এক্সপ্লোর

EPF Withdrawal Claim: প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলবেন ? এই বিষয়গুলি মাথায় না রাখলে সমস্যায় পড়বেন

EPF Account: প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার সময় তাই কিছু কিছু মাথায় রাখলে একবারেই আবেদন মঞ্জুর হয়ে যায়।

Employee Provident Fund: এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে গিয়ে অনেক সময় সমস্যা দেখা যায়। এক লপ্তে জমানো টাকা তোলার আবেদন করলে তা প্রত্যাখ্যান হয়ে যায়। আবেদন খারিজ হয়ে যায়। প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার সময় তাই কিছু কিছু মাথায় রাখলে একবারেই আবেদন (EPF Withdrawl Claim) মঞ্জুর হয়ে যায়। দেখে নিন কী কী বিষয় মাথায় রাখতে হবে।

প্রাথমিকভাবে পিএফ অ্যাকাউন্ট খোলার সময় সমস্ত তথ্য যথাযথভাবে দিতে হবে। নাম, জন্ম তারিখ, প্যান নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য ইত্যাদিতে ভুল থাকলে টাকা তোলার আবেদন করলে তা মঞ্জুর হবে না। তবে এই সংক্রান্ত তথ্যে ভুল থাকলে সহজেই ইপিএফওর পোর্টালে গিয়ে UAN ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ভুল থাকা তথ্য সংশোধন করে নেওয়া যায়।

দ্বিতীয়ত টাকা তোলার আবেদন করার (EPF Withdrawl Claim) আগে একটা বিষয় স্পষ্টভাবে দেখে নিতে হবে। আপনি ঠিক কী চাইছেন, অর্থাৎ টাকা ট্রান্সফার করতে চাইছেন নাকি তুলতে চাইছেন সেই সংক্রান্ত উপযুক্ত ফর্ম পূরণ করেছেন কিনা তা দেখে নিতে হবে আপনাকে। টাকা ট্রান্সফারের জন্য ফর্ম নং ১৩ এবং টাকা তোলার জন্য কম্পোজিট ক্লেইম ফর্ম প্রয়োজন।

ইপিএফও মেম্বার সেবা পোর্টাল থেকেই এই ফর্ম ডাউনলোড করে নেওয়া যাবে। কম্পোজিট ক্লেইম ফর্মের মাধ্যমে অনেকভাবে টাকা তোলা যায়। চাকরি ছাড়ার পর ফুল সেটলমেন্টের জন্য, আংশিক কিছু টাকা তোলার জন্য এই ফর্ম পূরণের সময় খেয়াল রাখতে হবে যাতে নথি বা তথ্য বসানোর সময় কোনও ভুল না হয়। KYC সঠিকভাবে করানো আছে কিনা সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে আপনাকে।

এর ফলে মূলত দুটি বিষয়ে সুবিধে পাওয়া যায়। প্রথমত, ইপিএফ অ্যাকাউন্টে কোনও রকম সমস্যা বা ভুল থাকলে টাকা তোলার সময় আবেদন (EPF Withdrawl Claim) মঞ্জুর হতে অনেক সময় লাগে বা প্রত্যাখ্যান হয়। কিন্তু যথাযথ তথ্য থাকলে, কেওয়াইসি করা থাকলে খুব দ্রুত ক্লেইম সেটলমেন্ট হয়ে যায়। অন্যদিকে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে চাইলেও খুব সহজে করে নেওয়া যায়।

ইপিএফও মেম্বার সেবা পোর্টালে কী কী সুবিধে পাওয়া যাবে ?

  • ইপিএফও মেম্বার সেবা পোর্টালে অনলাইনে টাকা তোলার জন্য আবেদন করতে পারেন আপনি।
  • ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর চালু করা বা একই UAN নম্বর দিয়ে অনেকগুলি পিএফ অ্যাকাউন্ট একত্রে ম্যানেজ করতে পারবেন সহজেই।
  • অ্যাকাউন্ট ট্রান্সফার করা যায় এই পোর্টালের মাধ্যমেই।
  • তাছাড়া কেওয়াইসি যাচাইকরণ এবং পাসবই দেখাও সম্ভব ইপিএফও মেম্বার সেবা পোর্টালের মাধ্যমে।

আরও পড়ুন: Share Market Closing : ফের চাঙ্গা হল ধসে পড়া বাজার, ৫২৬ পয়েন্ট বাড়ল সেনসেক্স- কোন কোন শেয়ারের দাম বাড়ল ?

সেরা শিরোনাম

How To Make 5 Crore: পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget