এক্সপ্লোর

Forex Reserve: পরপর ৫ সপ্তাহে বড় লাফ, ১০.৯ বিলিয়ন ডলার বাড়ল ভারতের বৈদেশিক মুদ্রাভাণ্ডার; সোনার ভাণ্ডারে কত বৃদ্ধি ?

Forex Reserve of India: এক সপ্তাহের মধ্যেই ১০.৯ বিলিয়ন ডলার বেড়েছে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। বিশ্বব্যাপী ডলারের দাম ব্যাপকভাবে কমে গিয়েছে, ইউরোর বিপরীতে তা তিন বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

Forex Reserve of India: দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে আবার লাফ দেখা দিয়েছে। ৪ এপ্রিল ২০২৫ ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৭৬.৩ বিলিয়ন ডলারে পৌঁছে (Forex Reserve) গিয়েছে যা গত সপ্তাহের তুলনায় ১০.৯ বিলিয়ন ডলার বেশি। ২০২৫ সালের মার্চ মাসের শেষ নাগাদ বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৭.৯ বিলিয়ন ডলার বেড়ে গিয়েছে।

শুল্ক-যুদ্ধের মধ্যেও বেড়েছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

এক সপ্তাহের মধ্যেই ১০.৯ বিলিয়ন ডলার বেড়েছে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। এমন এক সময়ে এই বৃদ্ধি এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা করের কারণে বিশ্বজুড়ে নেতিবাচক প্রতিক্রিয়া আসছে। বিশ্বব্যাপী ডলারের দাম ব্যাপকভাবে কমে গিয়েছে। ইউরোর বিপরীতে ডলারের দাম তিন বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ডলার কেনার পাশাপাশি ভারতের রিজার্ভ ব্যাঙ্কের হাতে থাকা নন-ডলার অ্যাসেটের মূল্যবৃদ্ধির কারণে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও বেড়ে গিয়েছে। 

ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের একটি বড় অংশ হল বৈদেশিক মুদ্রা সম্পদ বা ফরেন কারেন্সি অ্যাসেট। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুসারে ৪ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে এই বৈদেশিক মুদ্রা সম্পদের মূল্য ৯.১ বিলিয়ন ডলার বেড়ে ৫৭৪.০৯ বিলিয়ন ডলারে পরিণত হয়েছে। এর মধ্যে রয়েছে ইউরো, পাউন্ড, ও ইয়েনের মত অন্যান্য বৈদেশিক মুদ্রার মূল্যের ওঠানামার ফল।

ভারতের সোনার ভাণ্ডারেও লাফ

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুসারে এক সপ্তাহের ব্যবধানেই দেশের সোনার ভাণ্ডার ১.৫৬৭ মিলিয়ন ডলার বেড়ে ৭৯.৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়ে আছে। স্পেশাল ড্রয়িং রাইটস বেড়েছে ১৮৬ মিলিয়ন ডলার। এখন এর মূল্য দাঁড়িয়েছে ১৮.৩৬২ বিলিয়ন ডলার। অন্যদিকে বৈশ্বিক ডলারের মূল্যে ব্যাপক পতন এসেছে। ইউরোর সাপেক্ষে ডলারের দামেও তিন বছরের সর্বনিম্ন স্তরে এসে ঠেকেছে। 

বেড়েছে পাকিস্তানের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারও

সারা বিশ্বে ট্রাম্পের এই কর আরোপের কারণে এক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আর এরই মাঝে ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডার যেমন বেড়েছে, তেমনি পাকিস্তানেরও বিদেশি মুদ্রা ভাণ্ডারে লাফ দেখা দিয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের বিদেশি মুদ্রা ভাণ্ডার ২৩ মিলিয়ন মার্কিন ডলার বেড়ে গিয়েছে। আর এর কারণেই পাকিস্তানের বৈদেশিক মুদ্রাভাণ্ডার পৌঁছে গিয়েছে ১৫.৭৫ বিলিয়ন ডলারে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget