এক্সপ্লোর

BMW Vs TVS: বিএমডব্লুর নতুন স্পোর্টস বাইকের থেকে কতটা আলাদা টিভিএসের Apache RR310, মিলই বা কোথায়

BMW Vs Apache: BMW G310 RR এবং TVS Apache RR310- এই দুই বাইকের মধ্যে কী কী মিল রয়েছে? পার্থক্যই বা কী কী, দেখে নিন।

BMW G310 RR vs TVS Apache RR310: বিএমডব্লু (BMW) সংস্থা তাদের নতুন স্পোর্টস বাইক (Sports Bike) লঞ্চ করেছে ভারতে। বলা হচ্ছে, এই বাইক আসলে Apache RR310 বাইকের একটি rebadged ভার্সান। সামান্য কিছু পরিবর্তন ছাড়া আর বিশেষ কোনও ফারাক নেই দুই বাইকের মধ্যে। ৩১২.২ সিসি- র ইঞ্জিন রয়েছে বিএমডব্লুর নতুন স্পোর্টস বাইক G 310 RR মডেলে। এই ইঞ্জিনের সাহায্যে ৩৪ এইচপি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়। Apache বাইকের মতোই বিএমডব্লুর বাইকে রয়েছে ৬ স্পিড ওয়ান প্লাস গিয়ারবক্স। এর পাশাপাশি Apache বাইকের মতো বিএমডব্লু- র নতুন স্পোর্টস বাইকেও রয়েছে চারটি ভিন্ন রাইডিং মোড। সেগুলি হল- ট্র্যাক, স্পোর্ট, আর্বান, রেন রাইডিং মোড। এমনকি দুই বাইকের ওজনও (kerb weight) প্রায় একই, ১৭৪ গ্রাম।

এবার দেখে নেওয়া যাক সেইসব ফিচার এবং ডিজাইন, যা দুটো বাইকের মধ্যে কিছুটা পার্থক্য করেছে

  • Apache বাইকের BTO ভার্সানে রয়েছে অ্যাডজাস্টেবল সাসপেনশন। এই একই ফিচার রয়েছে বিএমডব্লু বাইকে, তবে রেয়ার প্যানেল বা পিছনের অংশে। তবে দুই বাইক দেখার দিকে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ।
  • রঙের দিক থেকেও Apache এবং বিএমডব্লু স্পোর্টস বাইকের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। বিএমডব্লুর বাইকের ক্ষেত্রে BMW G310 RR মডেলে ট্র্যাডিশনাল HP-livery Style Sport অপশন দেখা গিয়েছে। স্ট্যান্ডার্ড ব্ল্যাক ভার্সানের থেকে এর দাম কিছুটা বেশি। অন্যদিকে টিভিএস- এর Apache RR 310 বাইকও লঞ্চ হয়েছে দুটো আলাদা রঙে।
  • টিভিএস এবং বিএমডব্লু, দুটো বাইকের ক্ষেত্রে TFT ডিসপ্লের ফিচারে রয়েছে কিছুটা ফারাক। এর পাশাপাশি পার্থক্য রয়েছে দুই বাইকের দামেও। টিভিএসের বাইক বিএমডব্লুর তুলনায় অন্তত ২০ হাজার টাকা সস্তা। তবে এ তো গেল স্ট্যান্ডার্ড ভার্সানের কথা। গ্রাহক যদি কাস্টোমাইজড টিভিএস Apache RR 310 বাইক কেনেন তাহলে তার দাম BMW G310 RR বাইকের BTO ভার্সানের থেকে খুব একটা কম নয়। অর্থাৎ ব্র্যান্ডের ফারাক হয়, দুই বাইকের দামে আকাশপাতাল পার্থক্য নেই। দুই বাইক দেখতে যেমন অনেকটা এক তেমনই ফিচার এবং দামে খুব বেশি ফারাক নেই।

আরও পড়ুন- লুক, ডিজাইন, ফিচার, আকার-আয়তনে তাক লাগাচ্ছে অডির নতুন গাড়ি, ভারতে দাম কত?

সেরা শিরোনাম

Gold Price Hike: পুজোর আগেই ১ হাজার ৫০০ টাকার বেশি দাম বাড়ল সোনার, পিছিয়ে নেই রুপোও!
পুজোর আগেই ১ হাজার ৫০০ টাকার বেশি দাম বাড়ল সোনার, পিছিয়ে নেই রুপোও!
Reserve Bank Of India: মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পেতে কীভাবে দাবি জানাবেন? রিজার্ভ ব্যাঙ্ক বলছে ১৫ দিনেই হবে কাজ
মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পেতে কীভাবে দাবি জানাবেন? রিজার্ভ ব্যাঙ্ক বলছে ১৫ দিনেই হবে কাজ
Gold, Silver Price: সোনা, রুপোর দামে বিরাট ধস! ক্রেতাদের জন্য সুখবর, আজ কত কমে কিনতে পারবেন?
সোনা, রুপোর দামে বিরাট ধস! ক্রেতাদের জন্য সুখবর, আজ কত কমে কিনতে পারবেন?
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget