এক্সপ্লোর

Defence Budget 2024: প্রতিরক্ষা খাতে কতটা ‘আত্মনির্ভর’ হবে দেশ ? ২০২৪ -এ বাজেট বরাদ্দ বাড়বে ?

Defense Budget 2024 Expectation: নির্মলা গতবার বলেছিলেন আত্মনির্ভর হওয়ার কথা। বরাদ্দও বেড়েছিল । ২০২৪ সালের প্রতিরক্ষা বাজেট কেমন হতে চলেছে?

কলকাতা: ২০২৪ সালের লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে শেষবারের মতো বাজেট পেশ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। স্বাভাবিকভাবেই এই বারের বাজেটে বেশ কিছু প্রত্যাশা তুঙ্গে‌। অন্য সব খাতের মতোই প্রতিরক্ষা খাতের বাজেট (defence budget 2024) নিয়েও প্রত্যাশা রয়েছে সকলের। আত্মনির্ভর ভারতের সুর ধরেই  দেশের প্রতিরক্ষা খাত বিশেষ বরাদ্দ পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। 

আগের বছরের বাজেট কী বলছে ?

আত্মনির্ভর ভারতের সুরেই ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা বিভাগকে পোক্ত করেছে সরকার। গত বছরের বাজেটে এমনটাই বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ অর্থ বর্ষে প্রতিরক্ষা খাতে মোট ৫.৯৪ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়। ২০২২ সালে এই বরাদ্দের পরিমাণ ছিল ৫.২৫ লাখ কোটি টাকা। ২০২২ এর তুলনায় ২০২৩ সালে ১৩ শতাংশ বৃদ্ধি হয় বরাদ্দে। চলতি বছরেও (Budget 2024) তেমনটাই আশা রয়েছে। সরকারের তরফে সেটাই ইতিবাচক পদক্ষেপ হবে বলে অনেকের মত। 

মতিলাল অসওয়াল ফাইনান্সিয়াল সার্ভিসের রিটেল রিসার্চ, ব্রোকিং অ্যান্ড ডিসট্রিবিউশনের অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট স্নেহা পোদ্দার এবিপিকে জানান ‘বর্তমান সরকারের লক্ষ্য আত্মনির্ভর ভারত গড়ে তোলা। তাই প্রতিরক্ষা খাতকে আরও জোরদার করাটাই অগ্রাধিকার পাবে বলে আশা। এতে দীর্ঘমেয়াদি ভবিষ্যতে রপ্তানির কেন্দ্র হয়ে উঠতে পারে আমাদের দেশ।’ 

অন্যদিকে, প্রভুদাস লীলাধরের লিড অ্যানালিস্ট অমিত আনোয়ানি জানাচ্ছেন, ‘প্রতি বছর বিভিন্ন খাতে বরাদ্দের পরিমাণ বাড়াচ্ছে বর্তমান সরকার‌। একইভাবে প্রতিরক্ষা, রেলওয়ে ও বিদ্যুৎ উৎপাদন খাতেও বরাদ্দ বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে ভোটের পর সরকার আরও গুরুত্বপূর্ণ ঘোষণা করবে বলেই মত অমিতের। তাঁর কথায় এই বাজেট অন্তর্বর্তী বাজেট (Interim Budget 2024) বলে এখনই সবটা বোঝা যাবে না‌। অপেক্ষা করতে হবে ভোট শেষ হওয়ার পরের ঘোষণা পর্যন্ত।

প্রসঙ্গত, ২০২৩-২০২৪ অর্থবর্ষের বাজেটে মূলধনী ব্যয়ের পরিমাণ ছিল ১ লক্ষ ৬২ হাজার কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে এই মূলধনী ব্যয়ের পরিমাণ ছিল  ১ লক্ষ ৫২ হাজার কোটি টাকা। এক বছরে ৭ শতাংশ বেড়েছিল বরাদ্দের পরিমাণ। বাহিনীর তিনটি শাখার আধুনিকীকরণের জন্য এটি বরাদ্দ করা হয়। গত বছরের বরাদ্দের অধিকাংশই যুদ্ধাস্ত্র কেনার পিছনে খরচ করা হয়। পাশাপাশি সামরিক সরঞ্জাম নির্মাণেও পিছনেও ব্যয় করার কথা বলেছিলেন নির্মলা সীতারামন। 

আরও পড়ুন - Budget 2024 Expectations: গ্রিন মোবিলিটির দিকে ছুটছে ভারতের অটো সেক্টর, ইভিতে কতটা জোর থাকবে বাজেটে ?

সেরা শিরোনাম

Apple Price Hike: আরও মহার্ঘ হল Apple, সর্বোচ্চ ১ লক্ষ টাকা বৃদ্ধি, কোন কোন জিনিস আর ছোঁয়া যাবে না?
আরও মহার্ঘ হল Apple, সর্বোচ্চ ১ লক্ষ টাকা বৃদ্ধি, কোন কোন জিনিস আর ছোঁয়া যাবে না?
Amazon Investment In India : ভারতে অ্যামাজন করছে বিপুল বিনিয়োগ, ৩৮ লাখ কর্মসংস্থান,৪৮ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট
ভারতে অ্যামাজন করছে বিপুল বিনিয়োগ, ৩৮ লাখ কর্মসংস্থান, ৪৮ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট
SEBI New Rules : ৫ লাখের বেশি ফলোয়ার আছে ? আপনিও সেবির নজরে সেলিব্রিটি, আসছে নতুন নিয়ম !
৫ লাখের বেশি ফলোয়ার আছে ? আপনিও সেবির নজরে সেলিব্রিটি, আসছে নতুন নিয়ম !
United Spirits Layoffs : ভারতে বড় কর্মী ছাঁটাই করতে পারে এই কোম্পানি, চাকরি যাবে বহু লোকের
ভারতে বড় কর্মী ছাঁটাই করতে পারে এই কোম্পানি, চাকরি যাবে বহু লোকের

ভিডিও

Lake Club : রবীন্দ্র সরোবর লেকের লায়ন্স সাফারি পার্কে শিশুদের জন্য খুলে গেল নেচার ডিসকভারি পার্ক
Chok Bhanga 6ta LIVE: কলকাতায় আকাশ কালো করে প্রবল বৃষ্টি। ঘন ঘন বজ্রপাত । জল থৈ থৈ আর জি কর, SSKM
Taratala News: তারাতলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেখতে SSKM-এ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত
Taratala News: 'আমি যতদূর জানি, ওই গোডাউন বেআইনি নয়', তারাতলা-কাণ্ড প্রসঙ্গে বললেন Firhad Hakim
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ২। তারাতলায় ভাঙল নির্মীয়মান গোডাউন। অসহায় মৃত্যু একের পর এক নির্মাণকর্মীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
BAN vs IND: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
BAN vs IND: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
Taratala Rescue Operation: বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
North Bengal Landslide: নতুন ধসের জেরে বন্ধ NH ১০, ব্যাপক যানজট এই এলাকায়
নতুন ধসের জেরে বন্ধ NH ১০, ব্যাপক যানজট এই এলাকায়
Taratala Misshape: একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
Taratala Building Collapse: নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
Embed widget