এক্সপ্লোর

Ashok Leyland Share: বোনাস শেয়ার ইস্যু করতেই ৫০ শতাংশ ধস এই শেয়ারে ! কী ঘটেছে সংস্থায় ?

Ashok Leyland Share Price: শেয়ারের দাম অর্ধেক হয়ে গেলেও এটি শেয়ারহোল্ডারদের উপর কোনও প্রভাব ফেলবে না।

Stock Market News: আজ বুধবারের বাজারে এই স্টকের দাম হঠাৎ করেই ৫০ শতাংশ কমতে দেখা যায় আর তা ঘিরেই বিনিয়োগকারীদের মধ্যে চর্চা তুঙ্গে। একদিনেই এই অটোমোবাইল সংস্থার শেয়ারের দাম ৫০ শতাংশ কমে গিয়েছে, কিন্তু এর জন্য কোনও প্রকৃত বাজার ধস দায়ী নয়। আদপে আজ এই সংস্থা বোনাস শেয়ার ইস্যু (Stock Market News) করেছে। ১:১ অনুপাতে এই বোনাস শেয়ার ইস্যু (Ashoke Leyland Share) করেছে সংস্থা আর তার জেরেই প্রাথমিক স্তরে এই পতন (Ashoke Leyland Share Price) দেখা যায় শেয়ারের দামে। সংস্থার নাম অশোক লেল্যান্ড।

শেয়ারগুলি এখন বোনাসের বাইরে ট্রেড করছে এবং সেই অনুসারে তাদের দাম দেখা যাচ্ছে টার্মিনালে। শেয়ারের দাম অর্ধেক হয়ে গেলেও এটি শেয়ারহোল্ডারদের উপর কোনও প্রভাব ফেলবে না। উদাহরণস্বরূপ যদি কোনও ব্যক্তি অশোক লেল্যান্ডের ১০০ টাকা মূল্যের একটি শেয়ার কিনে থাকেন ১৬ জুলাইয়ের মধ্যে, তাহলে এখন তাঁর কাছে ৫০ টাকা মূল্যের দুটি শেয়ার থাকবে। এর ফলে তাঁর মোট হোল্ডিং ভ্যালু একই থাকবে।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে অশোক লেল্যান্ডের শেয়ারের দাম ১২৫ টাকায় খুলেছিল, যা আগের ক্লোজিং দাম ২৫১ টাকা থেকে ৫০ শতাংশ কমে গিয়েছে। মে মাসে এই সংস্থার চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করার সময় অশোক লেল্যান্ড বলেছে যে তাদের বোর্ড ১:১ অনুপাতে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে। পরে অন্য একটি স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে সংস্থা ঘোষণা করেছে যে ১৬ জুলাই শেয়ারহোল্ডারদের জন্য রেকর্ড ডেট থাকবে যোগ্যতার মাপকাঠি অনুসারে।  

তবে এখন এই অশোক লেল্যান্ডের শেয়ারের দাম বোনাস শেয়ার ইস্যু করার পরে ২ শতাংশ কমে গিয়েছে। এখন এই শেয়ারের দাম কমে এসেছে ১২২.৯৫ টাকায়। বোনাস শেয়ার ইস্যু করার সঙ্গে সঙ্গে এই সংস্থা ৪.২৫ টাকা প্রতি শেয়ার পিছু ডিভিডেন্ড ঘোষণা করেছে। চতুর্থ ত্রৈমাসিকে এই সংস্থার মুনাফা ৩৮.৪ শতাংশ বেড়ে গিয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
SBI Har Ghar Lakhpati Scheme: প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত
প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত
Employees' Provident Fund Organisation: বিয়ে করলেই বাতিল হতে পারে আগে করা নমিনেশন, EPFO-এর নতুন এই নিয়ম জানেন কি?
বিয়ে করলেই বাতিল হতে পারে আগে করা নমিনেশন, EPFO-এর নতুন এই নিয়ম জানেন কি?

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget