এক্সপ্লোর

Bank Strike: ফের ব্যাঙ্ক ধর্মঘট, সমস্যায় পড়তে পারেন SBI-এর গ্রাহকরা

State Bank Of India Banking: চলতি সপ্তাহেই ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছে। এর ফলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হতে পারে বলে জানান হয়েছে।

নয়া দিল্লি: বছর শেষের আগেই ফের ব্যাঙ্কিং পরিষেবায় (Banking) সমস্যা দেখা দিতে পারে। চলতি সপ্তাহেই ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছে। এর ফলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (State Bank of India) ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হতে পারে বলে জানান হয়েছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (United Forum of Bank Unions) এই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে বলে এসবিআই-এর তরফে জানান হয়েছে।

১৬ ও ১৭ই ডিসেম্বর দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছে এই ইউনিয়ন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রে খবর, AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF,INBOC সহ একাধিক সংগঠনের ডাকে দেশব্যপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর জেরে ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হবে বলেই জানান হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে।

যদিও তাঁদের তরফে বলা হয়েছে, "আমরা আমাদের কর্মীদের পরামর্শ দিচ্ছি ব্যাঙ্ক ধর্মঘটের দিনে আমাদের সমস্ত শাখা ও অফিসগুলিতে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে। কিন্তু ধর্মঘটের রেশ পড়তে পারে। ব্যাঙ্কের কাজ প্রভাবিত হতে পারে।" SBI আরও জানিয়েছে যে ধর্মঘটের সময় তার শাখাগুলিতে স্বাভাবিক কাজকর্ম নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।

সরকারি ব্যাঙ্কগুলি কেন্দ্রের ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে এই দু'দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (AIBOC)-এর সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেছেন যে PSB গুলিকে বেসরকারীকরণ করলে অর্থনীতি খাতগুলিকে ক্ষতিগ্রস্ত করবে। এছাড়াও স্ব-সহায়ক গোষ্ঠী এবং গ্রামীণ অর্থনীতিতে ঋণ প্রবাহকে ক্ষতিগ্রস্ত করবে। 

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ) এর সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটাচালাম বলেছেন যে গত ২৫  বছর ধরে, ইউএফবিইউ-এর ব্যানারে "আমরা ব্যাঙ্কিং সংস্কারের নীতিগুলির বিরোধিতা করে আসছি যা সরকারী ক্ষেত্রের ব্যাঙ্কগুলিকে দুর্বল করার লক্ষ্যে তৈরি করা"। 

এর আগে, ১১ ও ১২ তারিখ বন্ধ ছিল এসবিআই-এর ব্যাঙ্কিং পরিষেবা। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, SBI internet banking পরিষেবা উন্নত করতেই পরিষেবা বন্ধ করা হয়েছিল।              

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget