এক্সপ্লোর

Gold Price: সোনার দাম ৩.৫ লক্ষে পৌঁছে যাবে? ছুঁতেই পারবেন না মধ্যবিত্ত? আশঙ্কার কথা শোনাল JP Morgan

Surging Gold Price: JP Morgan জানিয়েছে, আমেরিকা এবং চিনের মধ্যে শুল্কযুদ্ধ যে আকার ধারণ করেছে, তাতে সোনার দাম আরও বাড়তে পারে।

নয়াদিল্লি: যে ভাবে লাগাতার দাম বেড়ে চলেছে, তাতে খুব শীঘ্রই মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে পারে সোনা। আর সেই আবহেই আশঙ্কার কথা শোনাল আমেরিকার অর্থনৈতিক সংস্থা JP Morgan. তারা জানিয়েছে, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে আউন্স প্রতি সোনার দাম ৪০০০ ডলারে পৌঁছে যেতে পারে। ১ আউন্সের অর্থ ২৮.৩৪ গ্রাম। আর ১১.৬৬ গ্রাম সোনায় ১ ভরি হয়।  ৪০০০ ডলার আবার ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৪২ হাজার টাকা। (Gold Price)

JP Morgan জানিয়েছে, আমেরিকা এবং চিনের মধ্যে শুল্কযুদ্ধ যে আকার ধারণ করেছে, তাতে সোনার দাম আরও বাড়তে পারে। অর্থনৈতিক মন্দার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তারা। JP Morgan আরও জানিয়েছে, প্রত্যাশার তুলনায় চাহিদা বেড়ে গেলে, চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকেই সোনার দাম আউন্স প্রতি ৩৬৭৫ ডলারে পৌঁছে যেতে পারে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ লক্ষ ১৪ হাজার টাকা। (Surging Gold Price)

২২ এপ্রিল সর্বপ্রথম সোনার দাম প্রতি আউন্সে ২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৫০০ ডলার ছোঁয়, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ৯৯ হাজার টাকা। ভারতে সোনার দাম ইতিমধ্যেই প্রতি ১০ গ্রামে ১ লক্ষের কোটা পেরিয়ে গিয়েছে। আগামীতে তা আরও বাড়লে সোনায় হাত ছোঁয়ানো অসম্ভব হয়ে উঠতে পারে ভারতীয়দেরও। JP Morgan-এর পূর্বাভাস বলছে, ২০২৫ সাল শেষ হতে হতেই সোনার দাম ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। 

কেন সোনার দাম ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে, তার কারণও খোলসা করেছে JP Morgan. তাদের দাবি, সোনায় বিনিয়োগ বাড়ছে যেমন, বাড়ছে সোনার চাহিদাও। আমেরিকার সেন্ট্রাল ব্যাঙ্কে ইতিমধ্যেই সোনার চাহিদা বেড়ে প্রতি ত্রৈমাসিকে গড়ে ৭১০ টন হয়ে গিয়েছে। তবে অপ্রত্যাশিত ভাবে যদি চাহিদা হ্রাস পায়, শুল্কনীতি নিয়ে ট্রাম্প যদি একরোখা ভাব ছেড়ে নমনীয় বন, সেক্ষেত্রে পরিস্থিতি স্থিতিশীল হতে পারে বলে দাবি JP Morgan-এর। 

এর পাশাপাশি, রুপো নিয়েও আশঙ্কার কথা শুনিয়েছে JP Morgan. তাদের দাবি, শিল্পক্ষেত্রে রুপো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২৫ সালের শেষ দিকে রুপোর দাম আউন্স প্রতি ৩৯ ডলার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে তারা, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৩৩৩ টাকা। আন্তর্জাতিক ভূরাজনীতির উপর এই মুহূর্তে অনেক কিছু নির্ভর করছে, সোনা-রুপোর দাম থেকে তাবড় দেশের অর্থনীতি। সেই আবহে JP Morgan-এর পূর্বাভাস ঘিরে আশঙ্কা বাড়ছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget