এক্সপ্লোর

Google Pixel 5A 5G : গুজব ওড়াল গুগল, Pixel 5a 5G আসছেই

Google Pixel 5a 5G Launch: কানাঘুষো চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সব জল্পনার অবসান। গত ৯ এপ্রিল এক বিবৃতিতে গুগল জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে প্রতীক্ষিত Pixel 5a 5G বাজারে আনছে তারা।

জোগানের সমস্যা, তাই কিনা নিজেদের বাজেট স্মার্ট ফোন বাজারে আনতে চাইছে না গুগল। মোবাইল বাজারে এই খবর রটতেই এবার নিজেই মুখ খুলল Pixel ব্র্যান্ড নির্মাণকারী সংস্থা। গুগলের তরফে জানানো হয়েছে, চলতি বছরেই তাদের Pixel 5a 5G বাজারে আনা হবে। তবে এটা হবে একটা মিড রেঞ্জ স্মার্ট ফোন।

কানাঘুষো চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সব জল্পনার অবসান। গত ৯এপ্রিল এক বিবৃতিতে গুগল জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে প্রতীক্ষিত Pixel 5a 5G বাজারে আনছে তারা। বর্তমানে নিজেদের ফ্ল্যাগশিপ ফোন নিয়েই চিন্তাভাবনা করছে সংস্থা।গুগল Pixel 5-এর পর 6 নিয়েই ব্যস্ত তারা।

অতীতে গুগলের এই মিড রেঞ্জের স্মার্টফোন নিয়ে কম জল্পনা হয়নি। অ্যান্ড্রয়েড সেন্ট্রাল এক সূত্রের কথা বলে দাবি করে,Pixel 5a 5G বাজারে আসছে না। এই প্রজেক্ট পুরোপুরি বাতিল করেছে গুগল। পরে এই গুজবে আরও রসদ জোগায় একটি টুইট। যেখানে বলা হয়, পর্যাপ্ত পরিমাণ চিপ না থাকায় এই ফোনের কাজ থেকে সরে আসতে বাধ্য হয়েছে সংস্থা। যদিও গুগলের মুখপাত্র জানিয়ে দেন, এরকম কিছুই হয়নি।এই বছরের শেষের দিকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানে পাওয়া যাবে Pixel 5a 5G।এদিকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্যান্ডার্ডসের BIS -এর মতে, ভারতেও আত্মপ্রকাশ করতে পারে এই ফোন।

শোনা যাচ্ছে, Pixel 4a 5G-র মতোই হার্ডওয়ার থাকবে এই ফোনে। পাঞ্চ হোল ডিজাইনের পাশাপাশি স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে এই বাজেট ফোনে। সঙ্গে থাকতে পারে ৫জি পরিষেবা পাওয়ার সুবিধা। এরই মধ্যে গুগল ইঙ্গিত দিয়ে রেখেছে Pixel 5a-র বিষয়ে। কবে এই স্মার্টফোন বাজারে আত্মপ্রকাশ করবে তা নিয়েও একপ্রকার কথা চলছে। 
 
শোনা যাচ্ছে, অগস্টেই এই ফোন বাজারে আসতে পারে। গত বছর এই অগস্টেই বাজারে এসেছিল Pixel 4a। কেউ কেউ দাবি করছেন, অগস্টের জন্য ফেলে না রেখে জুনেই এই ফোন গ্রাহকের সামনে আসতে পারে। একধাপ এগিয়ে আগামী মাসেই এই ফোনের আত্মপ্রকাশ হবে বলে মনে করছে টেকনোক্র্যাটদের একাংশ। অনেকের মতে, আগামী মাসে আইও ডেভেলপার কনফারেন্সে এই ফোনের বিষয়ে জানাবে সংস্থা।

সেরা শিরোনাম

Microsoft Voluntary Exit : ভারতে মাইক্রোসফট কর্মীদের সময়সীমা ! ৬০,০০০ কর্মীকে স্বেচ্ছাবসরের প্রস্তাব মাইক্রোসফটের
ভারতে মাইক্রোসফট কর্মীদের সময়সীমা ! ৬০,০০০ কর্মীকে স্বেচ্ছাবসরের প্রস্তাব মাইক্রোসফটের
Gold Price Today: ধনতেরসের আগে সোনার দাম নিয়ে চিন্তা বাড়বে ক্রেতার? রুপোর দাম কত হল? ২৭ অক্টোবর কলকাতায় কত দর?
ধনতেরসের আগে সোনার দাম নিয়ে চিন্তা বাড়বে ক্রেতার? রুপোর দাম কত হল? ২৭ অক্টোবর কলকাতায় কত দর?
Noel Tata: TATA-র অন্দরে তোলপাড়, স্বার্থের সংঘাতের অভিযোগ তুললেন নোয়েল টাটা, চন্দ্রশেখরনের পুনর্নিয়োগকে চ্যালেঞ্জ
TATA-র অন্দরে তোলপাড়, স্বার্থের সংঘাতের অভিযোগ তুললেন নোয়েল টাটা, চন্দ্রশেখরনের পুনর্নিয়োগকে চ্যালেঞ্জ
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget