এক্সপ্লোর

Stock Market Crash: বাড়ল ক্যাপিটাল গেইন ট্যাক্স, বিনিয়োগকারীরা মুখ ফেরাতেই ধস নামল বাজারে

Stock Market: আজ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান যে যে কোনও রকম অ্যাসেটের উপর বিনিয়োগে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবার থেকে ১০ শতাংশের বদলে দিতে হবে ১২.৫ শতাংশ।

Share Market Live: বাজেটের দিনে হু হু করে নামল সেনসেক্স। ২৩ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ ভারতের বাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। বাজেটে কর কাঠামো (Share Market) নিয়ে নতুন বদলের কথা বলা হয় এবং বিনিয়োগকারীদের জন্য দীর্ধমেয়াদী ক্যাপিটাল গেইন ট্যাক্স ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২.৫ শতাংশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর তাঁর পরেই হু হু করে নেমে যায় সেনসেক্স। আজ সকালে পতন দিয়ে শুরু হলেও মাঝামাঝি সময়ে বেশ কিছুটা উত্থান লক্ষ্য করা গিয়েছিল বাজারে (Union । তবে ফের ১১০৩ পয়েন্ট পড়ে যায় বাজার। যদিও পরে অনেকটাই স্থিতিশীলতা ফিরেছে বাজারে। তবে সেনসেক্স এখনও লাল সঙ্কেতেই।

আজ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান যে যে কোনও রকম অ্যাসেটের উপর বিনিয়োগে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবার থেকে ১০ শতাংশের বদলে দিতে হবে ১২.৫ শতাংশ। অর্থাৎ কোনও অ্যাসেট কিনে ১ বছর পর বিক্রি করলে তাঁর মুনাফার উপর ১২.৫ শতাংশ কর ধার্য করা হবে। বিনিয়োগকারীদের জন্য হতাশাজনক খবর। আর এই খবর পেতেই পড়তে শুরু করে শেয়ার বাজার।

যদিও আজ সকালে ১৩০ পয়েন্ট বেড়ে ৮০,৬৩৫ পয়েন্টে পৌঁছেছিল সেনসেক্স। অন্যদিকে নিফটি ৫০-ও ছিল ২৪,৫৩৮ পয়েন্টের সীমায়। তারপর ফ্ল্যাট ট্রেডিং চলছিল। সকাল ১১টার সময় অর্থমন্ত্রীর বাজেট পেশ শুরু হতেই সেনসেক্স ৪৫.৮৮ পয়েন্ট নিচে পড়ে যায়। নিফটিও নেমে আসে ৪৪.৯০ পয়েন্ট। নিফটি স্মলক্যাপ ও মিডক্যাপ সূচকও ০.৩৫ শতাংশ কমে গিয়েছিল সকালে।

বেলা সাড়ে বারোটা নাগাদ সেনসেক্স ৮৩৪.৫৭ পয়েন্ট পড়ে যায়। ১.০৪ শতাংশ পড়ে সেনসেক্স দাঁড়ায় ৭৯,৬৬৭ পয়েন্টে। অন্যদিকে নিফটি ২৭.৮৫ পয়েন্ট পড়ে যায়। তবে আজকের বাজারে ফিনান্স সেক্টর, অটো এবং ব্যাঙ্কিং সেক্টর দৌড় দিয়েছে। নিফটিতে আলট্রাটেক সিমেন্ট, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ট্রেড, এইচডিএফসি লাইফ এইকার মোটরস, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ ইত্যাদি শেয়ারের দাম আজ বেড়েছে। অন্যদিকে শ্রীরাম ফাইন্যান্স, এইচসিএল টেক, ওএনজিসি, এইচডিএফসি ব্যাঙ্ক, ডিভিস ল্যাব ইত্যাদি শেয়ারে সবথেকে বেশি পতন দেখা দিয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Stock Market Closing: রিলায়েন্স, ভারতী এয়ারটেলে দুরন্ত গতি, রেকর্ড উচ্চতায় বন্ধ বুধের বাজার- কোন স্টকে নজর ?

সেরা শিরোনাম

Gen-Z Debt Trap: আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Gold Loan: ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
Gold Price Hike: প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget