এক্সপ্লোর

Dividend Stock: প্রথম ত্রৈমাসিকে ৪৫ শতাংশ মুনাফা বেড়েছে, বিনিয়োগকারীদের সুখবর দিল এই সংস্থা; শেয়ার কেনা থাকলেই হবে মুনাফা

IRB Infrastructure Dividend: এই সংস্থা মূলত হাইওয়ে বা জাতীয় সড়ক, মহাসড়ক উন্নয়ন সংস্কারের কাজ করে থাকে। আর এই ত্রৈমাসিকে ব্যাপক হারে টোল ট্যাক্স সংগ্রহ হওয়ার কারণে সংস্থার মুনাফাও বেড়েছে দ্বিগুণ হারে।

IRB Infrastructure Dividend: ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পেয়েছে ইতিমধ্যেই। আর এই ফলাফল বেরোতেই দেখা গিয়েছে আইআরবি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার্স সংস্থা গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ৪৪.৬৩ শতাংশ বেশি মুনাফা করেছে। অর্থাৎ গত বছরে একই ত্রৈমাসিকে যেখানে সংস্থা ১৪০ কোটি টাকার মুনাফা হয়েছিল সেখানে এই বছর প্রথম ত্রৈমাসিকে সংস্থার মুনাফা হয়েছে ২০২.৪ কোটি টাকা।

এই সংস্থা মূলত হাইওয়ে বা জাতীয় সড়ক, মহাসড়ক উন্নয়ন সংস্কারের কাজ করে থাকে। আর এই ত্রৈমাসিকে ব্যাপক হারে টোল ট্যাক্স সংগ্রহ হওয়ার কারণে সংস্থার মুনাফাও বেড়েছে দ্বিগুণ হারে। আর এই মুনাফার পরে সংস্থার বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত শেয়ারহোল্ডারদের প্রতি শেয়ারে ০.০৭ টাকা অর্থাৎ ৭ শতাংশ চূড়ান্ত ডিভিডেন্ড দেওয়া হবে। এই ডিভিডেন্ডের জন্য সংস্থা রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২৯ তারিখ অর্থাৎ ২৯ অগাস্ট পর্যন্ত। আর এই ডিভিডেন্ড বিতরণ করা হবে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যেই। ২৯ অগাস্টের মধ্যে এই শেয়ার কেনা থাকলে আপনিও ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। আইআরবি সংস্থার সিএমডি বীরেন্দ্র মায়েসকার বলেছেন যে ৮০ হাজার কোটি টাকার সম্পদের ভিত্তি সংস্থাটিকে শক্তিশালী টোল বৃদ্ধি এনে দিয়েছে। তিনি বলেন ভারতের শক্তিশালী জিডিপি বৃদ্ধি এবং পিপিপি মডেলের উপর সরকারের জোরের সঙ্গে আইআরবি আসন্ন প্রকল্প আর বিদ্যমান সম্পদের মাধ্যমে আরও বড় মাইলফলক অর্জন করার জন্য প্রস্তুত হয়েছে।

সংস্থার মার্জিন কমেছে

আইআরবি সংস্থার এবং এর বেসরকারি শাখা ইনভিট প্রথম ত্রৈমাসিকে টোল ট্যাক্স থেকেই ১৬৮০ কোটি টাকা আয় করেছে যা গত বছরে একই সময়ে ছিল ১৫৫৫ কোটি টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় প্রায় ৮ শতাংশ বেশি মুনাফা করেছে সংস্থা। এই বছর সংস্থার মার্জিন ছিল ৪৫.৩৫ শতাংশ, সেখানে গত বছর মার্জিন ছিল ৪৬.২৫ শতাংশ। অর্থাৎ সামান্য হলেও সংস্থার মার্জিন কমে গিয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget