এক্সপ্লোর

Jeep Commander SUV: নাম নিয়ে সমস্যা ! বিশ্ব বাজারে ২৬ অগাস্ট আসছে জিপ কমান্ডার

কম্পাসের আদলে তৈরি হলেও অনেকটাই বদলে গিয়েছে কমান্ডারের ডিজাইন ল্যাঙ্গোয়েজ। আগের থেকে বনেটে অনেকটা কার্ভ দেওয়া হয়েছে। অটোক্র্যাটদের ধারণা Jeep, Wagoneer-এর মতো ডিজাইন দেওয়ার চেষ্টা হয়েছে এসইউভিতে।

নয়াদিল্লি: ভারতে তৈরি হলেও এখনই আসছে না দেশের বাজারে। আগামী ২৬ অগাস্ট বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে জিপ কমান্ডার।সম্প্রতি কোম্পানির নতুন মডেলের টিজার প্রকাশ করেছে জিপ।

নামে আসে যায় !
কম্পাসের আদলে তৈরি হলেও নতুন মডেলে সাত আসনের সুবিধা দিতে চলেছে কমান্ডার। চলতি মাসের শেষে বিশ্ব বাজারে লঞ্চ করা হবে এই গাড়ি। যা সামনের বছর ভারতে আসবে। মূলত, গাড়ির নাম নিয়ে সমস্যার ফলেই ভারতের বাজারে জিপ লঞ্চ করতে পারছে না কোম্পানি। অন্তত তেমনই মনে করছেন অটো এক্সপার্টরা। কমান্ডার নামে মহিন্দ্রার গাড়ি থাকায় এই 'ব্র্যান্ড নেম' নিয়ে সমস্যা হচ্ছে। শোনা যাচ্ছে, আগামী বছর 'মেরিডিয়ান' নামে ভারতে লঞ্চ হবে কমান্ডার।

ডিজাইন ল্যাঙ্গোয়েজ
কম্পাসের আদলে তৈরি হলেও অনেকটাই বদলে গিয়েছে কমান্ডারের ডিজাইন ল্যাঙ্গোয়েজ। আগের থেকে বনেটে অনেকটা কার্ভ দেওয়া হয়েছে। অটোক্র্যাটদের ধারণা Jeep, Wagoneer-এর মতো ডিজাইন দেওয়ার চেষ্টা হয়েছে এসইউভিতে। বদলে দেওয়া হয়েছে গ্রিল, এলইডি হেডল্যাম্পস। তবে ট্রেডমার্ক সেভেন স্ল্যাট ডিজাইন থাকছেই। বাম্পারের ক্ষেত্রে বদলে দেওয়া হয়েছে ক্ল্যাডিং।  

ফিচার ও সিট
এখনও জিপ কমান্ডারের কেবিন নিয়ে সেরকম কোনও তথ্য সামনে আসেনি। শোনা যাচ্ছে, মাঝের আসনে ব্যক্তিগত 'ক্যাপ্টেন সিট' দিতে পারে জিপ। অনেকেরই ধারণা, ৬ আসনের এসইউভি অপশন আনতে পারে কোম্পানি। টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট ছাড়াও গাড়িতে থাকতে পারে কানেকটেড কার টেকনোলজি। অ্যামাজন অ্যালেক্সা ছাড়াও, অ্যাপল কার প্লে, অ্যান্ড্রয়েড অটোর সুবিধা থাকছে গাড়িতে। অন্য প্রিমিয়াম এসইউভির মতো ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকবে জিপ কমান্ডারে।

ইঞ্জিনের পাওয়ার
২.০ লিটারের টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন থাকবে কমান্ডারে। আগে জিপ কম্পাসেও এই ইঞ্জিন অপশন ছিল। অটো ব্লগারদের খবর অনুযায়ী, গাড়িতে টুইন টার্বো ইঞ্জিনও অপশন হিসাবে দেওয়া হতে পারে।নতুন ইঞ্জিনে ২০০ বিএইচপির পাওয়ার ছাড়াও ৪০০ এনএম-এর পিক টর্ক থাকছে। বাজারে  MG Gloster, Toyota Fortuner, Ford Endeavour, Volkswagen Tiguan AllSpace ছাড়াও Skoda Kodiaq-এর সঙ্গে প্রতিযোগিতা হবে কমান্ডারের।

সেরা শিরোনাম

Early Retirement: ৫০ বছরেই অবসর নিতে চান অনেক মানুষ, কোন পথে আসবে সেই উপায়?
৫০ বছরেই অবসর নিতে চান অনেক মানুষ, কোন পথে আসবে সেই উপায়?
Life Insurance Corporation: সন্তানের ভবিষ্যতের জন্য LIC-এর বিশেষ পলিসি, মাসে ৫ হাজার টাকা বিনিয়োগে কত টাকা মিলবে?
সন্তানের ভবিষ্যতের জন্য LIC-এর বিশেষ পলিসি, মাসে ৫ হাজার টাকা বিনিয়োগে কত টাকা মিলবে?
Investment Rules: ২৫ বছর বয়সে ৫ হাজার দিয়ে শুরু নাকি ৩৫ বছর বয়সে ১৫ হাজার দিয়ে! ৬০ বছর হলে কার হাতে থাকবে বেশি টাকা?
২৫ বছর বয়সে ৫ হাজার দিয়ে শুরু নাকি ৩৫ বছর বয়সে ১৫ হাজার দিয়ে! ৬০ বছর হলে কার হাতে থাকবে বেশি টাকা?
Gold Bond: ৫ বছরে ১ লক্ষ টাকা বেড়ে ৩ লক্ষ! সোনার বন্ডে বিপুল মুনাফা, ২ নভেম্বর থেকেই টাকা তোলার সুযোগ
৫ বছরে ১ লক্ষ টাকা বেড়ে ৩ লক্ষ! সোনার বন্ডে বিপুল মুনাফা, ২ নভেম্বর থেকেই টাকা তোলার সুযোগ

ভিডিও

Cyclone Murasu : শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়, মাঝরাতেই ল্যান্ডফলের সম্ভাবনা
Amit Shah Speech:
Kali Puja 2026: Chorbagan-র ঘটনার পরই এবার কালীপুজোয় আরও কড়াকড়ি রাজ্য সরকারের | ABP Ananda
Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget