এক্সপ্লোর

Gold Price :  জিএসটি কমানোর পর সোনার দামে কি প্রভাব পড়েছে, এখন বিনিয়োগ করা ঠিক না ভুল ? বিশেষজ্ঞরা বলছেন.. 

GST 2.0 : সবাই বলছেন, এখন সোনা কেনার সঠিক সময়, নাকি অপেক্ষা করা ভালো ? জেনে নিন, বিশেষজ্ঞরা এই সম্পর্কে কী ভাবছেন।

 

GST 2.0 : নতুন করে জিএসটি সংস্কারের (GST Reforms) পরে সোনা কিনলে এখন কি লাভবান হবেন ? না অন্যকিছুতে বিনিয়োগ করা ভাল। এই নিয়ে কী বলছেন বাজার বিশেষজ্ঞরা। 

সোনায় বেশি ভারসা রাখে ভারতীয়রা
বিশ্ববাজারের ভাবনার সঙ্গে অনেক ক্ষেত্রেই মেলে না ভারতীয়দের বিনিয়োগ ধারা। একদিকে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড অথবা বিনিয়োগের ডিজিটাল পদ্ধতিকে বেশি গুরুত্ব দিচ্ছে বিশ্ববাজার। সেখানে দাঁড়িয়ে ভারতের মধ্যবিত্তরা এখনও সোনাকে বিনিয়োগের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বিবেচনা করে। সোনা কেবল গয়না হিসেবেই কার্যকর নয়। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে নগদে রূপান্তর করাও সম্ভব। এই কারণেই উৎসব ও বিয়ের মরশুমে এর চাহিদা আরও বেড়ে যায়।

কবে থেকে কম হারের জিএসটি কার্যকর হবে
এখন সরকার জিএসটি হার কমানোর ঘোষণা করেছে। যা ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। এর সরাসরি প্রভাব সোনার দামের উপর পড়বে ? এখন সাধারণ মানুষ এবং বিনিয়োগকারীদের মনে ঘুরছে এই প্রশ্ন। সবাই বলছেন, এখন সোনা কেনার সঠিক সময়, নাকি অপেক্ষা করা ভালো ? জেনে নিন, বিশেষজ্ঞরা এই সম্পর্কে কী ভাবছেন।

সোনার ওপর জিএসটি কমানোর প্রভাব
সরকার অনেক পণ্যের ওপর কর কমিয়েছে, যে কারণে বাজারে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। তবে সোনার ওপর জিএসটি হার ৩% থাকবে। পাশাপাশি গয়না তৈরির চার্জ আগের মতোই ৫% থাকবে। কিন্তু অন্যান্য পণ্যের ওপর কর হ্রাসের ফলে বিনিয়োগকারী ও ক্রেতাদের পকেটে সরাসরি প্রভাব পড়েছে।

ফলস্বরূপ ৯ সেপ্টেম্বর, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রাম সোনার দাম বেড়ে ১১০০৪৭ টাকায় পৌঁছেছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের এই দিকে ঝোঁক বাড়ছে। সোনার দাম আরও বাড়তে পারে।

এখন সোনা কেনা কি ঠিক ?
বর্তমানে বিশেষজ্ঞরা বলছেন, জিএসটি হ্রাস বাজারের পরিবেশ বদলে দিয়েছে। বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার ইচ্ছা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিগুলির বিক্রির উন্নতির সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে। যারা সোনা ও রুপো কেনেন তাদের জন্য এই সময়টি সঠিক বলে মনে করা হচ্ছে।

বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বিনিয়োগ স্থগিত রেখেছিলেন তাদের জন্য। তবে, সোনা দ্রুত লাভের সম্পদ নয়, বরং দীর্ঘমেয়াদি সুরক্ষা ও পোর্টফোলিও ভারসাম্যের জন্য এটি কেনা বুদ্ধিমানের কাজ। বিশেষজ্ঞরা মনে করেন, ১০ থেকে ১৫% বিনিয়োগ সোনায় হওয়া উচিত। বর্তমানে সুদের হার কমে গেছে। এমন পরিস্থিতিতে এটি কেনার সঠিক সময় হতে পারে।

 

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget