এক্সপ্লোর

Gas Price: ভোটের আগে স্বস্তি, কমল বাণিজ্যিক গ্যাসের দাম, কত দামে বিকোবে?

Gas Price Reduced: কলকাতায় সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম কমে কত হল?

কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে গ্যাসের দাম (Gas Price) নিয়ে ফের বড় সিদ্ধান্ত মোদি সরকারের। এবার ভোটের আগে কমল বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial Gas Price)। 

কেন্দ্রের তরফে জানান হয়েছে, সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম কমল ৩২ টাকা। কলকাতায় সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম কমে হল ১ হাজার ৮৪৭ টাকা। অটোয় ব্যবহৃত গ্যাসের দাম কমল ৯৯ পয়সা। 

এর আগে আন্তর্জাতিক নারী দিবসে রান্নার গ্যাসের দাম কমিয়েছিল মোদি সরকার। সিলিন্ডার প্রতি ১০০ টাকা করে দাম কমিয়েছিল কেন্দ্র। নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতি অনুযায়ী, এবং মহিলাদের জীবনধারাকে সহজ করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, এমনই দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

সেই সময় এটাই ঘোষণা করা হয় যে, এর পাশাপাশি, উজ্জ্বলা যোজনার সিলিন্ডারে আরও একবছর ভর্তুকি মেলার ঘোষণাও করা হয়েছিল কেন্দ্রের তরফে। ২০২৪-২৫ অর্থবর্ষেও এই সুবিধা মিলবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গোয়েল। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাওয়া যাবে এই ভর্তুকির টাকা, এমনটাও সেই সময় জানিয়েছিল কেন্দ্র। 

এর আগে সংসদে অন্তর্বর্তী বাজেট পেশের আগেই বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বেড়েছিল। হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছিল ১ হাজার ৮৮৭ টাকা। অন্তর্বর্তী বাজেট পেশের আগে মধ্যরাত থেকেই কার্যকর হয়েছিল নতুন দাম। এবার ভোটের আগে কলকাতায় সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম কমে হল ১ হাজার ৮৪৭ টাকা।                                                              

আরও পড়ুন, উত্তরবঙ্গে দুর্যোগ, রাতেই যাচ্ছেন মমতা, রাজভবনে প্রস্তুত পিস রুম

এদিকে ভোটের প্রচারে গ্যাসের দাম নিয়ে মোদি সরকারকে বিঁধেছে তৃণমূল। শনিবারই মথুরাপুরের সভা থেকে বিজেপির উদ্দেশে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে অভিষেক বলেন, 'আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্য দিদি আছে। আপনারা ১ হাজার টাকার রান্নার গ্যাসটা ফ্রি করে দিন। বলুন, আগামী ৫ বছর রান্নার গ্যাস ফ্রি। একটা নোটিফিকেশন দেবে শুধু। আমি ৪২টা কেন্দ্রে প্রার্থী তুলে নেব।  ওপেন চ্যালেঞ্জ।'   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
Multibagger Stock : ৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক

ভিডিও

App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget