এক্সপ্লোর

Foxconn: ভারত থেকে আরও ৩০০ ইঞ্জিনিয়ার ফিরিয়ে নিল ফক্সকন, আইফোন তৈরি থমকে যাবে ভারতে ? কেন এই সিদ্ধান্ত ?

Foxconn Subsidiary Yuzhan Technology: এর আগে ২ জুলাই অ্যাপলের সরবরাহকারী সংস্থা ফক্সকন ভারতে তাদের আইফোন উৎপাদন ইউনিট থেকে ৩০০ জন চিনা ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল চিনে।

Foxconn India Unit: চিনের ফক্সকনের সহযোগী প্রতিষ্ঠান ইউজান টেকনোলজি ভারতে অবস্থিত তাদের ইউনিট থেকে ৩০০ জন চিনা ইঞ্জিনিয়ারকে (Foxconn) ফিরিয়ে নিয়ে গিয়েছে চিনে। সাম্প্রতিক সময়ে এই তাইওয়ানের সংস্থাটি (Yuzhan Technology) দ্বিতীয়বারের মত এমন পদক্ষেপ করল। যখন ভারত ও চিন এই দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটছে ধীরে ধীরে, এই সময়েই ৩০০ জন ইঞ্জিনিয়ারকে চিনে ফিরিয়ে নিল এই সংস্থা।

দ্বিতীয়বার একই পদক্ষেপ সংস্থার

এর আগে ২ জুলাই জানা গিয়েছিল যে অ্যাপলের সরবরাহকারী সংস্থা ফক্সকন ভারতে তাদের আইফোন উৎপাদন ইউনিট থেকে ৩০০ জন চিনা ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল চিনে। এখন ভারতের ইউজান টেকনোলজির ইউনিট থেকেও একই সংখ্যক ইঞ্জিনিয়ারকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, ফিরিয়ে নেওয়া হয়েছে। ইউজান টেকনোলজি তামিলনাড়ুতে একটি ডিসপ্লে মডিউল অ্যাসেম্বলি ইউনিট তৈরি করছে। এটির জন্য খরচ হবে ১৩ হাজার ১৮০ কোটি টাকা।

মে মাসে স্টক এক্সচেঞ্জের একটি ফাইলিংয়ে ফক্সকন সংস্থা জানিয়েছিল যে তারা তাদের ইউজান টেকনোলজিস ইউনিটে ১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কারণ মার্কিন উচ্চ শুল্ক আরোপের হুমকির মধ্যেই সংস্থাটি আইফোন উৎপাদন চিন থেকে সরিয়ে নিচ্ছে।

সরকারে কী জানিয়েছে ফক্সকন

ফক্সকন সংস্থা ভারত সরকারকে জানিয়েছে যে ইউজান টেকনোলজির ইউনিটে কম্পোনেন্ট ইকোসিস্টেম ও কারখানা স্থাপনের জন্য ভারতে আনা সমস্ত চিনা অভিবাসী কর্মীদের অবিলম্বে ফেরত পাঠানোর জন্য বলা হয়েছে। এবার সংস্থাটি ৩০০ জন ইঞ্জিনিয়ারকে ফেরত পাঠাতে হবে। এর বাইরে আরও ৬০ জন ইঞ্জিনিয়ার যারা ভারতে আসতে যাচ্ছিলেন তাদের প্রত্যাখ্যান করা হয়েছে।

কেন ফিরিয়ে নেওয়া হচ্ছে ইঞ্জিনিয়ারদের

সরকারের সঙ্গে আলোচনায় ফক্সকন চিনের পদক্ষেপের সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করেছে কিন্তু তা এখনো প্রকাশ্যে আসেনি। ধারণা করা হচ্ছে যে প্রযুক্তি হস্তান্তর এবং উৎপাদনে ব্যবহৃত উন্নত সরঞ্জাম রফতানি বন্ধ করার জন্য এটি চিনের কৌশল হতে পারে। আগামী কয়েক মাসের মধ্যে বাজারে আসার কথা রয়েছে আইফোন ১৭। এই পরিস্থিতিতে ফক্সনের এই পদক্ষেপ তামিলনাড়ু ও কর্ণাটকের উৎপাদন ইউনিটগুলিতে আইফোনের অ্যাসেম্বল কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। তবে ভারত সরকারের ধারণা যে এই সিদ্ধান্ত দেশে আইফোনের উৎপাদনকে প্রভাবিত করবে না। 

মার্কিন শুল্ক আরোপের পর থেকেই এই দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে ক্রমে ক্রমে। চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি ভারত সফর করেছেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অজিত ডোভালের সঙ্গে তিনি দেখা করেন।  

সেরা শিরোনাম

Gold Price : পুজোর আগে আজ চতুর্থীতেই অনেকটা কমল সোনার দাম ! আজ কত টাকা প্রতি গ্রাম?
পুজোর আগে আজ চতুর্থীতেই অনেকটা কমল সোনার দাম ! আজ কত টাকা প্রতি গ্রাম?
Tata Trusts Dispute: Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
How To Make 5 Crore: পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget