এক্সপ্লোর

Cancer Risk Shampoos: ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে ডাভ, ট্রেসমি ! বাজার থেকে ড্রাই শ্যাম্পু তুলে নিচ্ছে ইউনিলিভার

Cancer Risk From Dry Shampoos: ভাল করতে গিয়ে আদতে শরীরের ক্ষতি করছেন আপনি। মাথায় এই কোম্পানিগুলির ড্রাই শ্যাম্পু ব্যবহার করলে বাড়বে ক্যান্সারের ঝুঁকি।

Cancer Risk From Dry Shampoos: ভাল করতে গিয়ে আদতে শরীরের ক্ষতি করছেন আপনি। মাথায় এই কোম্পানিগুলির ড্রাই শ্যাম্পু ব্যবহার করলে বাড়বে ক্যান্সারের ঝুঁকি। অন্তত সেই আশঙ্কায় বাজার থেকে বহু কোম্পানির শ্যাম্পু তুলে নেওয়ার নির্দেশ দিল 'ইউনিলিভার'। 

বিশ্বের অন্যতম প্রতিষ্ঠিত সংস্থা ইউনিলিভার জানিয়েছে, অনেক নামী শ্যাম্পুর ব্র্যান্ডেই ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক রয়েছে। তাই অবিলম্বে তা বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ইউনিলিভার মার্কিন বাজার থেকে Dove, Nexxus, Suave, TIGI, TRESemme, Aerosol ড্রাই শ্যাম্পু তুলে নিয়েছে।

এই রাসায়নিক থেকে ক্যান্সার হতে পারে

রিপোর্ট বলছে, ড্রাই শ্যাম্পুতে বেনজিনের উপস্থিতি পাওয়া গেছে। মানব দেহে এই রাসায়নিক ক্যান্সারের কারণ হতে পারে। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) অনুসারে, এই পণ্যগুলি 2021 সালের অক্টোবরের আগে তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে যা সারা দেশের খুচরো বিক্রেতাদের কাছে পাঠানো হয়। এর ক্ষতিকারক শ্যাম্পুর মধ্যে 'ডাভ ড্রাই শ্যাম্পু ভলিউম অ্যান্ড ফুলনেস', 'ডোভ ড্রাই শ্যাম্পু ফ্রেশ কোকোনাট', 'নেক্সাস ড্রাই শ্যাম্পু রিফ্রেশিং মিস্ট' ও 'সুয়েভ প্রফেশনালস ড্রাই শ্যাম্পু রিফ্রেশ অ্যান্ড রিভাইভ'-এর নাম রয়েছে।

এফডিএ তার বিজ্ঞপ্তিতে এই বলেছে

ইতিমধ্যেই বিষয়টি নজরে এসেছে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এর। FDA জানতে পেরেছে, বেনজিন শরীরে গেলে মানুষের ক্যান্সার হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই ওই প্রোডাক্টগুলি প্রত্যাহারের জন্য বলেছে সংস্থা। একটি বিজ্ঞপ্তিতে এফডিএ বলেছে, বেনজিন বিভিন্ন উপায়ে মানবদেহে প্রবেশ করতে পারে। এটি গন্ধের মাধ্যমে মুখ দিয়ে ও ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। এর ফলে লিউকেমিয়া ও ব্লাড ক্যান্সার হতে পারে। এফডিএ-র মতে, অবিলম্বে এই ধরনের পণ্য ব্যবহার বন্ধ করা উচিত ক্রেতাদের। এই ধরনের পণ্যের অর্থ ফেরত পেতে UnileverRecall.com-এর ওয়েবসাইটে যাওয়া উচিত তাদের। যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইউনিলিভার ।

এরোসল নিয়ে প্রশ্ন উঠেছে

এখানেই শেষ নয়, ইউনিলিভারের এই পদক্ষেপ ফের পার্সোনাল কেয়ারের পণ্যে অ্যারোসলের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। গত দেড় বছরে বাজার থেকে অনেক অ্যারোসল সানস্ক্রিন ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে রয়েছে জনসন অ্যান্ড জনসনের নিউট্রোজেনা, এজওয়েল পার্সোনাল কেয়ার কোকা বানানা বোট ও বেয়ার্সডর্ফ এজি-এর কপারটোন।

আগেই ফিরিয়ে আনা হয়েছিল এই পণ্যগুলি

গত বছর Procter & Gamble ৩০টিরও বেশি Aerosol Spray Haircare Products প্রত্যাহার করেছে। এর মধ্যে রয়েছে ড্রাই শ্যাম্পু ও ড্রাই কন্ডিশনার। সেই সময় এই ধরনের পণ্যে সম্ভবত বেনজিন থাকার কথা বলেছিল কোম্পানি। এছাড়াও, সংস্থাটি এক ডজনেরও বেশি ওল্ড স্পাইস ও সিক্রেট ব্র্যান্ডের ডিওডোরেন্ট ও স্প্রে প্রত্যাহার করেছিল। কোম্পানির আশঙ্কা ছিল, সেগুলিতে বেনজিন থাকতে পারে।

আরও পড়ুন : Google Fined: ভারতে গুগলকে ৯৩৬.৪৪ কোটি টাকা জরিমানা, এক সপ্তাহে দ্বিতীয়বার !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
Multibagger Stock : ৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget