এক্সপ্লোর

Elon Musk: টুইটারে ছাঁটাইয়ের ইঙ্গিত? মিটিংয়ে মাস্কের কথায় গুঞ্জন

Twitter Layoff: গত বৃহস্পতিবার টুইটারের কর্মীদের সঙ্গে প্রথমবার ভিডিও কলে একটি মিটিং করেন এলন মাস্ক।

নয়াদিল্লি: কিছুদিন আগেই বিপুল অঙ্কে টুইটার কিনে নিয়েছেন ধনকুবের এলন মাস্ক (Elon Musk)। তারপরে এতদিন পরে গত বৃহস্পতিবার টুইটারের কর্মীদের সঙ্গে প্রথমবার ভিডিও কলে একটি মিটিং করেন টুইটারের নতুন মালিক। সূত্রের খবর, সেখানে তিনি যা যা বলেছেন, তাতে নাকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না সোশ্যাল মিডিয়া সংস্থাটিতে ছাঁটাইয়ের আশঙ্কাও।    

সংবাদ সংস্থা বিবিসি (BBC) সূত্রের খবর, সোশ্যাল মাইক্রো ব্লগিং সাইটে ছাঁটাইয়ের ইঙ্গিত ছিল এলন মাস্কের বক্তব্যে। কিন্তু এমন কেন মনে করা হচ্ছে?

কী বলেছেন মাস্ক:
সূত্রের খবর, ওই ভিডিও মিটিংয়ে মাস্ক বলেছেন সংস্থার 'স্বাস্থ্য ফেরাতে হবে'। এছাড়াও খরচ কমানোর (Cost Cutting) বিষয়েও নাকি বার্তা দিয়েছেন তিনি। সংস্থার আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করছে সবটাই। ওই মিটিংয়ে মাস্ক বলেছেন, এখন সংস্থাটিতে আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি। সংস্থার কর্মী সংখ্যা নিয়েও নতুন করে ভাবনাচিন্তা করার জায়গা রয়েছে বলে মনে করেন এলন মাস্ক। ভবিষ্যতে সংস্থার উন্নতির জন্য সেই দিকটি প্রয়োজন বলে মিটিংয়ে জানান তিনি।  তবে যাঁরা সংস্থার জন্য বিশেষ অবদান রেখেছেন তাঁদের কোনও চিন্তার কারণ নেই বলেও নাকি জানিয়েছেন এলন মাস্ক।  তবে তার এমন কথায় সংস্থার কর্মীদের মধ্যে গুঞ্জন ছড়িয়েছে বলে সূত্রের খবর।

অন্য প্রসঙ্গ:
শুধু খরচ কমানোর কথাই নয়, রিমোট ওয়ার্কিং (Remote working), বাকস্বাধীনতার  (freedom of Speech) বিষয়ে বলেছেন তিনি। তাঁর কথায় নাকি উঠে এসেছে ভিনগ্রহে প্রাণ থাকার সম্ভাবনার কথাও। 

স্পেস এক্স-এ ছাঁটাই:
মাস্কের হাতে তৈরি সংস্থা স্পেস এক্স (SpaceX). সেখানেও ছাঁটাই হয়েছে। তবে ভিন্ন কারণে। সেখানে মাস্কের সমালোচনা করে একটি খোলা চিঠি লিখে তা প্রচার করেছিলেন। তার জন্য অন্তত পাঁচ জনকে চাকরি থেকে ছাঁটাই করা হয় বলে সূত্রের খবর।  

আরও পড়ুন: রামধনু রং হলেই কোপ, বাজেয়াপ্ত পেনসিল বক্সও, কিন্ত কেন?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Price Hike : সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
Gold Price Today: হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট
হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget