এক্সপ্লোর

Indian Railways: আরও দ্রুত গন্তব্যে ! ৫০০ এক্সপ্রেস ট্রেন পাবে দুরন্ত গতি, রইল তালিকা

Indian Railways New Time Table: ভারতীয় রেলের যাত্রীদের জন্য সুখবর। ৫০০ মেইল এক্সপ্রেস ট্রেন এবার থেকে পাবে আরও গতি।

Indian Railways New Time Table: ভারতীয় রেলের যাত্রীদের জন্য সুখবর। ৫০০ মেইল এক্সপ্রেস ট্রেন এবার থেকে পাবে আরও গতি। এমনই ঘোষণা করেছে রেলমন্ত্রক। 

Rail Timetable: আগের থেকে কত আগে পৌঁছবেন স্টেশনে ?
বলা হচ্ছে, মেইল এক্সপ্রেস ট্রেনগুলি সুপারফাস্ট হয়ে যাওয়ায়, ১০-৭০ মিনিট আগে স্টেশনে পৌঁছতে পারবেন যাত্রীরা। ট্রেন বিশেষে বাড়বে-কমবে স্টেশনে পৌঁছনোর সময়। রেল মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, এই বিপুল সংখ্যক ট্রেনের মধ্যে ৬৫ জোড়া বা ১৩০টি ট্রেনকে সুপার ফাস্ট গতির শ্রেণিতে উন্নীত করা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে, সামগ্রিকভাবে এই গড়ে এই ৫০০ এক্সপ্রেস ট্রেনের গতি ৫ শতাংশ বাড়ানো হচ্ছে। মূলত, ট্রেনের ৫ শতাংশ পথ বৃদ্ধির কারণেই এই গতি বৃদ্ধি সম্ভব হচ্ছে।

Indian Railways: সময়ে গন্তব্যে পৌঁছনোর রেট বেড়েছে না কমেছে ?
ভারতীয় রেলের দাবি, আগের থেকে সময়মতো স্টেশনে পৌঁছনোর ক্ষেত্রে অনেকটাই সময়নিষ্ঠ হয়েছে মেইল ট্রেনগুলি। অন্তত তেমনই বলছে ইন্ডিয়ান রেলওয়ের পরিসংখ্যান। দেখা গিয়েছে, ২০২২-২৩ সালে ৮৪ শতাংশ এক্সপ্রেস ট্রেন সময়মতো স্টেশনে পৌঁছেছে। ২০১৯-২০ সালে ৭৫ শতাংশ এক্সপ্রেস ট্রেনই সময়মতো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পেরেছিল। পরিসংখ্যান বলছে, আগের থেকে ৯শতাংশ বেশি সময়নিষ্ট হয়েছে ট্রেনগুলি।

Rail Timetable:  নতুন টাইম টেবিলের হাইলাইট

ভারতীয় রেল প্রায় ৩২৪০টি মেল/এক্সপ্রেস ট্রেন চলে। যার মধ্যে রয়েছে বন্দেভারত এক্সপ্রেস, গতিমান এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, তেজস এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, অন্ত্যোদয় এক্সপ্রেস, গরিবরথ এক্সপ্রেস, যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস, যুব এক্সপ্রেস, উদয় এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেস ছাড়াও অন্যান্য ধরনের ট্রেন। এ ছাড়াও, প্রায় ৩,০০০ প্যাসেঞ্জার ট্রেন ও ৫,৬৬০টি শহরতলির ট্রেনগুলিও ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। সব মিলিয়ে এই ট্রেগুলিতে প্রতিদিন যাত্রী বহনের সংখ্যা প্রায় ২.২৩ কোটি।

অতিরিক্ত ভিড় কমাতে ও যাত্রীর চাহিদা মেটাতে, ২০২-২২ সালে ৬৫০০০-এর বেশি বিশেষ ট্রেন ট্রিপ পরিচালনা করা হয়েছিল। যার বহন ক্ষমতা বাড়ানোর জন্য প্রায় ৫৬৬টি কোচ স্থায়ীভাবে বাড়ানো হয়েছে।

Indian Railways: বিলাসবহুল ট্রেনের বিস্তার

বর্তমানে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি নয়াদিল্লি – বারাণসী, নয়াদিল্লি – মাতা বৈষ্ণো দেবী কাটরার মধ্যে চলছে।  এ ছাড়াও গাঁন্ধীনগর রাজধানী ও মুম্বই সেন্ট্রালের মধ্যে আরও একটি বন্দেভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে। ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কে আরও বন্দেভারত এক্সপ্রেস ট্রেন চালু করার প্রস্তাব করেছে। বর্তমানে দেশে বিলাসবহুল ট্রেনের মধ্যে রয়েছে তেজস এক্সপ্রেসের নাম। এই ট্রেনের পরিষেবার মধ্যে বিনোদন, স্থানীয় খাবার, ওয়াইফাই ইত্যাদি সরবরাহ করে রেল। বর্তমানে ভারতীয় রেলওয়েতে ৭ জোড়া তেজস এক্সপ্রেস পরিষেবা চালু রয়েছে।

সেরা শিরোনাম

How To Make 5 Crore: পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget