এক্সপ্লোর

Mutual Fund: মিউচুয়াল ফান্ডের KYC করাননি এখনও ? কী হবে আপনার বিনিয়োগের ?

KYC Deadline: আদপে মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য আবার নতুন করে KYC জমা করার কথা বলা হয়েছে। ৩১ মার্চ ডেডলাইন পেরোলেও ব্লক হবে না অ্যাকাউন্ট।

Mutual Fund KYC Deadline: নতুন অর্থবর্ষ শুরু হয়েছে আজ ১ এপ্রিল থেকে। এর আগে ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত বেশ কিছু আর্থিক পরিকল্পনার সঙ্গে যুক্ত কাজের শেষ দিন নির্ধারিত ছিল। যে সমস্ত মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাঁদের জন্য KYC জমা (Mutual Fund KYC) দেওয়ার শেষ দিন ছিল ৩১ মার্চ। কিন্তু এখনও যারা KYC জমা করেননি, তাঁদের অ্যাকাউন্ট কি তাহলে ব্লক হয়ে যাবে ? কী হবে তাঁদের সমস্ত বিনিয়োগের ?

নতুন KYC জমার শেষ দিন ঘোষণা

আদপে মিউচুয়াল ফান্ড (Mutual Fund KYC) বিনিয়োগকারীদের জন্য আবার নতুন করে KYC জমা করার কথা বলা হয়েছে। আগের যে KYC জমার শেষ দিন নির্ধারিত ছিল, তা এবার বৈধ থাকবে না। নতুন অর্থবর্ষে নতুন করে বিনিয়োগকারীদের KYC জমা করতে হবে তাঁদের মিউচুয়াল ফান্ডের জন্য। আগে এমনও বলা হয়েছিল, যে সমস্ত বিনিয়োগকারীরা নতুন করে KYC জমা করবেন না, তাঁদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। কিন্তু এবার নতুন ঘোষণায় একটু স্বস্তি পেলেন বিনিয়োগকারীরা।

শেষ দিনের পরেও রেজিস্ট্রেশন হবে

KYC রেজিস্ট্রেশন এজেন্সি CDSL বিগত ২৮ মার্চ সমস্ত মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, এমন কোনও বাধ্যবাধকতা নেই যে বিনিয়োগকারীদের (Mutual Fund KYC) ৩১ মার্চের মধ্যেই মিউচুয়াল ফান্ডের KYC করাতে হবে লেনদেন ও বিনিয়োগ জারি রাখার জন্য। এ থেকে স্পষ্ট হয় যে, যদি কোনও বিনিয়োগকারী ৩১ মার্চের ডেডলাইনের আগে নতুন করে KYC জমা করেননি, তারাও এই ডেডলাইনের পর অনায়াসেই মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে লেনদেন চালিয়ে যেতে পারবেন।

ব্লক হবে না কোনও অ্যাকাউন্ট

CDSL Ventures-এর পক্ষ থেকে স্পষ্টই জানান হয়েছে যে, ৩১ মার্চ ২০২৪-এর পরে যে সমস্ত অ্যাকাউন্টে KYC করা হয়নি, সেই অ্যাকাউন্টগুলি ব্লক করা হবে না। তবে সেই সমস্ত অ্যাকাউন্ট হোল্ডে রাখা হবে। যখনই বিনিয়োগকারীরা নতুন করে KYC জমা করবেন, তাঁদের অ্যাকাউন্ট হোল্ডে রাখা অ্যাকাউন্টের তালিকা থেকে বাদ পড়ে যাবে।

SIP চালু থাকলে কী হবে ?

ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরেও যে সমস্ত অ্যাকাউন্টে KYC জমা পড়েনি, তাঁদের অ্যাকাউন্ট ব্লক হবে না বলা হয়েছে। ফলে অ্যাকাউন্ট ব্লক না হলে SIP হোক বা SWP, যেমন ম্যান্ডেট দেওয়া ছিল, তেমনভাবেই চলবে। এতে কোনও প্রভাব পড়বে না। SIP বন্ধ হবে না বিনিয়োগকারীদের।

আরও পড়ুন: RBI DIGITA: রিজার্ভ ব্যাঙ্কের নতুন এজেন্সি DIGITA, লড়াই করবে ডিজিটাল মাধ্যমে হওয়া আর্থিক তছরুপের বিরুদ্ধে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget