এক্সপ্লোর

Cognizant vs Infosys: সফ্টওয়্যার সংক্রান্ত তথ্য চুরি? Infosys-এর বিরুদ্ধে মামলা করল Cognizant, মোটা ক্ষতিপূরণ দাবি

Cognizant-Infosys Rivalry: Cognizant-এর ভর্তুকিপ্রাপ্ত সংস্থা TriZetto-এর অভিযোগ, অসাধু উপায়ে তাদের স্বাস্থ্যবিমা সফ্টওয়্যার সংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়েছে Infosys.

নয়াদিল্লি: এবার কার্যতই সম্মুখ সমরে দুই প্রযুক্তি সংস্থা। ভারতের Infosys-এর বিরুদ্ধে মামলার করল আমেরিকার Cognizant. ব্যবসা তাদের গোপন তথ্য Infosys চুরে করে নিয়েছে বলে অভিযোগ করেছে তারা। Cognizant-এর ভর্তুকিপ্রাপ্ত সংস্থা TriZetto-র দাবি তাদের স্বাস্থ্যবিমা সফ্টওয়্যার সংক্রান্ত তথ্য Infosys অসাধু উপায়ে হাতিয়ে নিয়েছে Infosys. আমেরিকার টেক্সাসের ফেডারেল কোর্টে Infosys-এর বিরুদ্ধে মামলা করেছে TriZetto. (Cognizant vs Infosys) বিষয়টি নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে।

Cognizant-এর ভর্তুকিপ্রাপ্ত সংস্থা TriZetto-এর অভিযোগ, অসাধু উপায়ে তাদের স্বাস্থ্যবিমা সফ্টওয়্যার সংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়েছে Infosys. ওই তথ্য ব্যবহার করে নিজেদের স্বাস্থ্যবিমা সফ্টওয়্যার তৈরি করছে তারা। অর্থাৎ Cognizant-এর থেকে হাতিয়ে নেওয়া তখথ্য ব্যবহার করে, Cognizant-কেই বাজারে প্রতিযোগিতার মুখে ফেলে দিতে উদ্যোগী হয়েছে Infosys. Infosys যদিও Cognizant-এর তোলা অভিযোগ অস্বীকার করেছে। (Cognizant-Infosys Rivalry)

গোটা বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে এখনও পর্যন্ত মুখ খোলেনি Cognizant. তবে Infosys অভিযোগ অস্বীকার করেছে। বিবৃতি দিয়ে বলা হয়, মামলার বিষয়টি সম্পর্কে অবগত তাদের সংস্থা। সংস্থা সব অভিযোগ অস্বীকার করছে। আদালতেই এই অভিযোগের জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার এক মুখপাত্র। (Cognizant Sues Infosys)

কী অভিযোগ Cognizant-এর, এক ক্লিকে জানুন বিশদ

Cognizant-এর একাধিক সফ্টওয়্যার তৈরি করে TriZetto. Facets, QNXT-র মতো সফ্টওয়্যারের বহুল ব্যবহার লক্ষ্য করা যায় স্বাস্থ্যবিমা সংস্থাগুলির মধ্যে। আদালতে TriZetto জানিয়েছে, তাদের ডেটা চুরি করে নিজেদের কাজে লাগিয়েছে Infosys. 'Test Cases for Facets' নামে একটি বিকল্প সফ্টওয়্যার তৈরি করেছে তারা, যা আসলে তাদের ডেটা ব্যবহার করে তৈরি হয়েছে। শুধু তাই নয়, QNXT থেকে ডেটা চুরি করার জন্য Infosys পৃথক একটি সফ্টওয়্যার তৈরি করছে বলেও অভিযোগ জমা পড়েছে। তাদের অতি গোপন, ব্যবসা সংক্রান্ত তথ্যাদি Infosys চুরি করছে বলে দাবি করেছে TriZetto. শুধু মামলা দায়ের করাই নয়, Infosys-এর কাছ থেকে মোটা টাকা ক্ষতিপূরণও দাবি করছে Cognizant. তাদের তথ্য চুরির জন্য Infosys-এর উপর ইঞ্জাঙ্কশনও চেয়েছে তারা। 

Cognizant এবং Infosys-এর মধ্যে সংঘাত যদিও নতুন নয়। এক সপ্তাহ আগেই প্রাক্তন Infosys এগজিকিউটিভ রাজেশ ওয়ারিয়ারকে নয়া CMD নিযুক্ত করে Cognizant. Cognizant-এর বর্তমান সিইও রবি কুমারেরও Infosys সংযোগ রয়েছে. এর আগে, Cognizant-এর বিরুদ্ধে অনৈতিক ভাবে সংস্থার কর্মীদের ভাঙিয়ে নেওয়ার অভিযোগ তুলেছিল Infosys. 

সেরা শিরোনাম

How To Make 5 Crore: পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget