এক্সপ্লোর

Air India: কয়েক লাখ টাকার জরিমানা গুণতে হবে এয়ার ইন্ডিয়াকে, কেন এমন নির্দেশ ডিজিসিএ-র ?

Air India Fine: ফ্লাইট ডিউটি সময় এবং ক্রু সদস্যদের ক্লান্তি প্রতিরোধে সঠিক ব্যবস্থা না নেওয়ার জন্য জরিমানা দিতে হবে বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়াকে।

DGCA on Air India: টাটা গ্রুপের বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার উপর শুক্রবার নেমে এল জরিমানার খাঁড়া। ডিজিসিএ রুজু করেছে ৮০ লক্ষ টাকার জরিমানা। কারণ হিসেবে বলা হয়েছে, ফ্লাইট ডিউটি সময় এবং ক্রু সদস্যদের ক্লান্তি প্রতিরোধে সঠিক ব্যবস্থা না নেওয়ার জন্য এই জরিমানা (Air India Fine) দিতে হবে বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়াকে।

ফ্লাইটের ডিউটি টাইমিং ও ক্রু সম্পর্কিত বিধি লঙ্ঘন করেছে এয়ার ইন্ডিয়া  

বিমান পরিষেবা নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসে যে স্পট অডিট করা হয়েছিল, সেখানে দেখা গিয়েছে এয়ার ইন্ডিয়া তাঁর ফ্লাইট ডিউটি টাইমিং ও ক্রু সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছে। ফ্লাইট ক্রু-দের দীর্ঘ দূরত্বের ফ্লাইটের আগে, পরে ও লে-ওভারের সময় পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হচ্ছে না। অডিটে আরও দেখা গিয়েছে যে, বিমানচালকেরা তাঁদের ডিউটি আওয়ারের (Air India Fine) চেয়ে বেশি সময় কাজ করেছেন। এর আগে ফেব্রুয়ারি মাসে ৮০ বছর বয়সী এক যাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেও এয়ার ইন্ডিয়ার উপরে ৩০ লক্ষ টাকার জরিমানা রুজু করেছিল ডিজিসিএ। তাঁর আগে জানুয়ারি মাসে নিরাপত্তাবিধি লঙ্ঘনের অপরাধে ১.১০ কোটি টাকা জরিমানাও হয়েছিল এয়ার ইন্ডিয়ার।

মার্চের শুরুতেই এয়ার ইন্ডিয়াকে শো-কজ

ডিজিসিএ ১ মার্চ তারিখেই এয়ার ইন্ডিয়াকে এই অডিট প্রতিবেদন নিয়ে কারণ দর্শানর নির্দেশ দিয়েছেন। এই শো-কজ নোটিশের যথাযথ উত্তর মেলেনি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আর তাই এই জরিমানা ধার্য করেছে ডিজিসিএ। এর আগে জানুয়ারি মাসে ডিজিসিএ ফ্লাইট ক্রু-দের ডিউটি আওয়ারে পরিবর্তন করেছিল। এতে সপ্তাহের ছুটির সময় বাড়িয়ে ৪৮ ঘণ্টায় আনা হয় এবং রাতের কাজের সময় (Air India Fine) বাড়ান হয়। তাছাড়া নাইট ল্যান্ডিংয়ের মাত্রা ৬ থেকে কমিয়ে ২টি করা হয়। এই নিয়ম বদলের আগে বিমানচালক ও এয়ারলাইন অপারেটর অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে নিয়েছিল ডিজিসিএ।

কী কী রয়েছে ডিজিসিএ-র নতুন নিয়মে ?

ডিজিসিএ ফ্লাইট ক্রু-দের নিয়ে যে নতুন বিধি (Air India Fine) চালু করেছে তাতে বলা হয়েছে, ফ্লাইট ক্রু-দের সাপ্তাহিক বিশ্রামের সময় ৩৬ ঘণ্টা থেকে বাড়িয়ে ৪৮ ঘণ্টা করা হয়। এতে ফ্লাইট ক্রু-রা পর্যাপ্ত বিশ্রাম পেতে পারেন। তাছাড়া রাতের ডিউটির যে সময়কাল তা ধরা হয় রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত। এর আগে ভোর ৫টা পর্যন্ত ধরা হত নাইট ডিউটির সময়। ফলে রাতের কাজের সময় এক ঘণ্টা বাড়ান হল নতুন নিয়মে।

আরও পড়ুন: SBI Yono App: বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাঙ্কিং, চলবে না অ্যাপও, সমস্যায় পড়বেন গ্রাহকেরা ! কী জানাল SBI ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price Drop: মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget