এক্সপ্লোর

FD Interest Rate: এই ব্যাঙ্কে স্থায়ী আমানতে ৭.৮৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন, কতদিন থাকবে সুযোগ ?

Fixed Deposit Interest Rate: আইডিবিআই ব্যাঙ্ক সম্প্রতি তাদের স্থায়ী আমানতের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য সুদের হার বাড়িয়েছে। এই বিশেষ স্কিমের নাম দেওয়া হয়েছে উৎসব ফিক্সড ডিপোজিট স্কিম।

Fixed Deposit: এখনকার দিনে মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটে বিনিয়োগের দিকেই বেশি মানুষ ঝুঁকছেন। এই স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রিটার্ন যেমন বেশি পাওয়া যায়, তেমনি ঝুঁকিও থাকে। সাধারণ মানুষ এখনও এই ঝুঁকির বিষয়ে ঢুকতে চান না, তাদের কাছে বিনিয়োগের নিশ্চিন্ত মাধ্যম এখনও ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত। বিভিন্ন ব্যাঙ্কে স্থায়ী আমানতের (Fixed Deposit) ক্ষেত্রে একেক রকম সুদ পাওয়া যায়। সম্প্রতি আইডিবিআই ব্যাঙ্ক একটি বিশেষ স্কিম চালু করেছে যেখানে আপনি স্থায়ী আমানতের উপর একটি নির্দিষ্ট মেয়াদে ৭.৮৫ শতাংশ সুদ (FD Interest Rate) পাবেন যা কিনা অন্যান্য ব্যাঙ্কের থেকে অনেকাংশে বেশি। কত দিনের জন্য স্থায়ী আমানতে মিলবে এই সুদ ? কী সুবিধে পাবেন আপনি ?

আইডিবিআই ব্যাঙ্ক সম্প্রতি তাদের স্থায়ী আমানতের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য সুদের হার বাড়িয়েছে। এই বিশেষ স্কিমের নাম দেওয়া হয়েছে উৎসব ফিক্সড ডিপোজিট স্কিম। এই স্কিমের অধীনেই সর্বোচ্চ ৭.৮৫ শতাংশ সুদ দিচ্ছে আইডিবিআই ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাঁর অমৃত কলস স্কিমে যেখানে ৭.১০ শতাংশ সুদ দেয়, প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬০ শতাংশ সুদ পাওয়া যায়। সেই তুলনায় অমৃত কলস স্কিমের থেকে আইডিবিআই ব্যাঙ্কের উৎসব ফিক্সড ডিপোজিটে বেশি সুদ মিলছে।

আইডিবিআই উৎসব ক্যালেবল এফডি স্কিম

আইডিবিআই ব্যাঙ্কে ৩০০ দিনের মেয়াদের স্থায়ী আমানতের উপর ৭.০৫ শতাংশ সুদ মিলছে, একই মেয়াদে প্রবীণ নাগরিকদের জন্য সুদ মিলছে ৭.৫৫ শতাংশ। এই ব্যাঙ্কেই একই স্কিমে ৩৭৫ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিট করলে আপনি পাবেন ৭.২৫ শতাংশ সুদ, প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৭৫ শতাংশ সুদ। আইডিবিআই উৎসব ক্যালেবল এফডি স্কিমে ৭.০৫ শতাংশ থেকে শুরু করে ৭.২০ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাবে সাধারণ নাগরিকের জন্য। অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার রয়েছে ৭.৫৫ শতাংশ থেকে ৭.৭০ শতাংশ পর্যন্ত।

৩৭৫ দিনের মেয়াদে প্রবীণ নাগরিকরা যেখানে ৭.৭৫ শতাংশ সুদ পাবেন, সেখানে ৪৪৪ দিনের মেয়াদে এই একই স্কিমে প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটের উপর পাবেন ৭.৮৫ শতাংশ সুদ। অন্যদিকে ৭০০ দিনের মেয়াদে টাকা রাখলে প্রবীণ নাগরিকরা ৭.৭০ শতাংশ সুদ পাবেন।

আরও পড়ুন: Paytm: পেটিএমের এই ব্যবসা কিনে নিল জোমাটো, এবার দাম বাড়বে শেয়ারের ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget