এক্সপ্লোর

NPS Scheme: দীর্ঘমেয়াদে পেতে পারেন ১০ শতাংশ সুদ, এই দুই উপায়ে খুলুন এনপিএস অ্যাকাউন্ট

NPS Calculation: এই সরকারি স্কিমে বিনিয়োগ করে পেতে পারেন ১০ শতাংশ পর্যন্ত সুদ। সঙ্গে পাবেন কর ছাড়ের সুবিধা।

NPS Calculation: এই সরকারি স্কিমে বিনিয়োগ করে পেতে পারেন ১০ শতাংশ পর্যন্ত সুদ। সঙ্গে পাবেন কর ছাড়ের সুবিধা। ন্যাশনাল পেনশন সিস্টেমে বিনিয়োগ করতে চাইলে জেনে নিন এই দুই উপায়। 

সরকারি এই পেনশন সিস্টেমে বিনিয়োগ করে বিপুল অঙ্কের তহবিল গড়তে পারবেন আপনি। মাসে ১৫ হাজার টাকা দিয়ে নির্দিষ্ট সময়ের পরে প্রতি মাসে পেনশন পেতে পারেন ২.২৩ লক্ষ টাকা। এই উপায়ে পেতে পারেন NPS-স্কিমের সবথেকে বেশি সুবিধা।   

NPS Scheme: কে এখানে বিনিয়োগের যোগ্য ?
এই স্কিমে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে ভারতের যেকোনও নাগরিক অ্যাকাউন্ট খুলতে পারেন। একানেই শেষ নয়, একজন অনাবাসী ভারতীয়ও একটি NPS অ্যাকাউন্ট খুলতে পারেন। 

NPS Scheme: অ্যাকাউন্ট খোলার উপায়
একটি NPS অ্যাকাউন্ট খোলার দুটি উপায় রয়েছে:
POP-SP (point of presence service provider) অনুসারে একটি ব্যাঙ্কের শাখা,পোস্ট অফিসে এই বিনিয়োগ করা যেতে পারে।
PAN ও ব্যাঙ্কের বিবরণ ব্যবহার করে eNPS ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেও এই বিনিয়োগ করতে পারেন গ্রাহক।

PRAN
প্রতিটি NPS গ্রাহককে একটি PRAN (Permanent Retirement Account Number)দেওয়া হয়। অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, ব্যক্তি কাছের POP-SP-তে যেতে পারেন। সেই ক্ষেত্রে একাই PRAN আবেদন জমা দিতে পারেন বিনিয়োগকারী ব্যক্তি।

ই-এনপিএস
আপনি https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html  এর মাধ্যমে অনলাইনে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। সেই ক্ষেত্রে আধার যাচাইকরণের উপর ভিত্তি করে ই-সাইন বেছে নিন। কেউ প্রয়োজনীয় বিশদ তথ্য় জমা দিয়ে অনলাইন ফর্মটি পূরণ করতে পারেন। সেখানে ফর্ম প্রিন্ট করে  ছবি পেস্ট করতে হবে বিনিয়োগকারীর। ওখানেই স্বাক্ষর করে ফর্ম জমা দিতে হবে  CRA-তে । মনে রাখবেন রেজিস্ট্রেশনের সময় বিনিয়োগকারীকে ন্যনতম ৫০০টাকা জমা দিতে হবে।

NPS calculator: কী সুবিধা পাওয়া যায় এই স্কিমে ?
বেশিরভাগ লোকই জাতীয় পেনশন সিস্টেমে বিনিয়োগ করে লক্ষাধিক পেনশন পেতে চান। অনেক ক্ষেত্রে মাসে পেনশন পাওয়ার পাশাপাশি একসঙ্গে বড় তহবিলের জন্য় বিনিয়োগ করেন বহু আমানতকারী। এটি এমন একটি বিনিয়োগ পরিকল্পনা যা সিঙ্গল ইনভেস্টমেন্টে ডেব্ট ও ইক্যুইটি  উভয়ের সুবিধা দিয়ে থাকে। এনপিএস-এ একজন বিনিয়োগকারী ইকুইটিতে ৭৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। যার অর্থ NPS অ্যাকাউন্টে কমপক্ষে ২৫ শতাংশ বিনিয়োগের অর্থ রাখতে হবে আমানতকারীকে ।

আপনি যদি দীর্ঘমেয়াদে এই প্রকল্পে বিনিয়োগ করেন,তাহলে NPS সুদের হার বার্ষিক প্রায় ১০ শতাংশ হতে পারে। এই ক্ষেত্রে  ৪০:৬০ অনুপাতে ইক্যুইটিতে বিনিয়োগ করা সঠিক হতে পারে। যদি কোনও ব্যক্তি এনপিএস স্কিমে বিনিয়োগ করেন,তবে তিনি কর ছাড়ের সুবিধাও পাবেন। জেনে নিন,কত ট্যাক্স ছাড় দাবি করা যেতে পারে এই স্কিমে। পাসাপাশি ২ লাখের বেশি পেনশন পেতে কতদিনের জন্য বিনিয়োগ করতে হবে আমানতকারীকে।

কত কর ছাড় পাওয়া যাবে
NPS অ্যাকাউন্ট হোল্ডারকে একটি আর্থিক বছরে NPS অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর ধারা 80C এর অধীনে আয়কর ছাড় দেওয়া হয়। এই ছাড়াও বিনিয়োগকারী NPS বিনিয়োগের উপর ধারা 80CCD(1B) এর অধীনে অতিরিক্ত 50,000 টাকা আয়কর ছাড় দাবি করতে পারেন।

২ লক্ষ টাকার বেশি পেনশনের পরিকল্পনা কী হবে?
যদি কোনও বিনিয়োগকারী 30 বছর বয়সের পরে NPS অ্যাকাউন্টে প্রতি মাসে 15,000 টাকা বিনিয়োগ করেন, তাহলে 60 বছর বয়সের পরে মাসিক পেনশন দেওয়া হবে। মেয়াদপূর্তিতে, বিনিয়োগকারীকে 68,380 টাকা NPS পেনশন ও 2.05 কোটি টাকার তহবিল দেওয়া হবে। যদি 25 বছরের জন্য SWP-তে 2.05 কোটি টাকার বড় তহবিল বিনিয়োগ করা হয়, তাহলে বিনিয়োগকারীকে 8% রিটার্ন হবে। এই ক্ষেত্রে, বিনিয়োগকারী প্রতি মাসে 1.55 লক্ষ টাকা পাবেন। এখন NPS-এ 68 হাজার ও 1.55 লক্ষ টাকা যোগ করলে প্রতি মাসে বিনিয়োগকারীদের 2.23 লক্ষ টাকা পেনশন পাবেন।

আরও পড়ুন: Bank Fraud: মিনিটে ফাঁকা হবে অ্যাকাউন্ট, প্রতারকরা নিয়েছে এই কৌশল ?

সেরা শিরোনাম

Public Provident Fund: পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
Gold Price Today: রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?
রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?
Rahul Gandhi: ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
FSSAI Notice To Amazon Flipkart : প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget