এক্সপ্লোর

DA Hike: এক লাফে ৪ শতাংশ ডিএ বাড়াল এই রাজ্য, পুজোর মরশুমে বড় উপহার

Punjab Govt DA Hike: পঞ্জাব সরকার বড় উপহার দিল পুজোর মরশুমে। একইসঙ্গে বাড়ল ডিয়ারনেস অ্যালাউয়েন্স (Dearness Allowance) এবং ডিয়ারনেস রিলিফ। ৩৮ শতাংশ ডিএ থেকে এখন কর্মী ও পেনশনভোগীরা পাবেন ৪২ শতাংশ ডিএ।

Punjab Govt DA Hike: দীপাবলি উৎসব উপলক্ষ্যে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মন রাজ্য সরকারি কর্মীদের ও পেনশনভোগীদের জন্য একলাফে ৪ শতাংশ হারে মহার্ঘভাতা (DA Hike) বাড়ালেন। বড় উপহার দিলেন পুজোর মরশুমে। একইসঙ্গে বাড়ল ডিয়ারনেস অ্যালাউয়েন্স (Dearness Allowance) এবং ডিয়ারনেস রিলিফ। ৩৮ শতাংশ ডিএ থেকে এখন কর্মী ও পেনশনভোগীরা পাবেন ৪২ শতাংশ ডিএ।

ডিএ বাড়ল পঞ্জাব সরকার

এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মন লেখেন, 'দীপাবলি উৎসবের আবহে সরকারি কর্মীদের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। ৪ শতাংশ হারে বাড়ানো হয়েছে ডিএ এবং ডিআর। ১ নভেম্বর ২০২৪ থেকে সমস্ত সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য এই নিয়ম কার্যকর হয়েছে। এই ডিএ বাড়ার মাধ্যমে মোট ৬.৫ লক্ষ সরকারি কর্মী এবং পেনশনভোগী উপকৃত হবেন।' একইসঙ্গে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ভগবত মন।

উত্তরাখণ্ড সরকারও বাড়িয়েছিল ডিএ

এর আগে মঙ্গলবার উত্তরাখণ্ড সরকার তাদের সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে করেছিল ৫৩ শতাংশ। ১ জুলাই ২০২৪ থেকেই উত্তরাখণ্ডের সমস্ত সরকারি আধিকারিক, শিক্ষক, অধ্যাপক এই বর্ধিত মহার্ঘভাতার সুবিধে পাবেন। এমনকী এও জানানো হয় যে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যে বকেয়া ডিএ রয়েছে তা নগদে দেওয়া হবে কর্মী ও পেনশনভোগীদের। আর এই নতুন মহার্ঘভাতা ১ অক্টোবর বেতনের সঙ্গে যোগ হয়ে যাবে।

এর আগেও ডিএ বাড়িয়েছে পঞ্জাব সরকার

একই সময়ে ২৮ অক্টোবর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব জানান ১ জানুয়ারি থেকে সমস্ত সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি কার্যকর হবে ৫০ শতাংশ হারে। এর আগেও পঞ্জাব সরকার মহার্ঘভাতা বাড়িয়েছিল সরকারি কর্মীদের। ১ ডিসেম্বর থেকে এই বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হয়েছিল। ১ ডিসেম্বরের পর আবার বাড়ল মহার্ঘভাতা। বকেয়া মহার্ঘভাতা বা এরিয়ার কর্মীদের নগদে দেওয়া হবে বলেই জানিয়েছে পঞ্জাব সরকার। দেশের সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা এর আগে ৫০ শতাংশ হারে DA পেতেন। দীপাবলির আগে তাঁদের প্রাপ্ত DA-র হার বেড়ে হল ৫৩ শতাংশ। চলতি বছরের ১ জুলাই থেকে বর্ধিত হারে DA মিলবে বলে জানা গিয়েছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: LPG Cylinder: মাসের প্রথম দিনেই দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের, কলকাতায় কত দামে পাবেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget