এক্সপ্লোর

Upcoming IPO: আইপিও আসছে বাজারে ! দীপাবলীতে কী চমক দেবে হুন্ডাই ?

Hyundai Cars: এই বছর দীপাবলিতেই বাজারে আসতে চলেছে হুন্ডাই মোটরসের আইপিও। সংস্থা কী আপডেট দিল ?

Hyundai IPO: সোমবার সপ্তাহের শুরুতেই এক বড় খবর জানা গেল হুন্ডাই মোটরস ইন্ডিয়ার (Hyundai Motors India) পক্ষ থেকে। দক্ষিণ কোরিয়ার হুন্ডাই মোটরসের ভারতের শাখা কিছুদিনের মধ্যেই ভারতের সবথেকে বড় আইপিও আনতে চলেছে। বাজারে আসছে হুন্ডাই মোটরস ইন্ডিয়ার আইপিও (Hyundai IPO)। আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যেই দীপাবলীর আবহে বাজারে আসবে হুন্ডাইয়ের আইপিও।

বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলির তরফে ধারণা করা হচ্ছে, এই সংস্থার (Hyundai Motors India) মোট সম্পদের পরিমাণ ২২ থেকে ২৮ বিলিয়ন ডলার। জানা গিয়েছে এই গাড়ি-নির্মাতা সংস্থা তাদের স্টেকের ১৫-২০ শতাংশ বাজারে ছাড়তে চলেছে। নন প্রোমোটারদের জন্য মূলত এই শেয়ারের মাধ্যমে সংস্থা বাজার থেকে ৩.৩-৫.৬ বিলিয়ন ডলার অর্থ সংগ্রহ করতে চাইছে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২৭,৩৯০-৪৬,৪৮০ কোটি টাকা। ধারনা করা হচ্ছে ভারতের অন্যতম বড় সংস্থা এলআইসির সংগৃহীত ২১ হাজার কোটি টাকার সীমাকেও ছাপিয়ে যাবে হুন্ডাই ইন্ডিয়ার আইপিও (Hyundai IPO)।

বিশ্বের অন্যতম প্রধান ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক যেমন গোল্ডম্যান স্যাক, মর্গ্যান স্ট্যানলি, জেপি মর্গ্যান, এইচএসবিসি, সিওলে এসে হুন্ডাই (Hyundai Motors India) সংস্থার কাছে তাদের আইপিও নিয়ে আসার প্রস্তাব রেখেছে গত সপ্তাহেই।

১৯৯৬ সালে ভারতে প্রথম স্থাপিত হয় হুন্ডাই মোটরস ইন্ডিয়া লিমিটেড (HMIL) সংস্থা। গত বছর পর্যন্ত ভারতের বাজারে দ্বিতীয় বৃহত্তম যাত্রীবাহী গাড়ি নির্মাতা সংস্থা হুন্ডাই। মারুতি সুজুকি রয়েছে একেবারে শীর্ষে, তারপরেই আছে হুন্ডাই (Hyundai IPO)। মারুতি সুজুকি সংস্থার সম্পদের পরিমাণ যেখানে বর্তমানে ৩৩.৪ ট্রিলিয়ন, সেখানে হুন্ডাই মোটরসের মার্কেট ভ্যালুয়েশন ২৩.৩ ট্রিলিয়ন। মহিন্দ্রা এবং বাজাজ অটোকেও পিছনে ফেলে দিয়েছে এই সংস্থা।

বাজার বিশেষজ্ঞদের ধারণা, এই সংস্থার মোমেন্টাম আরও বাড়তে পারে ২০২৪-এর নির্বাচনের পর থেকেই। সম্প্রতি একটি সূত্রের খবরে জানা গেছে, গত মাসে মহারাষ্ট্রে জেনারেল মোটরস ইন্ডিয়ার তেলেগাঁও কারখানাটি অধিগ্রহণ করেছে হুন্ডাই মোটরস ইন্ডিয়া। এই রাজ্যে হুন্ডাইয়ের সমস্ত সুযোগ সুবিধে চালু করা এবং ছড়িয়ে দেওয়ার জন্য সংস্থা আরও ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করার কথা ভাবছে বলেই জানা গিয়েছে। এই কারখানাতে কাজ শুরু হলে একত্রে প্রায় ১ লক্ষ ৩০ হাজার ইউনিট গাড়ি তৈরি করা যাবে। তবে ২০২৫ সালের মধ্যেই এই কারখানাতে গাড়ি উৎপাদনের কাজ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Tata EV: কিছুদিনের মধ্যেই বাজারে আসবে, প্রোডাকশন অ্যাভেটারেই চমক দিল হ্যারিয়ার ইভি

সেরা শিরোনাম

Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Best Mutual Fund : ধসের বাজারেও দারুণ লাভ, এক বছরে ৩০% CAGR দিয়েছে এই ৭ মিউচুয়াল ফান্ড
ধসের বাজারেও দারুণ লাভ, এক বছরে ৩০% CAGR দিয়েছে এই ৭ মিউচুয়াল ফান্ড
Home Buying Plan: আগামী ৫ বছরে বাড়ি কিনবেন বলে ভাবছেন, মাসে কত টাকা SIP করবেন জানেন?
আগামী ৫ বছরে বাড়ি কিনবেন বলে ভাবছেন, মাসে কত টাকা SIP করবেন জানেন?

ভিডিও

Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget