চেষ্টা করেন, কিন্তু তাতে ব্যর্থ হন।

এরপরই পুরো বিষয়য়টি মাথায় আসে তাঁর। তবে তাঁর দলে একমাত্র তিনিই নন যিনি এমন সমস্যার মুখোমুখি হয়েছেন। অন্যান্য সদস্যরাও তাদের সিস্টেম থেকে লগ আউট হওয়ার অভিযোগ করেছেন। প্রথমে ম্যানেজার বিষয়টিকে প্রযুক্তিগত সমস্যা বলে উড়িয়ে দেন। যদিও পরে আসল বিষয়টি সামনে আসে। 

Google Layoffs: বিষয়টি ধামাচাপা দিতে সিস্টেম থেকে মুছে ফেলা হয়েছে সেই কল 
রায়ান জানিয়েছেন, ওই ঘটনার পর তিনি কোম্পানির ওয়েবসাইটে অ্যাক্সেস হারানোর সঙ্গে সঙ্গে তাঁর ইমেলটিও ব্লক করা হয়। তাঁর প্রার্থীর সঙ্গে কলগুলির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অফিসের সব বিষয় থেকে ব্লক করা হয় তাঁকে। ২০ মিনিট পর তিনি জানতে পারেন, গুগল ১২০০০ কর্মী ছাঁটাই করেছে। 

Airtel Tariff Rise: মোবাইল রিচার্জের খরচ বাড়ল, ৫৭ শতাংশ ট্যারিফ বৃদ্ধি

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget