এক্সপ্লোর

Kolkata Building Collapsed: গার্ডেনরিচে ঝুপড়ির উপর ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল! বহু হতাহতের আশঙ্কা

Kolkata News:একটি সূত্রের খবর, বহু লোক জখম হয়েছেন এই ঘটনায়। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সুকান্ত মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: গার্ডেনরিচের ফতেপুরে ব্যানার্জীপাড়া (building collapsed in Gardenrich) লেনে ভেঙে পড়ল বহুতল বাড়ি। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে বাড়ি ভেঙে বিপত্তি। উদ্ধারকাজে দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্ট। ভাঙা বাড়ির নিচে কেউ আটকে পড়েছে কিনা খতিয়ে দেখছে দমকল। 

একটি সূত্রের খবর, বহু লোক জখম হয়েছেন এই ঘটনায়। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, ১২টার কিছু আগে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যেটি ভেঙে পড়েছে সেটি নির্মীয়মাণ পাঁচ তলা ভবন। সেটি টালি ও ঝুপড়ি ঘরের উপর ভেঙে পড়েছে। স্থানীয় সূত্রে বেআইনি নির্মাণকেই এর জন্য দায়ী করা হয়েছে।

যে বাড়িটি ভেঙেছে তার ঠিকানা ৫১৩/৫ ব্যানার্জিপাড়া লেন। বহুতল বাড়ির নীচে এবং পাশে বেশকিছু ঝুপড়ি ঘর ছিল। সেখানে লোক ছিল বলে খবর। ফলে কতজন আটকে রয়েছে, ধ্বংসস্তূপের নীচে কেউ চাপা পড়েছেন কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারও মৃত্যু হয়েছে কিনা তাও বলা যাচ্ছে না।ৃ

আজহার মোল্লা বাগান এলাকায় যেখানে এই ঘটনা রয়েছে। সেখানে  একাধিক বহুতল রয়েছে। ফলে প্রবল আতঙ্ক রয়েছে এলাকায়। যেই বাড়ি ভেঙেছে, তার পাশে আরেকটি ভবন হেলে রয়েছে। দমকল, পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম পৌঁছে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা হাত লাগিয়েছেন এই এলাকায়। এই এলাকায় উদ্ধারকাজ শুরু হয়েছে, পর্যাপ্ত আলো লাগানো হয়েছে এলাকায়। যথেষ্ট ঘিঞ্জি এলাকা এটি। ফলে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।

লালবাজার সূত্রে বলা হয়েছে, ১২টা নাগাদ তাঁরা এই দুর্ঘটনার খবর পান। পুলিশের তরফ থেকে দ্রুত ব্য়বস্থা নেওয়া হয়েছে। তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। প্রস্তুত করা হচ্ছে অ্যাম্বুল্যান্স। কাউকে উদ্ধার করলে তাঁকে যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছনো যায় সেই ব্যবস্থা করা হয়েছে। বন্দর এলাকায় (Port Area) ট্রাফিক পরিস্থিতি পরিষ্কার রাখা হয়েছে। 

কেউ আটকে রয়েছেন কিনা তার জন্য় স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপে টর্চের আলো দিয়ে, ডাক দিচ্ছেন। কেউ আটকে থাকলে তাঁরা যাতে চিৎকার করে ডাকেন তার জন্য় বলছেন উদ্ধারকারীরা।  রাত ১টা ১৫ মিনিট পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। কংক্রিটের চাঙড় যত দ্রুত সম্ভব সরানোর চেষ্টা করা হচ্ছে।

যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেই সময় এলাকায় প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ কানফাটানো আওয়াজে সবাই বেরিয়ে আসেন। এসেই তাঁরা দেখতে পান চারিদিক ধুলোয় ভর্তি। কংক্রিটের বহুতল ভেঙে পড়েছে দেখেই আতঙ্ক ছড়ায় এলাকায়।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

সেরা শিরোনাম

Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ

ভিডিও

Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |
Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:
INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget