এক্সপ্লোর

Budget 2025: দাম কমতে চলেছে মোটরবাইকের, বাজেটে গাড়ি-বাইক নিয়ে কী ঘোষণা হল ?

Custom Duty on Motorbike Declines: ভারত সরকার মোটরবাইকের উপর ব্যাপক হারে কাস্টম ডিউটি কর কমিয়ে দিয়েছে। এর ফলে বাইকের ইনপুট খরচ কমে গিয়েছে আর তাই বাইকের দামও কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

Bike Price: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫ সালের বাজেট পেশ করেছেন। মধ্যবিত্তদের স্বস্তি দিতে এবারের বাজেটে অনেক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এই বাজেটেই বলা হয়েছে কেন্দ্র সরকার এবার লিথিয়াম আয়ন ব্যাটারির (Budget 2025) উপর থেকে বেসিক শুল্ক বা কাস্টম ডিউটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে, এর ফলে আগামী দিনে (Bike Price) বৈদ্যুতিন গাড়ির দাম অনেকটাই কমে যাবে। একইসঙ্গে এবার মোটরবাইকের দামও কমতে চলেছে। বাইকের উপর কাস্টম ডিউটি অনেকাংশে কমিয়ে দিয়েছে কেন্দ্র সরকার।

কাস্টম ডিউটি কমানো হয়েছে

ভারত সরকার মোটরবাইকের উপর ব্যাপক হারে কাস্টম ডিউটি কর কমিয়ে দিয়েছে। এর ফলে বাইকের ইনপুট খরচ কমে গিয়েছে আর তাই বাইকের দামও কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি দেশীয় উৎপাদন বাড়ানো হবে, অর্থাৎ এরপর থেকে বেশিরভাগ মোটরবাইক ভারতেই তৈরি হবে। ফলে এই বাইকের উপর থেকেও কর কমে যাবে।

যে সমস্ত মোটরসাইকেলের ইঞ্জিন ১৬০০ সিসির কম এবং সম্পূর্ণরূপে বিদেশে তৈরি সেগুলির উপর আগে ৫০ শতাংশ কাস্টম ডিউটি লাগত, এখন তা কমে হয়েছে ৪০ শতাংশ।

যেখানে এসকেডি মোটরসাইকেলের ইঞ্জিন বিদেশে তৈরি হলেও বাইকের বাকি যন্ত্রাংশ ভারতে অ্যাসেম্বল করা হয়, সেখানে এই মোটরবাইকের উপর কর ২৫ শতাংশ থেকে কমিয়ে আনা হয়েছে ২০ শতাংশে।

১৬০০ সিসি রেঞ্জের সেই মোটরবাইকগুলির সমস্ত যন্ত্রাংশ বিদেশ থেকে এলেও ভারতে তা অ্যাসেম্বল করা হয়, এই বাইকগুলির উপর থেকে করের পরিমাণ ১৫ শতাংশ থেকে কমে হয়েছে ১০ শতাংশ।

১৬০০ সিসি বা তার বেশি ক্যাপাসিটির ইঞ্জিনের ক্ষেত্রে বাইকের উপর কর কমানো হয়েছে, এতে সিবিইউ মোটরসাইকেলের কর ৫০ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৩০ শতাংশ।

সেমি নকড ডাউন মোটরবাইকের জন্য কর কমানো হয়েছে ৫ শতাংশ। আগে যেখানে এই কর ছিল ২৫ শতাংশ, এবার তা কমে হয়েছে ২০ শতাংশ।

সিকেডি বা কমপ্লিটলি নকড ডাউন বাইকের দামের উপর আগে ১৫ শতাংশ কর ছিল, তার বদলে ১০ শতাংশ কর ধার্য হবে এবার থেকে।

অর্থমন্ত্রী বলেন, কেন্দ্র সরকার এবার থেকে এমএসএমই সেক্টরের জন্য ৫ কোটি টাকার বদলে ১০ কোটি টাকা বরাদ্দ করবে।

আরও পড়ুন: Budget 2025: KYC-তে বদল আসছে, কী হবে নতুন নিয়মে; উপকার হবে গ্রাহকদের ?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget