এক্সপ্লোর

EPF: চাকরিতে থাকাকালীন মৃত্যু হলে কী হবে জমানো পিএফের টাকার ? জানুন EPFO-র নিয়ম

EPFO Rules: সম্প্রতি একটি সমাজমাধ্যম পোস্টে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফে স্পষ্ট বলা হয়েছে যে কোনও ইপিএফ সদস্যের আকস্মিক মৃত্যু হলে তাঁর জমানো পিএফের টাকা কে পাবেন। জানুন এই নিয়ম।

EPFO: এই বছর মার্চ মাসেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে ২৭৩তম সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠকে এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড স্কিম নিয়ে কিছু বদলের কথা ঘোষণা করা হয়েছিল। এই বদলের মধ্যেই নির্ধারিত ছিল চাকরিতে থাকাকালীন ইপিএফ (EPF) সদস্যের আকস্মিক মৃত্যু হলে তাদের জমানো পিএফের টাকার (EPFO) কী হবে, এমনকী এই ইপিএফের ডেথ বেনিফিটের নিয়মেই বড় বদল আনা হয়। আপনি কী জানেন চাকরিতে থাকাকালীন আপনার মৃত্যু হলে আপনার জমানো পিএফের টাকার কী হবে ?

সম্প্রতি একটি সমাজমাধ্যম পোস্টে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফে স্পষ্ট বলা হয়েছে যে কোনও ইপিএফ সদস্যের আকস্মিক মৃত্যু হলে তাঁর জমানো পিএফের টাকা তাঁর নির্বাচিত নমিনি এবং পরিবারের কাছে স্থানান্তরিত হবে। এই বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়েছে ইপিএফও। জানানো হয়েছে,

১) যদি নমিনি বেঁচে থাকে, তাহলে আপনার জমানো পিএফের টাকা আপনার অবর্তমানে তাঁকে দেওয়া হবে।

২) যদি কোনও নমিনি না থাকে, ইপিএফ সদস্যের পরিবারের সমস্ত ব্যক্তিদের মধ্যে সমানভাবে এই পিএফের টাকা বন্টন করা হবে।

৩) আর যদি কোনও নমিনি স্থির করা না থাকে কিংবা ইপিএফ সদস্যের কোনও পরিবার না থাকলে আইনি নির্ধারিত ব্যক্তির কাছে এই টাকা স্থানান্তরিত হবে।

কাদের করা যাবে নমিনি বা পরিবারের কারা পেতে পারেন এই টাকা

পুরুষ ইপিএফ সদস্যরা তাঁর পরিবারের সদস্যদের মধ্যে স্ত্রী, সন্তান, বাবা-মা এবং নিজের সন্তানের মৃত্যু হলে তাঁর স্ত্রী ও সন্তানদেরও নমিনি করতে পারবেন। অন্যদিকে মহিলা ইপিএফ সদস্যরা তাদের স্বামী, সন্তান, বাবা-মা, স্বামীর বাবা-মা এবং সন্তানের মৃত্যু হলে তাঁর স্ত্রী ও সন্তানদের নমিনি নির্বাচিত করতে পারবেন।

এর আগে বলা হয়েছিল যদি কোনও ইপিএফ সদস্যের চাকরির প্রথম বছরের মধ্যেই মৃত্যু হয়, তাহলে তাঁর পরিবার ন্যূনতম ৫০ হাজার টাকা বিমা বাবদ পাবেন। এছাড়া যে সময়ে ইপিএফ সদস্য কোনও টাকা পিএফে জমা করাচ্ছেন না, মৃত্যুর আগে এই নন-ডিপোজিটরি পিরিয়ড থাকলেও ইপিএফও তাঁর পরিবারকে সুবিধে দিতে অস্বীকার করতে পারবে না।

আগে নিয়ম ছিল চাকরি বদলের সময় অল্প সময়ের জন্য গ্যাপ থাকলে পিএফের সুবিধে তাঁর পরিবার পেতেন না। এই সময় ইপিএফ সদস্যের মৃত্যু হলে ন্যূনতম ২.৫ লক্ষ টাকা কিংবা সর্বোচ্চ ৭ লক্ষ টাকার সুবিধে পরিবারকে দেওয়া হত না। তবে গত মার্চ মাসে নতুন নিয়মের অধীনে চাকরি বদলের সময় গ্যাপ থাকলেও পিএফের রেকর্ডে একে চাকরির কন্টিনিউয়েশন হিসেবেই দেখা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Price Hike : সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
Gold Price Today: হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট
হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget