এক্সপ্লোর

Debit Card: দৃষ্টিহীনদের জন্য বড় সুবিধে দেবে এই সরকারি ব্যাঙ্ক, আসবে নয়া ডেবিট কার্ড

PNB Debit Card: দৃষ্টিহীন গ্রাহকদের সুবিধে দিতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) নিয়ে আসছে এক বিশেষ ধরনের ডেবিট কার্ড। একে নাম দেওয়া হয়েছে 'পিএনবি অন্তঃদৃষ্টি ব্রেইল ডেবিট কার্ড'।

Punjab National Bank: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তালিকায় দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবার একটি বড় পদক্ষেপ করতে চলেছে। দৃষ্টিহীন গ্রাহকদের সুবিধে দিতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) নিয়ে আসছে এক বিশেষ ধরনের ডেবিট কার্ড। একে নাম দেওয়া হয়েছে 'পিএনবি অন্তঃদৃষ্টি ব্রেইল ডেবিট কার্ড' (PNB Antah Drishti Braille Debit Card)। দৃষ্টিহীন গ্রাহকদের জন্যই বিশেষভাবে তৈরি করা হবে এই কার্ড (Debit Card)।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক একটি বিবৃতিতে জানিয়েছে যে, কনট্যাক্টলেস ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড (NCMC) গোত্রের এই ডেবিট কার্ড এখন থেকে রুপে নেটওয়ার্কেই কেবলমাত্র পাওয়া যাবে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে এই নতুন ধরনের ডেবিট কার্ডের মাধ্যমে তারা ইনক্লুসিভ ব্যাঙ্কিং কাঠামোকে আরও প্রসারিত করতে পারবে এবং এর মাধ্যমে আর্থিক উপলব্ধতা বজায় থাকবে। এই উদ্যোগ আরও বেশি করে আর্থিক স্বাবলম্বিতাকে প্রাধান্য দেবে এবং দৃষ্টিহীনদের জন্য জীবনধারণের সাধারণ উপকরণ আরও সহজতর করে তুলবে। তারা নিজেরাই নিজেদের আর্থিক কাজকর্ম অনেক সহজে সামলাতে পারবেন।

যে সমস্ত দৃষ্টিহীন ব্যক্তির পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট আছে, তাদের জন্য এই কার্ড দেওয়া হবে। এই বিশেষ কার্ডের মাধ্যমে দৈনিক ২৫ হাজার টাকা সর্বোচ্চ তুলতে পারবেন গ্রাহক, একইসঙ্গে পিওএস থেকে লেনদেনে সর্বোচ্চ মাত্রা রয়েছে ৬০ হাজার টাকা।

ব্রেইল আসলে এমন এক ধরনের বিশেষ লিপি পদ্ধতি যার মাধ্যমে দৃষ্টিহীনরা স্পর্শের মাধ্যমে কিছু পড়তে বা অনুধাবন করতে পারেন। একইভাবে এই বিশেষ ডেবিট কার্ডেও পিএনবি অর্থাৎ ব্যাঙ্কের নাম ব্রেইল পদ্ধতিতে লেখা আছে যাতে গ্রাহক হাত দিয়ে ছুঁয়ে বুঝতে পারেন এটি পিএনবির এটিএম কার্ড কিনা। আবার একইসঙ্গে কার্ডের পিছনে একটি গোল আঁচড় কাটা আছে যা থেকে বোঝা যাবে ঠিক কোন দিকে মেশিনে এই কার্ড ঢোকাতে হবে।

কিছুদিন আগেই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জানিয়েছিল যে, ১২ অগাস্টের মধ্যেই সকল গ্রাহককে নতুন করে কেওয়াইসি করাতে হবে তাদের অ্যাকাউন্টে। নাহলে অ্যাকাউন্টে লেনদেন করা যাবে না। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Income Tax: এক টাকাও কর দিতে হত না নাগরিকদের, করের বোঝা শূন্য করতে চেয়েছিলেন অর্থমন্ত্রী ?

সেরা শিরোনাম

Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget