এক্সপ্লোর

Dividend Stock: ৮ হাজার কোটির 'স্পেশাল ডিভিডেন্ড' দেবে এই সংস্থা, মুনাফা হবে সরকারেরও

Hindustan Zinc Dividend: হিন্দুস্তান জিঙ্ক সংস্থা তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৮ হাজার কোটি টাকার ডিভিডেন্ড (Dividend Stock) দিতে পারে। যদিও এই ডিভিডেন্ডের সিদ্ধান্ত গৃহীত হবে ২০ অগাস্টের বোর্ড মিটিংয়ে।

Hindustan Zinc Special Dividend: বেদান্তা গ্রুপের অধীনস্থ সংস্থা হিন্দুস্তান জিঙ্ক (Hindustan Zinc) সম্প্রতি তাদের শেয়ারহোল্ডারদের একটি বড়সড় উপহার দিতে চলেছে। জানা গিয়েছে সংস্থা তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৮ হাজার কোটি টাকার ডিভিডেন্ড (Dividend Stock) দিতে পারে। যদিও এই ডিভিডেন্ডের সিদ্ধান্ত গৃহীত হবে ২০ অগাস্টের বোর্ড মিটিংয়ে। আগামী সপ্তাহের মঙ্গলবার এই নিয়ে বোর্ড মিটিং হবে হিন্দুস্তান জিঙ্ক সংস্থায়। এই বৈঠকেই বিশেষ ডিভিডেন্ডের ব্যাপারে ঘোষণা হবে বলে জানা গিয়েছে।

কেন্দ্র সরকার এবং বেদান্তা গ্রুপের এই ডিভিডেন্ড থেকে বড় অঙ্কের মুনাফা হবে। হিন্দুস্তান জিঙ্ক সংস্থায় বেদান্তা গ্রুপের স্টেক রয়েছে ৬৪.৯২ শতাংশ এবং এই জন্য বেদান্তা গ্রুপ প্রায় ৫১০০ কোটি টাকা আয় করবে ডিভিডেন্ড থেকেই। অন্যদিকে কেন্দ্র সরকারের ২৯.২৪ শতাংশ স্টেক রয়েছে এই সংস্থায়। ফলে তাঁর ভিত্তিতে কেন্দ্র সরকারের ডিভিডেন্ড বাবদ আয় হবে ২৪০০ কোটি টাকা। বেদান্তা গ্রুপ এই ডিভিডেন্ড থেকে পাওয়া আয়ে ঋণ শোধ করবে বলে জানিয়েছে। তবে প্রতি বছর সংস্থা তাদের শেয়ারহোল্ডারদের যে ডিভিডেন্ড দিয়ে থাকে তার থেকে এই স্পেশাল ডিভিডেন্ড সম্পূর্ণই আলাদা। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল জেনারেল রিসার্ভ অফ দ্য কোম্পানির কাছে এই ফান্ড স্থানান্তরের অনুমতি দেওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

২০২৩-২৪ অর্থবর্ষে হিন্দুস্তান জিঙ্ক মোট ৫৪৯৩ কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে সরকারের কাছে স্থানান্তরিত হয়েছে ১৬২২ কোটি টাকা। এর আগে ২০২২-২৩ অর্থবর্ষে সংস্থা মোট ৩২ হাজার কোটি টাকার ডিভিডেন্ড ঘোষণা করেছিল, আর সরকার তাঁর স্টেক অনুযায়ী ৯৫০০ কোটি টাকা পেয়েছিল। ২০২৪ সালের শুরু থেকেই এই হিন্দুস্তান জিঙ্কের শেয়ারে খুব বেশি রিটার্ন এসেছে। ৮ মাসের মধ্যেই ৮০ শতাংশ বেড়েছে শেয়ারের দাম। এমনকী সংস্থার বাজার মূলধনও বেড়ে হয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৮২ কোটি টাকা।

জানা গিয়েছে আজ শুক্রবার অর্থাৎ ১৬ অগাস্ট থেকে এই সংস্থার অফার ফর সেলও চালু হয়ে গিয়েছে। এই অফার ফর সেলের বিডিং চলবে ১৯ অগাস্ট পর্যন্ত। এর মাধ্যমে বেদান্তা তাঁর ৩.৩১ শতাংশ স্টেক বিক্রি করবে। ৪৮৬ টাকায় হিন্দুস্তান জিঙ্কের অফার ফর সেল চলছে। এখনকার শেয়ারের দামের থেকে ১৬ শতাংশ সস্তায় কেনার সুযোগ রয়েছে। গত বুধবার এই স্টকের দাম বন্ধ হয়েছিল ৫৭১ টাকায়।

আরও পড়ুন: Indigo Airlines: মহিলাদের জন্য বড় সুযোগ, হাজারেরও বেশি মহিলা পাইলট নেবে এই বিমান সংস্থা

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget