এক্সপ্লোর

Diwali Special: কমপ্যাক্ট ডিজাইনে লম্বা বনেট, সত্যিই সুপার কার Ferrari Roma

Ferrari Roma Supercar Review: আসলে Ferrari Roma একটা compact GT (grand tourer)। যার সামনের বনেট অনেকটাই বড়। তা সত্ত্বেও কমপ্যাক্ট ডিজাইন অনুসরণ করা হয়েছে গাড়িতে।

সোমনাথ চট্টোপাধ্যায়

গাড়ি পছন্দ না করলেও ফেরারি(Ferrari) ড্রাইভিং সবার কাছেই থাকে টপ লিস্টে। সম্প্রতি দুবাইতে এই গ্ল্যামারাস গাড়ি চালানোর সুযোগ পেয়েছি আমি। দুবাই সত্যিই গাড়ি পছন্দ করে। সন্ধ্যার ট্র্যাফিকের মধ্যে দাঁড়াতেই তা বিলক্ষণ বুঝতে পারবেন আপনি। যেখানে সুপারকার থেকে বিলাসবহুল SUV একই সংখ্যায় দেখা যায়। সেই তুলনায় আমরা এখানে ট্র্যাফিকে কেবল হ্যাচব্যাক দেখতে পাই। ফেরারি স্বাভাবিকভাবেই এখানে ফিট করে। তবে এটি একটি নতুন ধরনের ফেরারি যা অন্যান্য বাজারের সঙ্গে তাল মেলাতে পারবে। ইতিমধ্যেই এর বেশ কয়েকটি গাড়ি ভারতেও বিক্রি হয়েছে৷ 


Diwali Special: কমপ্যাক্ট ডিজাইনে লম্বা বনেট, সত্যিই সুপার কার Ferrari Roma

আসলে Ferrari Roma একটা compact GT (grand tourer)। যার সামনের বনেট অনেকটাই বড়। তা সত্ত্বেও কমপ্যাক্ট ডিজাইন অনুসরণ করা হয়েছে গাড়িতে। প্রথম দেখাতেই গাড়ির জমকালো চেহারা আপনার নজর কাড়তে বাধ্য। আগের ফেরারির মতোই এই গাড়িতে অল্পকিছু লাইন টানা হয়েছে। তাছাড়া আগের ডিজাইন ল্যাঙ্গোয়েজেই বজায় রেখেছে Ferrari Roma। গাড়ির টুইন টেইললাইট ও এলইডি হেডল্যাম্পস এই ডিজাইনকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

Ferrari Roma প্রতিদিন ব্যবহারের গাড়ি হিসাবেও আপনি ব্যবহার করতে পারেন। গাড়ি নিত্যদিন ব্যবহারের জন্য বাস্তবতার দিকে খেয়াল রেখেছে কোম্পানি। সেই কারণে গাড়ি খুব নিচু হওয়া সত্ত্বেও এর থেকে ঢোকা বা বের হওয়া অনেকটাই সহজ। তবে এই বিষয়টা বুঝতে মস্তিস্ককে কিছুটা সময় দিতে হবে। একবার ধাতস্থ হয়ে গেলেই আর চিন্তা হওয়ার বিষয় নয়।ফেরারি হওয়ার কারণে আপনি স্পষ্টতই এই ফেরারিতে চামড়া, অ্যালক্যানট্রা, অ্যালুমিনিয়াম ও কার্বন ফাইবার দেখতে পাবেন। তবে কেবিনের ডিজাইনের দিকে তাকালে মনে হবে, এটা সত্যিই ভবিষ্যতের কথা ভেবে বানানো হয়েছে।


Diwali Special: কমপ্যাক্ট ডিজাইনে লম্বা বনেট, সত্যিই সুপার কার Ferrari Roma

Ferrari Roma-তে সবকিছুই পরিবর্তিত লক্ষ্য করা যাবে। বদলে গেছে ফেরারির চাবি। এখন সেটা কার্ডের আয়তনে করা হয়েছে। যা পুরোটাই চামড়া দিয়ে ঢাকা। এখন সব গাড়িতে ডিজিট্যাল শব্দ একটা বড় বিষয়। ফেরারিতে চালকের জন্য ১৬ ইঞ্চির এইচডি স্ক্রিন দেওয়া হয়েছে। পাশাপাশি মাঝে রয়েছে ৮.৪ ইঞ্চির এইচডি সেন্ট্রাল স্ক্রিন। এই স্ক্রিন মূলত ক্লাইমেট কন্ট্রোল ও ইনফোটেইনমেন্টের জন্য ব্যবহার করা হয়েছে।এখানেই শেষ নয় যাত্রীর জন্য রয়েছে আলাদা ৮.৮ ইঞ্চির ফুল এইচডি টাচস্ক্রিন।কেবিনে পুরোপুরি বিমানের ককপিটের উপলব্ধি হবে আপনার। এমনকী লম্বা লোকজনও সহজেই গাড়িতে বসতে পারবেন।

বড় এসইউভির থেকে দুবাইতে Ferrari Roma চালানো অনেক সহজ। গতবারের এসইউভি চালানোর অভিজ্ঞতা থেকে এই কথা বলছি আমি। এখানে ব্লাইন্ড স্পট অ্যাসিস্ট আপনাকে গাড়ির চারিদিকে ব্লাইন্ড স্পটে থাকা লোকজন ট্রাফিক সম্পর্কে বার্তা দিতে থাকবে। এমনকী দুবাইয়ের রাস্তাতেই কম গতিতে চালানো খুব একটা কঠিন কাজ নয়। গাড়িতে twin-turbo V8 ইঞ্জিন ব্যবহার করেছে ফেরারি। কম গতিতেই ৬২০ হর্স পাওয়ার দেয় এই ইঞ্জিন। গিয়ার বক্সে রয়েছে ৮ স্পিড ডুয়াল ক্লাচ অটো। কেবল ১০০ হর্স পাওয়ার ব্যাবহার করলেও কম গতিতে দারুণ রেসপন্স দিয়েছে গাড়ি। গাড়িতে এয়ার কন ও এসি খুব ভাল কাজ করেছে। সেই কারণে দুবাইয়ের গরমের তাপ গাড়ির ভিতরে বসে পাইনি আমি।


Diwali Special: কমপ্যাক্ট ডিজাইনে লম্বা বনেট, সত্যিই সুপার কার Ferrari Roma

একবার ফেরারি চালানোর স্বাদ পেলে আপনার ফেরারির স্টাইলে এই গাড়ি চালানোর ইচ্ছে জাগবে।দুবাইয়ের রাস্তায় কড়া ট্র্যাফিক নিয়মের মধ্যে এই কাজ করা ছিল খুব ঝুঁকির।কারণ এখানে ৮০-১০০ স্পিড লিমিট। যদিও একটা ফাঁকা রাস্তায় রোমা নিয়ে গতি বাড়িয়েছি আমি। এমনিতে ০-১০০ কিমি গতিতে পৌঁছতে ৩.৪ সেকেন্ড দাবি করে ফেরারি। প্রচন্ড গরমের মধ্যেও দুরন্ত গতিতে গাড়ি চালিয়েছি। সেই ক্ষেত্রে সামান্য একসিলারেশনের পরই টুইন turbo V8 ইঞ্জিন নিজের পারফরম্যান্স দেখিয়ে দেয়। বার বার ইঞ্জিন একসিলারেট করলে এর আওয়াজ আপনাকে রিংটোন করে রাখার ইচ্ছে হবে আপনার। গাড়ির স্টিয়ারিংয়ে রয়েছে ৫ পজিশন মেনেন্তিনো সুইচ। একবার অন করলেই চালু হয়ে যাবে এই মন্স্টার কার। স্টিয়ারিং খুব শার্প ও টার্নিংয়ের সময় চালককে আত্মবিশ্বাস জোগায়।
ভারতে এই মডেল ফেরারির খুব বাস্তবসম্মত ডিজাইন। ৩.৭ কোটি টাকায় পাওয়া যাচ্ছে এই গাড়ি।    

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget