এক্সপ্লোর

Elon Musk : এআই দৌড়ে গুগল, মাইক্রোসফ্টের সঙ্গে লড়বেন এলন মাস্ক; চ্যাটজিপিটির পাল্টা আনছেন 'ট্রুথজিপিটি'

AI Update: মাইক্রোসফ্ট ও গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাকে কড়া টক্কর দিতে আসছেন এলন মাস্ক। ট্যুইটার ও টেসলার কর্ণধার জানিয়েছেন, তাঁর AI বদলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষা।

AI Update: মাইক্রোসফ্ট ও গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাকে কড়া টক্কর দিতে আসছেন এলন মাস্ক। ট্যুইটার ও টেসলার কর্ণধার জানিয়েছেন, তাঁর AI বদলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষা। গ্রাহকদের প্রশ্নের উত্তরে শেখানো বুলি আওড়াবে না এই প্রযুক্তি। পলিটিক্যালি কারেক্ট থাকার পরিবর্তে "সত্য-সন্ধানী AI" হবে এই ট্রুথজিপিটি (TruthGPT)। 

TruthGPT News: সম্প্রতি নিজের নতুন AI নিয়ে মুখ খুলেছেন মাস্ক। যেখানে তিনি জানিয়েছেন, বাকিদের একেবারে অন্য ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট নিয়ে আসতে চলেছেন তিনি। তবে এরই মধ্যে এক সাক্ষাকারে চ্যাটজিপিটির ভয়াবহতা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন এই ধনকুবের। তিনি বলেছেন, ''এই ধরনের আর্টিফিসিআল ইনেটলিজেন্সের মাধ্যমে সভ্যতা ধ্বংসের দিকে যেতে পারে।"

Elon Musk Update : কোথায় আলাদা হবে মাস্কের AI ?
গুগল, মাইক্রোসফ্টের থেকে কোথায় আলাদা হবে মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা। যা নিয়ে একটি ইন্টারভিউতে নিজেই তাঁর ভাবনা প্রকাশ করেছেন ট্যুইটারের সিইও। মাস্ক বলেছেন, বর্তমান স্টার্টআপগুলি ওপেনএআই-কে ''পলিটিক্যালি কারেক্ট' হতে শেখাচ্ছে। যার অর্থ আগামী দিনে এই চ্যাটবটগুলি শেখানো বুলি আওড়াবে। সেখানে আমি এমন কিছু শুরু করতে যাচ্ছি, যাকে বলা যায় TruthGPT,এটি একটি সত্য-সন্ধানী AI যা মহাবিশ্বের বিষয়বস্তু বোঝার চেষ্টা করবে।" 

নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা তৈরির জন্য এলন মাস্ক নাকি ১০ হাজার graphics processing units (GPUs) কিনেছেন। AI ডেভেলপমেন্টের জন্য ট্যুইটারের কোনও ডেটা সেন্টার থেকে এই তথ্য জানা গিয়েছে। বর্তমানে এলন মাস্ক ট্যুইটারের সিইও এবং মালিকও বটে। এছাড়াও টেসলা এবং স্পেস এক্স নামের সংস্থা রয়েছে এলন মাস্কের। 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় এলন মাস্ক নতুন নন। এর আগে ২০১৫ সালে OpenAI প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। অর্থাৎ এই ডোমেনে মাস্ক নতুন নন। তবে এই OpenAI প্ল্যাটফর্ম ছিল একটি নন-প্রফিট রিসার্চ সংস্থা। তাদের মূল লক্ষ্য ছিল AI safety এবং বন্ধুত্বপূর্ণ AI টুল নির্মাণ করা। বর্তমানের ChatGPT নির্মাণের পিছনে রয়েছে এই OpenAI কোম্পানি। ২০১৮ সালে অবশ্য OpenAI কোম্পানি থেকে সরে যান এলন মাস্ক। এবার শোনা যাচ্ছে, এলন মাস্কের নতুন AI venture, X.AI Corp একটি এমন সংস্থা হতে চলেছে যা লাভজনক বা বলা যায় লাভের সুযোগ করে দেবে। এলন মাস্কের AI venture- এর কথা শুনে বিশেষজ্ঞদের অনেকেই বলছেন যে আসলে ChatGPT-র প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসছে X.AI Corp। 

আরও পড়ুন : UPI Payment: ইন্টারনেট ছাড়াই ইউপিআই পেমেন্ট ! জেনে নিন কীভাবে

সেরা শিরোনাম

PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget