এক্সপ্লোর

Hybrid Work Culture: ৫০-৭০ ঘণ্টা নয়! তাহলে কাজ কীভাবে? বলে দিলেন হর্ষ গোয়েঙ্কা

Narayana Murthy: দেশের উন্নতির জন্য এখন যুবসমাজকে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে বলে মন্তব্য করেছিলেন নারায়ণমূর্তি। তারপরেই ক্ষোভের ঝড় আছড়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। X হ্যান্ডেলে কী বললেন হর্ষ গোয়েঙ্কা?

কলকাতা: সপ্তাহে কতক্ষণ কাজ করা যায়? ব্য়ক্তিগত এবং পেশাগত জীবনে ভারসাম্য কীভাবে রাখা উচিত? এমনই নানা আলোচনা হয় এখন পেশাগত জগতে। এমন আবহেই ভারতীয় আইটি জায়ান্ট ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির একটি বক্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। দেশের উন্নতির জন্য এখন যুবসমাজকে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে বলে মন্তব্য করেছিলেন নারায়ণমূর্তি। তারপরেই ক্ষোভের ঝড় আছড়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। এমন সময়েই অন্যরকম কথা বললেন RPG Enterprise-এর চেয়ারম্যান শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা (Harsh Goenka)।

X হ্যান্ডেলে তার মতামত ব্যক্ত করেছেন তিনি। সেখানে তিনি যা লিখেছেন, তার সার সংক্ষেপ।

৫ দিনের অফিসের ভাবনা এখন আর নেই। অফিসে দেওয়া মোট সময়ের অন্তত ৩৩ শতাংশ  Remotely অর্থাৎ অফিসের বাইরে থেকে কাজ করেন চাকুরিজীবীরা। এটাকেই গেম-চেঞ্জার বলেছেন তিনি। বেতন বৃদ্ধির বিষয়ের সঙ্গেও ফ্লেক্সিবল (Flexible work culture)-এর তুলনা করেছেন তিনি। নিজের সময়মতো, নিজের সুবিধামতো জায়গা থেকে অফিসের কাজ করার সুযোগ থাকলে তা ৮ শতাংশ বেতন বৃদ্ধি সমতুল বলে লোকজন মনে করে, এমনটাই লিখেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। অফিসের যাতায়াতের জন্যও প্রতিদিন প্রচুর সময় এবং টাকা খরচ হয়, এনার্জিও খরচ হয়। এটা এড়ানোকেই গুরুত্ব দিয়েছেন শিল্পপতি।

হাইব্রিড ওয়ার্কের (Hybrid Work) সপক্ষে কলম ধরেছেন তিনি। তাঁর মতে এটাই ভবিষ্যৎ। কোনও চাকরিজীবী নিজের সুবিধামতো অফিস থেকে কাজ এবং অফিসের বাইরে থেকে কাজ করবেন। তিনি লিখেছেন, '৫০ বা ৭০ ঘণ্টা কাজের বিষয় নয়, এখন কাজ মানে নিজের লক্ষ্য, নিজের প্রয়োজন এবং নিজের উৎপাদনশীলতার বিষয়।'

কাজের পরিবেশ এবং কাজের ধরনের এমন পরিবর্তনকে মেনে নেওয়ার পক্ষেই সওয়াল করেছেন তিনি। অফিস আর বাড়ির মধ্যে নিজের সুবিধামতো জায়গা বেছে নেওয়ার পক্ষেই সওয়াল করেছেন হর্ষ গোয়েঙ্কা। সঙ্গে তাঁর মতে, যাঁরা আধুনিক পদ্ধতি মানিয়ে চলতে পারেন না, তাঁরা ডাইনোসর হয়ে যেতে পারেন।

 

নারায়ণ মূর্তির মন্তব্যের পর যেমন বিতর্ক হয়েছে, তেমনই কেউ কেউ তাঁর পক্ষেও সুপর তুলেছেন। Edelweiss Mutual Fund-এর এমডি এবং সিইও রাধিকা গুপ্তা যেমন বলেছেন, এখন অনেক মহিলাই সপ্তাহে ৭০ ঘণ্টার বেশি শ্রমদান করেন। দেশ শুধু নয়, দেশের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতেও পরিশ্রম করেন তাঁরা। ভারত-পে -এর সহ প্রতিষ্ঠাতা আশনীর গ্রোভারও X হ্যান্ডেনে বলেছেন যে, 'এখনও কাজ বলতে ঘণ্টা বোঝানো হয়, ফল বোঝানো হয় না। তাই হয়তো জনতা এমন ভাবে ক্ষুব্ধ হয়েছে।'

এই আবহেই নারায়ণ মূর্তির পাশে দাঁড়িয়ে তাঁর স্ত্রী সুধা মূর্তি বলেছেন, 'তিনিও সপ্তাহে ৮০-৯০ ঘণ্টা কাজ করতেন।'

আরও পড়ুন: তিন বছরে ১৮০০ শতাংশ রিটার্ন,এটি একটি মাল্টিব্যাগার সোলার এনার্জি স্টক

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget