এক্সপ্লোর

CEO Salary: বেতন নিয়ে বিতর্ক তুঙ্গে- কর্মীদের থেকে ১০০০ গুণ বেশি বেতন নিচ্ছেন এই সিইওরা

CEO Salary vs Employee Salary: একটি আইটি সংস্থা তাদের ফ্রেশার বা সাধারণ কোনও কর্মীকে যে বেতন দেয় তাঁর ৩০০ গুণ থেকে ১০০০ গুণ পর্যন্ত বেশি বেতন দেয় সিইওদের। এই তালিকায় রয়েছে জনপ্রিয় সব আইটি সংস্থার নাম।

CEO Salary vs Employee Salary: দেশের বেসরকারি ব্যাঙ্ক (CEO Salary) বা আরও সমস্ত বড় বড় আইটি কোম্পানির সিইওদের বেতন নিয়ে এখন বিতর্ক চরমে। আইটি সেক্টরের (IT Company) সংস্থাগুলিতে এখন দেখা যাচ্ছে সংস্থার সাধারণ কর্মীদের বেতনের (Salary Gap) তুলনায় প্রায় ১০০০ গুণ বেশি বেতন নিচ্ছেন সংস্থার সিইওরা। আর এই বিস্তর বেতনের অসামঞ্জস্য বা ব্যবধান নিয়েই বিতর্ক দানা বেঁধেছে, ক্ষোভ কর্মীদের মনেও।

একটি আইটি সংস্থা তাদের ফ্রেশার (IT Company) বা সাধারণ কোনও কর্মীকে যে বেতন দেয় তাঁর ৩০০ গুণ থেকে ১০০০ গুণ পর্যন্ত বেশি বেতন দেয় সিইওদের। এই তালিকায় রয়েছে বড় বড় জনপ্রিয় সব আইটি সংস্থার নাম। ইনফোসিস, কগনিজ্যান্ট, উইপ্রো, এইচসিএল টেকনোলজিস, অ্যাক্সেঞ্চার ইত্যাদি ছাড়াও টাটা গ্রুপের টিসিএস সংস্থার সিইওদের নিয়ে ক্ষোভ দেখা গিয়েছে কর্মীদের মনে।

এর আগে একটি সাক্ষাৎকারে ইনফোসিসের নারায়ণ মূর্তি (Narayan Murthy) জানিয়েছেন, কোনও সংস্থার সিইওদের বেতন কখনও কর্মীদের বেতনের ২৫-৪০ শতাংশের বেশি হওয়া উচিত নয়। কিন্তু পরিহাসের বিষয় এটাই যে ইনফোসিসের এখনকার সিইও সলিল পারেখের বেতন কর্মীদের বেতনের প্রায় ৭০০ গুণ বেশি। ২০১৯ সাল থেকে ক্রমেই এই কর্মী-সিইও বেতন ব্যবধানের হার বেড়ে চলেছে।

২০২৩-২৪ অর্থবর্ষে উইপ্রোর (Wipro) সিইও থিয়েরি ডেলাপোর্টের বেতন ছিল ২০ মিলিয়ন ডলার যা কিনা ঐ বছরের হিসেবে কর্মীদের ন্যূনতম বেতনের ১৭০২ গুণ বেশি। তারপর নতুন সিইও শ্রীনি পালিয়ার এখনকার বেতন ৫৮.৫ কোটি টাকা। মাত্র এক বছরের মধ্যেই এইচসিএল টেকনোলজিস (HCL Technologies) সংস্থার সিইও সি বিজয়কুমারের বেতন সংস্থার কর্মীদের গড় বেতনের তুলনায় ৭০৭ গুণ বেড়ে গিয়েছে। অন্যদিকে অ্যাক্সেঞ্চারের (Accenture) সিইও জুলি সুইটের বেতন কর্মীদের গড় বেতনের ৬০০ গুণ বেশি। ২০২২-২৩ সালে তাঁর বেতন ছিল ৩১.৫ মিলিয়ন ডলার। টিসিএসও (TCS) বাদ যায় না এই তালিকা থেকে। টিসিএসের প্রাক্তন সিইও এবং বর্তমান সিইও কে কীর্তিবাসন কর্মীদের গড় বেতনের ৪২৭ গুণ বেশি বেতন নেন।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Car Discount: ৬ লাখের গাড়িতে ১.৫ লাখ টাকার ছাড় ! এই সুযোগে কিনে ফেলবেন ?

সেরা শিরোনাম

Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget