এক্সপ্লোর

New 2022 Audi A8 L: লুক, ডিজাইন, ফিচার, আকার-আয়তনে তাক লাগাচ্ছে অডির নতুন গাড়ি, ভারতে দাম কত?

Audi: সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে নতুন ২০২২ অডি এ৮ এল মডেল। এই গাড়ির টপ-এন্ড মডেলের দাম দেড় কোটি টাকারও বেশি।

New 2022 Audi A8 L: ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে জার্মান সংস্থা অডির (Audi) নতুন গাড়ি নিউ ২০২২ অডি এ৮ এল (New 2022 Audi A8 L)। এই গাড়িকে শুধুমাত্র বিলাসবহুল সেডান (Luxury Sedan) বললে ভুল বলা হবে। কারণ একগুচ্ছ আধুনিক ও উন্নত প্রযুক্তি (Technology) যুক্ত রয়েছে এই গাড়িতে। গাড়ির দাম শুরু হচ্ছে ১.২৯ কোটি টাকা থেকে। এই গাড়ির টপ-এন্ড মডেল যা প্রযুক্তিগত দিক থেকে দারুণ ভাবে উন্নত, তার দাম ১.৫৭ কোটি টাকা (এক্স শোরুম)। এবার দেখে নেওয়া যাক এই গাড়ির ডিজাইন, লুক এবং ফিচারে কী কী পরিবর্তন এসেছে। কারণ গাড়ি বিশেষজ্ঞদের একাংশের মতে অডির নতুন গাড়ি তার সমসাময়িক অনেক গাড়িকেই জোরদার পাল্লা দেবে।

গাড়ির বাইরের অংশের পরিবর্তন

নতুন অডি এ৮ এল মডেলে যুক্ত হয়েছে একটি বড় সাইজের গ্রিল এবং বেশ কিছু ক্রোম ফিচার। এর পাশাপাশি এই গাড়ি লং হুইলবেস ভার্সানে ভারতে বিক্রি হচ্ছে। গাড়ির আকার-আয়তন বিশেষ করে লম্বাটে ডিজাইন অডি এ৮ এল মডেলকে একটি Regal Car হিসেবে তৈরি করেছে। ক্রোম ফিচারের ডিটেলিং এবং বড় আকারের গ্রিলের পাশাপাশি ডিজিটাল ম্যাট্রিক্স এলইডি হেডল্যাম্প- এই গাড়ির ডিজাইনে নতুন সংযোজন। এছাড়াও রয়েছে নতুন টারবাইন স্টাইলের ১৯ ইঞ্চির অ্যালয় হুইল। মোট ৮টি রঙে এই গাড়ি লঞ্চ হয়েছে। এর পাশাপাশি এক্সটিরিয়র রঙের ক্ষেত্রে গ্রাহকরা ৫৫টি রঙ কাস্টোমাইজ করার অপশন পাবেন।  

গাড়ির ভিতরের অংশ

গাড়ির পিছনের দরজা বেশ বড়। তবে চমক পিছনের সিটের অংশে। এই ভাগে যথেষ্ট ছড়ানো জায়গা রয়েছে। রিক্লাইনিং বা হেলানো সিটের পাশাপাশি এখানে রয়েছে সঠিক এক্সিকিউটিভ স্টাইল। দুটো সিট আলাদা করে রয়েছে। এই সিটের সঙ্গে ম্যাসাজ এবং ভেন্টিলেশনের ব্যবস্থা, হিটেড ফিট ম্যাসেজার (2 massage programs and 3 intensities), রেয়ার সিট এন্টারটেনমেন্ট স্ক্রিন এবং একটি রেয়ার সিট রিমোট রয়েছে। সিট ছাড়া অন্যান্য ফিচারেও রয়েছে প্রচুর চমক। উন্নত মানের এয়ার কন্ডিশনার, থ্রি ডি সাউন্ডের সিস্টেম, হেডস-আপ ডিসপ্লে ও আরও অনেক কিছু রয়েছে এখানে। গাড়িতে বসলে আপনার মনে হতে পারে কোনও এয়ারলাইন সিটের ফার্স্ট ক্লাসে বসেছেন।   

মাইল্ড-হাইব্রিড ইঞ্জিন

নতুন অডি এ৮ এল গাড়িতে রয়েছে একটি ৩.০১ ভি৬ মাইল্ড হাইব্রিড পাওয়ার টেরেন। এর সাহায্যে ৩৪০ এইচপি এবং ৫০০ এনএম টর্ক শক্তি উৎপন্ন করতে পারে। এই গাড়িতে এমন একটি বিশেষ ফিচার থাকছে যার মাধ্যমে রাস্তা খারাপ থাকলে বা কোনও অসুবিধা থাকলে আগে থেকেই গাড়ি তা টের পাবে। মানে ওই ফিচারের সাহায্যে বোঝা যাবে। সেই মতো সাসপেনশন অ্যাডজাস্ট করা যাবে গাড়িতে। মূলত গাড়ির সামনের একটি ক্যামেরা এই রাস্তা বোঝার কাজ করবে। এছাড়াও থাকছে কমফোর্ট প্লাস মোড। এর মাধ্যমে কার্ভ টিল্ট ফাংশন কাজ করবে। ফলে গাড়ির রাইডের উপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে।

আরও পড়ুন- মাসারাতির মতো গ্রিল, ভারতে এলে যেকোনও গাড়িকে চ্যালেঞ্জ করবে এই কার

সেরা শিরোনাম

Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
Gold Price Drop: ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও
Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget