এক্সপ্লোর

Flipkart: টাকা নিয়েও অর্ডার বাতিল! ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে ফ্লিপকার্টকে

Flipkart Complaint: আইফোন অর্ডার দেওয়ার সময়েই ক্রেডিট কার্ডের দাম মিটিয়েছিলেন ব্যক্তি। কিন্তু ডেলিভারির তারিখ পেরিয়ে গেলেও হাতে আসেনি ফোন। পরে জানানো হয় অর্ডার বাতিল হয়ে গিয়েছে।

কলকাতা: শখ ছিল আইফোনের। ভাল অফার দেখে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলেন মুম্বইয়ের  এক ব্য়ক্তি। সঙ্গে সঙ্গে কার্ডে পেমেন্টও করে দিয়েছিলেন। হাতে নতুন আইফোন পাওয়ার অপেক্ষা ছিল কদিনের। কিন্তু তার আগেই মেসেজ দেখে আঁতকে ওঠেন তিনি। কিছু না জানিয়েই তাঁর অর্ডার বাতিল করে দিয়েছিল ফ্লিপকার্ট (Flipkart Allegation)। অভিযোগ তেমনটাই। তারপর বিস্তর টানাপড়েন, টাকা ফেরত পেয়েও এমন ভোগান্তিতে চুপ করে বসে থাকেননি ওই ব্যক্তি। সটান হাজির হয়েছিলেন ক্রেতা সুরক্ষা কমিশনের দোরগোড়ায়। আইনি প্রক্রিয়ার শেষে জয় পেলেন ওই ব্যক্তিই। এমন ভোগান্তির জন্য ওই ব্যক্তিকে ১০০০০ টাকা দেওয়ার জন্য ফ্লিপকার্টকে নির্দেশ দিয়েছে সেন্ট্রাল মুম্বইয়ের ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন (District Consumer Disputes Redressal Commission)। 

ক্রেতা সুরক্ষা কমিশনের তরফ থেকে বলা হয়েছে, অতিরিক্ত লাভ করার জন্য় ইচ্ছে করে সংস্থার তরফ থেকে অর্ডার বাতিল করা হয়েছে। এই কাজ আসলে পরিষেবায় ঘাটতি, অন্যায্য এবং ভুল ব্যবসা পদ্ধতি। গত মাসে এই আদেশ দেওয়া হয়েছে। সম্পূর্ণ আদেশ মিলেছে এই রবিবার।   

এনডিটিভি-সূত্রের খবর, ক্রেতা সুরক্ষা কমিশনের তরফে বলা হয়েছে, ক্রেতা রিফান্ড পেয়ে গেলেও তাঁকে ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন। কারণ সংস্থার কাজের জন্য তাঁর মানসিক যন্ত্রণা হয়েছে, ভোগান্তি হয়েছে। একতরফা ভাবে অর্ডারটি বাতিল করা হয়েছিল। 

অভিযোগ কী ছিল?
দাদারের বাসিন্দা ওই ব্যক্তি ফ্লিপকার্টে (Flipkart Order Problem) একটি আইফোন অর্ডার দিয়েছিলেন ২০২২ সালের ১০ জুলাই। সেই সময়েই ক্রেডিট কার্ড ব্য়বহার করে ৩৯৬২৮ টাকা দাম মিটিয়েছিলেন। ১২ জুলাই ফোন হাতে পাওয়ার কথা ছিল। কিন্তু পাননি, বরং ৬ দিন পরে একটি মেসেজ করা হয় ফ্লিপকার্টের তরফ থেকে। সেখানে লেখা ছিল ওই অর্ডার বাতিল করা হয়েছে। কিন্তু কেন বাতিল অর্ডার? ব্যক্তির অভিযোগ, সংস্থার তরফ থেকে বলা হয় ডেলিভ্যারি দিতে এসে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি তাই অর্ডার বাতিল করা হয়েছে।  

এনডিটিভি সূত্রের খবর, মামলার সময় ফ্লিপকার্ট (Flipkart Order Cancel) দাবি করেছিল তারা শুধু অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এটা বিক্রেতা ও ক্রেতার মধ্যে সমস্যা। কিন্তু কমিশন এটা মানতে চায়নি। এরই মধ্যে আরও একটি তথ্য সামনে উঠে আসে। অভিযোগকারীর দাবি ছিল, তাঁর অর্ডার বাতিল করা হয়েছিল সেটা নিয়ে যখন তিনি অভিযোগ করেছিলেন তখন তাঁকে নতুন করে অর্ডার করতে বলা হয়। পরে তথ্য ঘেঁটে দেখা যায়, পরে ওই ফোনটির দাম ৭০০০ টাকা বেড়ে গিয়েছিল। অর্থাৎ পরে অর্ডার করলে ওই অতিরিক্ত টাকা দিতে হতো অভিযোগকারীকে। তখনই কমিশন সিদ্ধান্তে আসে যে শুধুমাত্র অতিরিক্ত লাভের কারণেই এই সমস্যা তৈরি করা হয়েছে। তারপরেই কমিশন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।

আরও পড়ুন: গার্ডেনরিচে ঝুপড়ির উপর ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল! বহু হতাহতের আশঙ্কা   

 

সেরা শিরোনাম

Gold Price Today : দীপাবলি যেতেই পড়ছে সোনার দাম ? এখন কিনলে কততে পাবেন ? আজ রাজ্যে কত গেল রেট
দীপাবলি যেতেই পড়ছে সোনার দাম ? এখন কিনলে কততে পাবেন ? আজ রাজ্যে কত গেল রেট
Nvidia CEO Resigns : চিনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ! মার্কিন চিপ জায়ান্ট Nvidia থেকে পদত্যাগ করলেন জেনসেন হুয়াং
চিনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ! মার্কিন চিপ জায়ান্ট Nvidia থেকে পদত্যাগ করলেন জেনসেন হুয়াং
Daily SIP vs Monthly SIP: এসআইপিতে প্রতিদিন টাকা জমা করা নাকি প্রতি মাসে টাকা জমা করা, কোনটিতে লাভ বেশি?
এসআইপিতে প্রতিদিন টাকা জমা করা নাকি প্রতি মাসে টাকা জমা করা, কোনটিতে লাভ বেশি?
BSNL Recharge Plan : BSNL নিয়ে এল সস্তার প্ল্যান, সুপার ফাস্ট ইন্টারনেটের সঙ্গে আনলিমিটেড কলিং এই দামে
BSNL নিয়ে এল সস্তার প্ল্যান, সুপার ফাস্ট ইন্টারনেটের সঙ্গে আনলিমিটেড কলিং এই দামে

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget