এক্সপ্লোর

Gautam Adani: বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির তালিকায় গৌতম আদানি, লুই ভিটনের প্রধানকে টেক্কা

Gautam Adani: সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ। বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানিকে 'দেওয়া হয়েছে এই শিরোপা'। 

World Richest Man: ভারতের ধনীদের তালিকায় সেরার সেরা হয়েছেন আগেই। এবার বিশ্বের ধনকুবেরদের তালিকায় তৃতীয় স্থানে নাম উঠল গৌতম আদানির। এই প্রথম কোনও এশিয়ার ব্যক্তি বিশ্বের ধনীদের তৃতীয় নম্বরে উঠে এলেন। সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ। বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানিকে দেওয়া হয়েছে এই শিরোপা। 

Gautam Adani: কাকে টপকে তৃতীয় ?
ফ্রান্সের বার্নার্ড আর্নল্টকে টপকে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হয়ে উঠেছেন আদানি। ৬০ বছরের এই ধনকুবের তার কয়লা থেকে বন্দর ব্যবসাকে বাড়িয়েই চলেছেন। এখানেই শেষ নয়, ডেটা সেন্টার থেকে সিমেন্ট, মিডিয়া ও অ্যালুমিনাম পর্যন্ত সবেতেই ব্যবসায়িক পারদর্শিতা দেখিয়েছেন আাদনি। এখন ভারতের বৃহত্তম বেসরকারি-ক্ষেত্রের বন্দর, বিমানবন্দর অপারেটর, সিটি-গ্যাস ডিস্ট্রিবিউটর ও কয়লা খনির মালিক আাদানি গোষ্ঠী।

World Richest Man: গৌতম আদানির বর্তমান সম্পদ কত ?

বর্তমানে ১৩৭.৪ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী আদানি। বর্তমানে র‌্যাঙ্কিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এলন মাস্ক ও জেফ বেজোসের পিছনে রয়েছেন তিনি। অন্তত সংবাদ সংস্থা ব্লুমবার্গ তেমনই জানিয়েছে। এলন মাস্ক ও জেফ বেজোসের মোট সম্পদ বর্তমানে যথাক্রমে ২৫১ বিলিয়ন ও ১৫৩  বিলিয়ন ডলার। সম্প্রতি আদানি ফরাসি ব্যবসায়ী, বিনিয়োগকারী ও শিল্প সংগ্রাহক বার্নার্ড জিন ইতিয়েন আর্নল্টের সম্পদকে ছাড়িয়ে গেছেন।

Gautam Adani: আদানির সম্পদ ২০২২ সালে ৬০.৯ বিলিয়ন ডলার বেড়েছে। যা অন্য কারও থেকে পাঁচগুণ বেশি। প্রাথমিকভাবে, তিনি মুকেশ অম্বানিকে পিছনে ফেলে ফেব্রুয়ারিতে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হন। এপ্রিল মাসে আরবপতি ও জুলাই মাসে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হিসেবে মাইক্রোসফট কর্পোরেশনের বিল গেটসকে ছাড়িয়ে যান।

আদানি গ্রুপ দেশের তৃতীয় বৃহত্তম শিল্পগোষ্ঠী (রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও টাটা গ্রুপের পরে)। আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন, আদানি পাওয়ার, আদানি টোটাল গ্যাস এবং আদানি ট্রান্সমিশন গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলির মধ্যে রয়েছে।কোম্পানির লক্ষ্য টেলিকম স্পেসে উদ্যোগ নেওয়া ও এর গ্রিন হাইড্রোজেন ও বিমানবন্দর ব্যবসা সম্প্রসারণের ব্যাপক পরিকল্পনা রয়েছে।

রকেট গতিতে উত্থান আদানির

গত দু’বছরে আক্ষরিক অর্থেই রকেট গতিতে উত্থান ঘটেছে আদানির। এই সময়সীমার মধ্যে তাঁর সম্পত্তির ৬০০ শতাংশ বৃদ্ধি ঘটেছে বলে দাবি অর্থনৈতিক বিশেষজ্ঞদের। ভারতীয় অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে তাঁকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্তরী নরেন্দ্র মোদিও। তাতেই তিনি অম্বানিকে ঢের পিছনে ফেলে দিয়েছেন বলে দাবি অর্থনৈতিক সংস্থা ব্লুমবার্গের।

আরও পড়ুন : Small Saving Schemes: পিপিএফে ৭.৮১ শতাংশ, সুকন্যা সমৃদ্ধি যোজনায় পেতে পারেন ৮.১০ শতাংশ সুদ, শীঘ্রই সুখবর !

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget