এক্সপ্লোর

Hyundai Share Price: লিস্টিংয়ে মুনাফা দিল না হুন্ডাইয়ের IPO, কত লোকসান বিনিয়োগকারীদের ?

Hyundai Motors IPO Listing: এত বড় আইপিও আনল হুন্ডাই মোটরস, কিন্তু তাতেও মুনাফা এল না লিস্টিংয়ে। এমন আগেও কিছু কিছু আইপিওতে হয়েছে, লিস্টিংয়ে মুনাফাহীন রইল এই শেয়ার। ডিসকাউন্টে লিস্টিং হল এই শেয়ারের।

Hyundai IPO: হুন্ডাই মোটরসের আইপিও নিয়ে বহু বিনিয়োগকারীদের মনে উত্তেজনা ছিল। কিন্তু তাদের সেই আশা রাখতে পারল না এই আইপিও (IPO Listing)। দেশের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থার আইপিও আজ বিএসই ও এনএসইতে তালিকাভুক্ত হল। আজ বম্বে স্টক এক্সচেঞ্জে হুন্ডাই মোটরসের শেয়ার ১৯৩১ টাকায় লিস্টিং হল। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (Hyundai Motors IPO) লিস্টিং হল ১৯৩৪ টাকায়। এই আইপিওর প্রাইস ব্যান্ড ধার্য করা হয়েছিল ১৯৬০ টাকা প্রতি শেয়ারে।

লিস্টিংয়ে মুনাফা দিল না এই আইপিও

এত বড় মাপের আইপিও আনল হুন্ডাই মোটরস, কিন্তু তাতেও মুনাফা এল না লিস্টিংয়ে। এমন আগেও কিছু কিছু আইপিওতে হয়েছে, লিস্টিংয়ে মুনাফাহীন রইল এই শেয়ার। অনেক ডিসকাউন্টে লিস্টিং হল এই শেয়ারের। তবে এই শেয়ারের লিস্টিং নিয়ে বিনিয়োগকারীদের মনে অনেকটাই আশা ছিল। তবে আজ ফ্ল্যাট লিস্টিং দিল হুন্ডাই মোটরস।

১.৩ শতাংশ ডিসকাউন্টে লিস্টিং হুন্ডাই আইপিওর

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে হুন্ডাই মোটরস ইন্ডিয়ার শেয়ার ১৯৩৪ টাকায় লিস্টিং হয়েছে আজ। অর্থাৎ প্রাইসব্যান্ডের থেকে ১.৩ শতাংশ ডিসকাউন্টে লিস্টিং হয়েছে এই শেয়ারের। অন্যদিকে বম্বে স্টক এক্সচেঞ্জে ১৯৩১ টাকায় লিস্টিং হয়েছে এই আইপিওর যা কিনা ১.৫ শতাংশ ডিসকাউন্টে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিংয়ের পরে হুন্ডাই মোটরসের শেয়ার নিচে নেমে এসে ১৮৪৪.৬৫ টাকায় ট্রেড করছে। তবে শেয়ারে ১৯৭০ টাকার আপার লেভেল আশা করেছিল বিনিয়োগকারীরা।

ভারতের শেয়ার বাজারের ইতিহাসে বড় আইপিও

হুন্ডাই মোটরস আইপিও ইস্যু সাইজের দিক থেকে শেয়ার বাজারের ইতিহাসে সবথেকে বড় আইপিও ছিল। আইপিওর মাধ্যমে হুন্ডাই মোটরস বাজার থেকে ২৭,৮৭০ কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করেছিল। ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলেছিল এই আইপিওর সাবস্ক্রিপশন। মূলত অফার ফর সেলেই ছিল এই আইপিওর বিডিং। প্রতিটি শেয়ারের ফেসভ্যালু ছিল ১০ টাকা। এই আইপিও ২.৩৭ গুণ সাবস্ক্রাইব হয়েছিল, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৬.৯৭ গুণ সাবস্ক্রিপশন করেছে এই হুন্ডাই মোটরস আইপিওতে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: GST: আইসক্রিমে বাড়ল জিএসটি ! দাম বাড়বে এই বিশেষ ফ্লেভারের ?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget