এক্সপ্লোর

Flipkart Hotels: এবার ফ্লিপকার্টের মাধ্যমে হোটেল বুকিং, সস্তায় দারুণ পরিষেবা পাবেন গ্রাহকরা

Flipkart: ফ্লিপকার্ট অ্যাপেই পাওয়া যাবে হোটেল বুকিংয়ের সুবিধা। সহজেই গ্রাহকরা বেড়াতে যাওয়ার আগে বুকিং করতে পারবেন হোটেল।

Flipkart: ই-কমার্স হিসেবে ভারতে যথেষ্ট জনপ্রিয় ফ্লিপকার্ট। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে এই সংস্থার জুড়ি মেলা ভার। হালফিলে গ্রসারি অর্থাৎ মুদিখানার জিনিসপত্রও দোরগোড়ায় ডেলিভারি করছে এই জনপ্রিয় ই-কমার্স সংস্থা। মাঝে ওষুধপত্রের পরিষেবাও চালু করেছে এই সংস্থা। তবে এবার গ্রাহকদের জন্য দারুণ এক সুবিধা নিয়ে এসেছে এই ই-কমার্স সংস্থা। জানা গিয়েছে, এই সংস্থার মাধ্যমে এবার হোটেল বুকিংয়ে সুবিধাও পাবেন গ্রাহকরা। Flipkart Hotels- এই নতুন পরিষেবা লঞ্চ করেছে ফ্লিপকার্ট। উৎসবের মরশুম কিংবা ছুটির সময়ে বেড়াতে যাওয়ার আগে গ্রাহকদের জন্য অনেক সুযোগ সুবিধা নিয়ে আসছে জনপ্রিয় এই ই-কমার্স সংস্থা। 

ফ্লিপকার্টের এই হোটেল বুকিং ফিচারের সাহায্যে গ্রাহকরা দেশ এবং বিদেশের প্রায় ৩ লক্ষ হোটেলের জন্য বুকিং করতে পারবেন। এর পাশাপাশি ব্যবসা বাড়ানোর জন্য ফ্লিপকার্টের তরফে online travel agency Cleartrip- এর বন্দোবস্তও করা হয়েছে। এর মাধ্যমে অনেক সস্তায় বেড়ানোর সুযোগ পাওয়া যাবে। Cleartrip's API গ্রাহকদের এই সুবিধা দেবে। Flipkart Hotels- এর এই ফিচারের সাহয্যে অতিরিক্ত কিছু সুবিধাও পাবেন গ্রাহকরা। সেই তালিকায় রয়েছে flexible travel, booking policies, easy EMI- এইসব অপশন। আর এইসব ফিচারের সাহায্যে গ্রাহকদের ট্র্যাভেল বা ভ্রমণ অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি হয়ে যাবে। 

ফ্লিপকার্ট অ্যাপেই পাওয়া যাবে হোটেল বুকিংয়ের সুবিধা। সহজেই গ্রাহকরা বেড়াতে যাওয়ার আগে বুকিং করতে পারবেন হোটেল। জনপ্রিয় মেসেজিং অ্যাপের মাধ্যমে সঠিক ভাবে তথ্যও পাওয়া যাবে। হোটেল বুকিং সার্ভিসের ক্ষেত্রে ফ্লিপকার্ট সুনির্দিষ্ট ভাবে কাস্টোমার কেয়ার সার্ভিস চালু করবে। তার ফলে গ্রাহকরা তাঁদের যাবতীয় অনুসন্ধান বা জিজ্ঞাসার জবাব পাবেন। এছাড়াও থার্ড পার্টির প্রবেশের ক্ষেত্রে অনুমোদন দেবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট।

এমনিতে সারাবছর গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ডিল এবং অফার চালু রাখে ফ্লিপকার্ট সংস্থা। কয়েকদিন পরেও ফ্লিপকার্টের আরও একটি ডিল চালু হতে চলেছে। ফ্লিপকার্টে এবার শুরু হতে চলেছে বিগ বিলিয়ন ডে’জ সেল। কিছুদিন আগেই ফ্লিপকার্টে মাধ্যমে ইলেকট্রিক স্কুটার কেনার ব্যবস্থাও করেছে এই ই-কমার্স সংস্থা। একদম আপনার দোরগোড়ায় ইলেকট্রিক স্কুটার পৌঁছে দেবে ফ্লিপকার্ট সংস্থা। এবার হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও একধাপ এগিয়ে গেল ফ্লিপকার্ট সংস্থা। গ্রাহকরা বেড়াতে যাওয়ার সময় ফ্লিপকার্টের মাধ্যমেই হোটেল বুকিং করতে পারবেন। আর তাও খুব সহজ পদ্ধতিতে।

আরও পড়ুন- 'মিনি' মডেল নেই, লঞ্চ হল আইফোন ১৪ সিরিজ, কী কী ফোন লঞ্চ হয়েছে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price Drop: মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?

ভিডিও

Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget