এক্সপ্লোর

LPG Price Drop: দাম কমল রান্নার গ্যাসের, বাজেটের সকালেই সুখবর

Gas Cylinder Price: কমল রান্নার গ্যাসের দাম (LPG Price Drop)। জেনে নিন, এখন কততে কিনতে হবে সিলিন্ডার। আজ থেকে কততে সিলিন্ডার

Gas Cylinder Price: বাজেট (Budget 2025) শুরু হওয়ার আগেই সুখবর পেল দেশবাসী। কমল রান্নার গ্যাসের দাম (LPG Price Drop)। এবার থেকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG) দাম ৭ টাকা কমে পাবেন। জেনে নিন, এখন কততে কিনতে হবে সিলিন্ডার।

আজ থেকে কততে সিলিন্ডার

তেল বিপণন সংস্থাগুলি আজ (১ ফেব্রুয়ারি) বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। শনিবার থেকেই নতুন দাম কার্যকর হয়ে গেল। দিল্লিতে, ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের খুচরো বিক্রয় মূল্য ১৭৯৭ টাকা হয়েছে। আইওসিএল ওয়েবসাইট অনুসারে, অন্যান্য শহরে আগের দাম ছিল কলকাতায় 1911 টাকা, মুম্বাইতে 1,756 টাকা এবং চেন্নাইতে 1,966 টাকা।

দাম কত কমেছে ?
ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে, 1 ফেব্রুয়ারি থেকে দিল্লিতে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1,804 টাকা থেকে কমে 1,797 টাকা হয়েছে। কলকাতায় এই এলপিজি সিলিন্ডারের দাম 1,911 টাকা থেকে কমে 1,907 টাকা হয়েছে। মুম্বাইতে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার এখন 1,756 টাকা থেকে কমিয়ে 1,749.50 টাকায় পাওয়া যাচ্ছে। চেন্নাইতে, আজ থেকে এলপিজি সিলিন্ডারের দাম 1,959.50 টাকা।

রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কত হয়েছে
আজও গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে, একটি 14 কেজি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার এখনও 803 টাকায় পাওয়া যাচ্ছে। লখনউতে, এই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 840.50 টাকা। মুম্বইতে, ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম 802.50 টাকা। চেন্নাইতে এই সিলিন্ডারের দাম 818.50 টাকা। এদিকে, কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 829 টাকা।

আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল ১১ টার সময় এই বাজেট পেশ করবেন তিনি। বার্ষিক ১০.৫ লক্ষ টাকা আয় হলে আয়কর থেকে মুক্তি মিলতে পারে। কেন্দ্রীয় সরকার বিষয়টি আলোচনা করে দেখছে বলে খবর। মধ্যবিত্ত শ্রেণির ঘাড় থেকে আয়করের বোঝা লাঘব করতেই এমন ভাবনা চিন্তা চলছে বলে জানা গিয়েছে। আগামী বছর বাজেট অধিবেশনে এই মর্মে ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে দিল্লি সূত্রে।

সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, মুদ্রাস্ফীতি যে হারে বেড়ে চলেছে, তাতে অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়েছে। ক্রয়ক্ষমতা কমছে মধ্যবিত্ত শ্রেণির। দেশের অর্থনীতিতে গতি আনতেই মধ্যবিত্তের ভার লাঘব করা নিয়ে আলোচনা চলছে। সেই দিকেই আজ নজর থাকবে মধ্যবিত্তের।

Bank Fraud : প্রতারণার নতুন ফাঁদ, ১ প্রেস করতেই অ্যাকাউন্ট ফাঁকা ! স্টেট ব্যাঙ্কের নামে IVR কল

সেরা শিরোনাম

Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget