এক্সপ্লোর

Budget 2024:'জুলাইয়ের পূর্ণাঙ্গ বাজেটে এই সরকার...' কেন্দ্রে ফেরা নিয়ে আত্মবিশ্বাসী মন্ত্রী, ভাইরাল ক্লিপ

FM Nirmala Sitharaman:আজকের গোটা বাজেট বক্তৃতার মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই অংশের ভিডিও ক্লিপটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

নয়াদিল্লি: 'জুলাই মাসের পূর্ণাঙ্গ বাজেটে এই সরকার বিকশিত ভারতের লক্ষ্য ছোঁয়ার বিশদ রোডম্যাপ ঘোষণা করবে', দৃপ্ত কণ্ঠে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman Assertion Speech Goes Viral)।  শুনেই নতুন সংসদ ভবনে টেবিল চাপড়ানোর তুমুল আওয়াজ। কয়েক মাস পর যে কেন্দ্রে বিজেপি-ই সরকার তৈরি করছে, সে ব্যাপারে এখন থেকে আত্মবিশ্বাসী অর্থমন্ত্রী। সে সুর টের পেতেই সমর্থনের ঢেউ আছড়ে পড়ল সংসদে। আজকের গোটা বাজেট বক্তৃতার মধ্যে এই অংশের ভিডিও ক্লিপটি তার পর থেকেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

নির্মলার আত্মবিশ্বাস...
লোকসভা ভোটে আর কয়েক মাস বাকি। তার আগে আজকের অন্তর্বর্তী বাজেটে কী পাওয়া গেল, কী গেল না, তা নিয়ে দিকে দিকে চুলচেরা বিশ্লেষণ চলছে। এর মাঝেই ভাইরাল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার ওই ভিডিও ক্লিপ। 'অমৃত কাল'-কে 'কর্তব্য কাল' হিসেবে তুলে ধরে সীতারমন বলেন, 'আর্থিক ম্যানেজমেন্ট এবং প্রশাসনের মাধ্যমে ২০১৪ সাল পূর্ববর্তী সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা গিয়েছে। জুলাই মাসের পূর্ণাঙ্গ বাজেটে এই সরকার বিকশিত ভারতের লক্ষ্য ছোঁয়ার বিশদ রোডম্যাপ ঘোষণা করবে।' বিজেপি তথা এনডিএ যে ফের ক্ষমতায় আসছে, তা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এতটা আত্মবিশ্বাসী শোনানোর পর টেবিল চাপড়ানোর আওয়াজে সংসদে কান পাতা কঠিন হয়ে ওঠে। তবে শুধু যে সংসদের অন্দরেই তাঁর মন্তব্য তুমুল আলোড়ন তৈরি করেছে, তা নয়। বাজেট বক্তৃতায় ওই অংশ ভাইরাল হতেও সময় নেয়নি এদিন। 
এদিনের অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আরও বলতে শোনা যায়, 'তারুণ্যে ভরা আমাদের এই দেশের অনেক আশা-আকাঙ্খা রয়েছে। বহু সাফল্যে গরীয়ান তারা। আবার আগামী যাতে উজ্জল হয়, সে মর্মেও আশা-ভরসা করে। আমরা ধারণা করি, নিত্যনতুন উদ্যোগে উজ্জীবিত এই সরকার ফের স্পষ্ট জনমত পেয়ে ফিরে আসবে।'         সাধারণ মানুষ যে মোদি-সরকারকে স্পষ্ট জনাদেশ দিয়ে আবার ফেরাবে, এদিনের অন্তর্বর্তী বাজেট বক্তৃতায় একাধিক বার সে কথা বুঝিয়ে দিতে চেয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই নির্বাচনের আগে এই বাজেটের দিকে নজর ছিল অনেকেরই। যদিও প্রতিক্রিয়া যে পুরোপুরি সদর্থক তেমন নয়। কেন্দ্রের অন্তর্বর্তীকালীন বাজেট নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে যেমন বলেন, "মন দিয়ে বাজেট শুনলাম। দরিদ্র, স্বল্প আয়ের পরিবার এবং মধ্যবিত্তদের জন্য কিছুই পেলাম না। যেমন তেমন করে রোজকার কথা তুলে ধরা হয়েছে। ১০ বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই সংক্রান্ত কোনও তথ্যই পেলাম না। কত প্রতিশ্রুতি পূরণ হয়েছে, কত হয়নি, কোনও তুলনাই পেলাম না। তুলনামূলক বিবৃতি পেলাম না আমি।" তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের বক্তব্য, "বিজেপি-র নির্বাচনী ইস্তেহার এই বাজেট। কিছু ঘোষণা করা হয়েছে, যাতে ভোট পাওয়া যায়। ওরা হয়ত ভাবছে এই বাজেটে ভোট বাড়বে। কিন্তু দারিদ্র্য, বেকারত্ব, ধর্মীয় বিভাজনের যে পরিবেশ সৃষ্টি হচ্ছে, এ ব্যাপারে সরকারের কী বক্তব্য, জানা গেল না।" লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, "বেকারদের কর্মসংস্থানের এই কি বাজেট? লোকসভা নির্বাচনের আগে মানুষের মন ভোলানো ছাড়া এই বাজেট আর কিছু নয়।"

 আরও পড়ুন:সার্ভিকাল ক্যানসারের টিকা নিয়ে ঘোষণায় খুশি চিকিৎসকমহল ! কী বললেন বিশেষজ্ঞরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget