এক্সপ্লোর

Amazon Warning: 'হয় পদত্যাগ করুন, নাহলে এই নীতি মেনে নিন...', সংস্থার এক নির্দেশে রাতের ঘুম উড়ল কর্মীদের; কী ঘটেছে ?

Amazon Relocation Warning: যেহেতু ইতিমধ্যেই অনেক সংস্থাতেই কর্মী ছাঁটাইয়ের খবর পাওয়া গিয়েছে, তাই কর্মীদের উপরে এবার আরও চাপ বেড়েছে।

Amazon Relocation Warning: আমাজন তাদের হাজার হাজার কর্মীকে আর্লিংটন, ওয়াশিংটন এবং ভার্জিনিয়ার মত শহরে স্থানান্তরের নোটিশ জারি করেছে। বিভিন্ন টিমের কর্মীদের এই স্থানান্তর বা রিলোকেশনের নোটিশ দিয়েছে। আর এই কর্মীদের স্থানান্তরের (Amazon Relocation Warning) সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য ৩০ দিনের নির্ধারিত সময় দেওয়া হয়েছে। তবে এও জানানো হয়েছে যে কর্মীরা যদি অন্যত্র আমাজনের অফিসে স্থানান্তরিত হতে না চান, বা রাজি না হন তাহলে তাদের পদত্যাগপত্র জমা দিতে হবে। পদত্যাগকারী কর্মীরা কোনও ক্ষতিপূরণ পাবেন না।

কর্মীদের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে

যেহেতু ইতিমধ্যেই অনেক সংস্থাতেই কর্মী ছাঁটাইয়ের খবর পাওয়া গিয়েছে, তাই কর্মীদের উপরে এবার আরও চাপ বেড়েছে। সংস্থায় এমন অনেক লোক রয়েছেন, যারা তাদের পরিবারের সঙ্গে থাকেন, বাড়িতে স্কুলপড়ুয়া সন্তান রয়েছে, তাদের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন হবে। কারণ কোভিডের সময়ে আমাজন সংস্থা তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুবিধে দিয়েছিল। তারপরে এই সংস্থা (Amazon Relocation Warning) বিগত ২ জানুয়ারি ২০২৫ থেকে 'অফিসে ফিরে আসার' নীতি চালু করেছে, এবং এই নীতির অধীনে কর্মীদের অফিসে এসে ৫ দিন কাজ করার জন্য নির্দেশ দিয়েছে সংস্থা। সংস্থা চাইছে কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে এবং দলগত কাজকে উৎসাহিত করতে।

আমাজন বিশ্বাস করে যে একসঙ্গে কাজ করা উদ্ভাবনকে উৎসাহিত করে। কর্মীদের মধ্যে বন্ধন বৃদ্ধি করে এবং কাজের পরিবেশ উন্নত করে তোলে। এমন পরিস্থিতিতে যদি কর্মী স্থানান্তরের জন্য প্রস্তুত থাকেন, তাহলে পরবর্তী ৬০ দিনের মধ্যে সেই রিলোকেশন প্রোগ্রাম শুরু হবে।

কর্মীদের মধ্যে ছাঁটাইয়ের আতঙ্ক

সাম্প্রতিক সময়ে মাইক্রোসফট থেকে শুরু করে মেটা, ওয়ালমার্ট, আইবিএম পর্যন্ত অনেক আমেরিকান কোম্পানিতে ছাঁটাই হয়েছে। ইতিমধ্যেই আমাজনের সিইও অ্যান্ডি জ্যাসি কর্মীদের জানিয়েছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তার (Amazon Relocation Warning) কারণে কোম্পানিতে আগামী কয়েক বছর কর্মীর সংখ্যা কমানো হবে। আমাজন এখন আরও বেশি করে তাদের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম ও এজেন্ট অন্তর্ভুক্ত করছে। এই সমস্ত কিছুর কারণে কর্মীদের মধ্যে চাকরি বাঁচানোর চাপ আগের থেকেও বহুলাংশে বেড়ে গিয়েছে।

জানা গিয়েছে, মার্কিন শুল্কনীতির কারণে বহু সংস্থা ইতিমধ্যেই অর্থ সাশ্রয়ের জন্য কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। আর এর পাশাপাশি ফক্সওয়াগন সংস্থাও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget