এক্সপ্লোর

Bharat NCAP: যাত্রী সুরক্ষায় কড়া পদক্ষেপ ! সন্দেহ হলেই সেফটি টেস্টিং হবে গাড়ির

Car Safety: এখন ভারত এনসিএপি-এর (Bharat NCAP) আওতায় দেশে তৈরি গাড়িগুলির সুরক্ষা রেটিং দেশেই দেওয়া হবে।

Car Safety: ভারত NCAP আসার ফলে প্রাপ্তবয়স্ক ও শিশু সুরক্ষা রেটিংগুলির জন্য যানবাহনগুলিকে আর বিদেশে পাঠানোর প্রয়োজন হবে না। এখন ভারত এনসিএপি-এর (Bharat NCAP) আওতায় দেশে তৈরি গাড়িগুলির সুরক্ষা রেটিং দেশেই দেওয়া হবে।  এবার থেকে নিরাপত্তার দিক থেকে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য কোন গাড়ি নিরাপদ হবে তা নিশ্চিত করা আরও সহজ হবে।

Auto: বিদেশে নয়, ভারতেই গাড়ির সুরক্ষা রেটিং
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী, নীতিন গড়কড়ি আজ বহু প্রতীক্ষিত ভারত নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (Bharat NCAP) চালু করেছেন৷ যে কারণে ভারতে সড়ক নিরাপত্তার পাশাপাশি আরও নিরাপদ গাড়ি তৈরি করা হবে। এটি 2023 সালের অক্টোবর থেকে সারা দেশে প্রয়োগ করা হবে৷ আমেরিকা, চিন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পর ভারত এখন গাড়ি দুর্ঘটনার পরীক্ষা চালানোয় পঞ্চম দেশ হিসাবে তালিকাভুক্ত হল। যে কারণে এখন গ্রাহকরা দেশে বর্তমান গাড়ির বিকল্প থেকে নিজেদের জন্য একটি সুরক্ষিত গাড়ি বেছে নিতে পারবেন।

কী সুবিধা হবে এই NCAP-এ
এর ফলে 3,500 কেজি পর্যন্ত যানবাহনের নিরাপত্তার মান নির্ধারণ করতে পারবে রেটিং। ভারত এনসিএপি চালু হওয়ার পরে বিশ্ববাজারে মেড ইন ইন্ডিয়া গাড়ির ভাবমূর্তি আরও ভাল হবে। যার প্রত্যক্ষ প্রভাব রফতানি বৃদ্ধিতে দেখা যেতে পারে। এর পাশাপাশি দেশে সড়ক দুর্ঘটনা ও এর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি কমার সম্ভাবনা রয়েছে। মারুতি সুজুকি,মহিন্দ্রা এবং টয়োটার মতো গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি দেশীয় অটো শিল্পকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

শোরুম থেকে গাড়ি চাইতে পারে সরকার ?
 ভারত NCAP প্রকল্পের আওতায় দেশের অটোমোবাইল কোম্পানিগুলি তাদের যানবাহনের নিরাপত্তা স্কোর পেতে অটোমোটিভ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড (AIS) 197 এর অধীনে পরীক্ষা করতে সক্ষম হবে। এছাড়াও, ভারত এনসিএপি নিজেই দেশের শোরুম থেকে যে কোনও গাড়ি পরীক্ষা করার অধিকার রাখে। যাতে যানবাহনের নিরাপত্তায় কোনও ধরনের শিথিলতা না হয়। গাড়িটি পরীক্ষা করার পরে সেটিকে প্রাপ্তবয়স্ক ও শিশু যাত্রী সুরক্ষার জন্য রেটিং দেওয়া হবে।

ভারত এনসিএপি-তে 3 স্টার বা তার বেশি রেটিং-এর জন্য যানবাহনগুলির একটি আদর্শ বৈশিষ্ট্য হিসাবে ইলেকট্রনিক স্টেবলিটি কন্ট্রোল থাকতে হবে। আপডেট করা গ্লোবাল NCAP প্রোটোকল ও ইউরো NCAP এর ভিত্তিতে ভারত NCAP প্রস্তুত করা হয়েছে। ভারত এনসিএপি চালু হওয়ার পর দেশে নিরাপদ গাড়ির চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে।

Royal Enfield Himalayan 450: শীঘ্রই আসছে রয়্যাল এনফিল্ডের নতুন বাইক,নতুন কী থাকছে বাইকে,দাম কত ?

সেরা শিরোনাম

Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget