এক্সপ্লোর

Health Insurance: স্বাস্থ্যবিমায় হাসপাতালে ভর্তি হওয়ার নিয়মে বড় বদল, গ্রাহকরা পাবেন এই সুবিধে

Hospitalization Rules in Health Insurance: আগে নিয়ম ছিল যে স্বাস্থ্যবিমার কভারেজের টাকা ক্লেম করতে হলে গ্রাহককে ন্যূনতম ২৪ ঘণ্টা হাসপাতালে ভর্তি থাকতে হত। সেই নিয়ম এখন বদলে গিয়েছে।

Health Insurance Plan: স্বাস্থ্যবিমার ক্লেম করতে হলে আগে ন্যূনতম ২৪ ঘণ্টা হাসপাতালে ভর্তি থাকতে হত, তবে এখন সেই নিয়ম আর কার্যকর রইল না। তার বদলে অনেক বিমা সংস্থা এখন থেকে হাসপাতালে মাত্র ২ ঘণ্টা ভর্তি থাকার জন্যও ক্লেমের (Hospitalization Rules) সুবিধে দিচ্ছে। ফলে মেডিক্লেমে বা স্বাস্থ্যবিমায় এখন থেকে আরও সুবিধে মিলবে। আধুনিক সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসা পদ্ধতিতে অনেক বদল এসেছে (Health Insurance) যার ফলে কিছু কিছু ক্ষেত্রে অনেক কম সময়েই রোগীকে বাড়িতে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।

হাসপাতালে ২ ঘণ্টার জন্য ভর্তি থাকলেও করা যাবে বিমার ক্লেম

আগে নিয়ম ছিল যে স্বাস্থ্যবিমার কভারেজের টাকা ক্লেম করতে হলে গ্রাহককে ন্যূনতম ২৪ ঘণ্টা হাসপাতালে ভর্তি থাকতে হত। তবে এখন অনেক সংস্থাই এই নিয়ম মানবে না, অনেক বিমা সংস্থাই এখন এই শর্তের বদলে রোগীকে মাত্র ২ ঘন্টার জন্য হাসপাতালে ভর্তি থাকার ক্ষেত্রেও ক্লেম সেটলমেন্টের সুবিধে দিচ্ছে। পলিসিবাজারের স্বাস্থ্যবিমা প্রকল্পের প্রধান সিদ্ধার্থ সিংহল জানিয়েছেন যে গত দশ বছরে চিকিৎসার অগ্রগতি ঘটেছে, চিকিৎসা এবং অস্ত্রোপচারের পদ্ধতি সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। এর ফলে হাসপাতালে থাকার সময়কালও কমে গিয়েছে।

হাসপাতালে রাত কাটানো এখন নিষ্প্রয়োজন

আগে চোখের ছানি অপারেশন, কেমোথেরাপি কিংবা অ্যাঞ্জিওগ্রাফির জন্য হাসপাতালে রাত কাটাতে হত। অথচ আজ চিকিৎসা প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে সমস্ত কিছু মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সম্পন্ন হয়ে যায়।

এই বিষয়টি মাথায় রেখে অনেক বিমা সংস্থা তাদের পলিসিতে ২ ঘণ্টার হসপিটালাইজেশনও কভারেজে এনে নিশ্চিত করেছে যে শুধুমাত্র হাসপাতালে না থাকার জন্য পলিসিহোল্ডারদের ক্লেম এবার থেকে আর প্রত্যাখ্যাত হবে না। বর্তমানে ICICI Lombard Elevate Plan, Care-Supreme Plan এবং Niva Bupa এই সংস্থাগুলি হসপিটালাইজেশনের ক্ষেত্রে এই নতুন নিয়মে সুবিধে দিচ্ছে গ্রাহকদের।

এই সংস্থাগুলি দিচ্ছে কভারেজ

ICICI Lombard Elevate Plan ৯১৯৫ টাকার বার্ষিক প্রিমিয়ামে ১০ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ দিয়ে থাকে। এটি ৩০ বছর বয়সী অধূমপায়ী ব্যক্তিদের জন্য। একইভাবে কেয়ার সুপ্রিমের বার্ষিক প্রিমিয়াম শুরু হয় ১২৭৯০ টাকা থেকে আর নিভা বুপা হেলথ রিসিওরের প্রিমিয়াম শুরু হয় ১৪,১৯৯ টাকা থেকে।

মনে রাখবেন- স্বাস্থ্যবিমা সংক্রান্ত বিষয়ক এই প্রতিবেদন সম্পূর্ণ শিক্ষামূলক। এবিপি লাইভ কোনও বিমা পলিসি বা বিমা সংস্থার প্ল্যান কিনতে প্ররোচনা দেয় না। বিমা নেওয়ার সময় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
Multibagger Stock : ৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget