এক্সপ্লোর

Front Running Scam: শেয়ার বাজারে জালিয়াতি, ফের কেতন পারেখকে নিষিদ্ধ ঘোষণা; ৬৬ কোটি বাজেয়াপ্ত করল সেবি

Share Market Scam: সেবি ১৮৮ পাতার একটি সেবি নির্দেশ জারি করে জানিয়েছে আমেরিকা ভিত্তিক বড় ফান্ড হাউজের ব্যবসায়ীরা ভারতের শেয়ার বাজারে লেনদেনের জন্য রোহিত সালগাঁওকরের কাছ থেকে পরামর্শ নিতেন।

Ketan Parekh News: স্টক মার্কেটের অপারেটর কেতন পারেখকে অনেক আগেই বাজার থেকে নিষিদ্ধ করেছিল সেবি। তবে আড়াল থেকে শেয়ার বাজারে (Ketan Parekh) তিনি কারসাজি করছিলেন। সেবি এই বিষয়ে তদন্ত করতে শুরু করে। কেতন পারেখের গুপ্ত নেটওয়ার্ক খুঁজে পাওয়া যায়, প্রমাণ হাতে আসার সঙ্গে সঙ্গেই কেতন পারেখকে শেয়ার বাজার (Front Running Scam) থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয় আরও একবার। অবৈধ উপায়ে উপার্জিত ৬৫.৭৭ কোটি টাকা বাজেয়াপ্তও করেছে সেবি (SEBI Order)। এমনকী তাঁর সমস্ত সন্দেহজন ব্যাঙ্ক অ্যাকাউন্টও নিষিদ্ধ করা হয়েছে।

২ জানুয়ারি সেবি এই আদেশের সঙ্গে প্রকাশ্যে এসেছে শেয়ার বাজারের এক গোপন জালিয়াতির ঘটনা। ২০০০ সালে শেয়ার বাজারে কেলেঙ্কারির পরে কেতন পারেখ দীর্ঘদিন জেলে ছিলেন। এমনকী সেই সময় ১৪ বছরের জন্য তাঁকে শেয়ার বাজার থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ২ জানুয়ারি সেবি তাঁর আদেশে সিঙ্গাপুরের স্টক ট্রেডার রোহিত সালগাঁওকরকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

কেতন পারেখ জালিয়াতি করছিলেন এভাবে

সেবি ১৮৮ পাতার একটি সেবি নির্দেশ জারি করে জানিয়েছে আমেরিকা ভিত্তিক বড় ফান্ড হাউজের ব্যবসায়ীরা ভারতের শেয়ার বাজারে লেনদেনের জন্য রোহিত সালগাঁওকরের কাছ থেকে পরামর্শ নিতেন। এমনকী অনেক গোপন তথ্যও শেয়ার করতেন। আর এই গোপন তথ্য তিনি কেতন পারেখকে জানাতেন। এর জন্য কেতন পারেখ তিনি একটি ফ্রন্ট রানার নেটওয়ার্ক তৈরি করেছিলেন। এদের মধ্যে শেয়ার ব্রোকার ও তাঁর কর্মীরা অন্তর্ভুক্ত ছিলেন। এরা সাধারণত শেয়ার কিনতেন বা কেনার পরিকল্পনা করতেন।

এভাবে বাস্তুবায়িত হয়েছিল পরিকল্পনা

রোহিত সালগাঁওকরের পাঠানো তথ্য গোপনীয় ছিল এবং তা কোনো পাবলিক প্ল্যাটফর্মে পাওয়া যায়নি। আর এভাবেই কোনো কোম্পানি বা শেয়ার ব্যবসায়ীর গোপন পরিকল্পনা আগে থেকে জেনে অনেক টাকা উপার্জন করছিল মানুষজন।   

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: SSC GD Constable 2025: ৪০ হাজার পদে কনস্টেবল নিয়োগ করবে SSC, এই দিন থেকে শুরু পরীক্ষা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Online Scam: আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget